
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসে ছাদির মিয়া নামে এক দিনমজুরকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে।গতকাল বুধবার সকাল ৭ দিকে উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের কালিপুর গ্রামের মধ্যে পাড়া জামে মসজিদের সামনে ঘটনাটি ঘটেছে।আহত দিনমজুর ছাদির মিয়া(৪০) ভিটিকান্দি ইউনিয়নের কালিপুর গ্রামের মৃত নোয়াব আলীর ছেলে।এই বিষয়ে আহত ছাদির মিয়ার স্ত্রী রাহিমা বেগম জানান,আমার স্বামী দীর্ঘদিন যাবৎ গাছ পালা কাটার কাজ করে।গতকাল বুধবার সকাল ৭ টার দিকে গাছ কাটার উদ্দেশ্যে বাড়ি থেকে যাওয়ার পথে কালিপুর গ্রামের মধ্যে পাড়া জামে মসজিদের সামনে গেলে কোন কিছু বুঝে ওঠার আগেই পূর্ব থেকে ওঁৎপেতে থাকা একই গ্রামের শহীদ মিয়ার ছেলে রুহুল আমিন(৩০),আল আমিন(২৭),তারা মিয়ার ছেলে মেহেদী(৩০) ও মারুফ(২০)সহ অজ্ঞাত নামা আরো ৪/৫ জন মিলে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে আমার স্বামীকে হত্যার চেষ্টা করে।আমার স্বামীর ডাক চিৎকারে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করায়।এই বিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সুধীন চন্দ্র দাস বলেন,এখনো অভিযোগ পাইনি,অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

























