কক্সবাজার জেলা প্রতিনিধি ।।
কক্সবাজারের টেকনাফে র্যাব’র অভিযানে এক নারী মাদক কারবারি গ্রেফতার হয়েছে। তার নিকট থেকে ১৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
র্যাব-১৫, কক্সবাজার’র সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি দল শুক্রবার (২ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের পুরানপাড়ায় এই অভিযান চালায়।
অভিযানকালে গ্রেফতার হওয়া মাদক কারবারি সমজিদা বেগম (৩৮) সাবরাং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পুরানপাড়ার মোহাম্মদ আইয়ুবের স্ত্রী এবং আবদুল খালেক ও আলমাস খাতুনের মেয়ে।
র্যাব জানায়, অভিযানের বিষয়টি টের পেয়ে আগেই আরো একজন মাদক কারবারি কৌশলে পালিয়ে যায়। এবিষয়ে টেকনাফ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


























