
তিতাস( কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসের বলরামপুর ইউনিয়নের তালিকাভুক্ত কার্ডধারীদের মধ্যে টিসিবির পণ্য বিক্রি করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০ টার দিকে বলরামপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মাঠে তালিকাভুক্ত কার্ডধারীদের মধ্যে টিসিবির পণ্য বিক্রি করা হয়।এতে উপস্থিত ছিলেন বলরামপুর ইউপি চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম- আহবায়ক মো.নুর নবী,ডিলার মো.মিজানুর রহমান,ওয়ার্ড সদস্য মোফাজ্জল হোসেন, জাহাঙ্গীর আলম,রিপন ভূইয়া, আবুল কালাম আজাদ,পাভেল মাহমুদ সুমন,সংরক্ষিত মহিলা সদস্য মোসামৎ নাছিমা আক্তার,স্বর্নেহার আক্তার শেখা, মো.আওলাদ হোসেন ও কাজী বিল্লাল হোসেন প্রমুখ

























