
তিতাস(কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ) কে ভারতে বিজেপির দুই নেতা নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দালের কটুক্তির ও অবমাননার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে
।শুক্রবার পবিত্র জুম্মার নামাজের পর মাছিমপুর গ্রামের ধর্মপ্রাণ মুসলিম উম্মার ব্যানারে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মাছিমপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বাতাকান্দি- বাখড়াবাদ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাছিমপুর বাজার কেন্দ্রীয় জামে মসজেদের সামনে এসে শেষ হয়।
উপজেলার মাছিমপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন ছালেহীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচিতে অংশ গ্রহণ করেন মাছিমপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো.মনির হোসেন ভূঁইয়া,বিশিষ্ট সমাজ সেবক মো.শহিদুল্লাহ,বিশিষ্ট ব্যবসায়ী মো.ওমর আলী,মো. ফারুক মাহমুদ,মো.জসিম উদ্দিন ও মো.খোকন মিয়াসহ বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগণ।

























