
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসের বলামপুর ইউনিয়ন আ.লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা-২(হোমনা-তিতাস)আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরীর রাজনৈতিক কার্যালয় “ফুলচাঁন ভবনে গত শুক্রবার বিকেলে বলরামপুর ইউনিয়ন আ.লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বলরামপুর ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো.ছাদেক পাঠানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহিনুল ইসলাম সোহেল সিকদার।বলরামপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো.আবুল হোসেনে পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ.লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল মোল্লা,
উপজেলা শ্রমিক লীগ নেতা সাজ্জাদ হোসেন সিকদার,ঢাকা তেজগাঁও থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি নাজমুল হাসান,উপজেলা যুবলীগের যুগ্ম- আহবায়ক মো.নাজমুল হাসান কিরণ,উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মাহফুজ শিকদার ও যুগ্ম-সাধারণ সম্পাদক আল আমিন ভূঁইয়া প্রমুখ।এছাড়া আরও উপস্থিত ছিলেন বলরামপুর ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ হারুনুর রশিদ হারুন মোল্লা,আ. লীগের নেতা জাফর উল্লাহ খান শিরু ডাঃ ,মনিরুল হক মন্দির,আঃ রহিম ভূইয়া,আবদুল মতিন, হাবিবুর রহমান হাবিবসহ বলরামপুর ইউনিয়ন আ.লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ।

























