তিতাস -কুমিল্লা- প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসে বিদেশী মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।তিতাস থানা সূত্রে জানা যায়- গতকাল মঙ্গলবার ভোর ৫ টার দিকে তিতাস থানার এসআই ওবাইদুল হক সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ওয়ারেন্ট তামিল এবং মাদকদ্রব্য উদ্ধার অভিযানের ডিউটি করাকালীন উপজেলার বলরামপুর ইউনিয়নের উলুকান্দি রাস্তার মাথার উত্তর পাশে জনৈক আল-আমিনের ভাঙ্গারী দোকানের সামনে হোমনা- গৌরিপুর আঞ্চলিক সড়কের উপর থেকে ৬৭ বোতল বিদেশী মদ -Officer’s choice BLUE PURE GRAIN WHISKEY 750ml & 375ml -KNIGHT RIDER PNEMIUM VODKA 750ml & 375ml- সহ আসামি মোঃ কাইয়ুম -২২-কে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।সে উপজেলার কলাকান্দি ইউনিয়নের দাড়িমাছিমপুর গ্রামের আব্দুস সালাম প্রকাশ শফিকের ছেলে।গ্রেপ্তারকৃত আসামি কাইয়ুমের বিরুদ্ধে থানায়
নিয়মিত মামলা রুজু করা হয়।বিধি মোতাবেক আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

























