Dhaka , Saturday, 18 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
আড়াইহাজরে বসতবাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়েছে হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে : ধর্মমন্ত্রী শাজাহানপুর-এ শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত বৃদ্ধের বিরুদ্ধে মামলা এই সংসদ জনগণের সংসদ,সম্মানিত ভোটারদের প্রতি আমারও দায়বদ্ধতা রয়েছে :ডেপুটি স্পিকার পাইকগাছায় হাম-রুবেলা ভ্যাকসিন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত রূপগঞ্জে এতিম শিক্ষার্থীদের সঙ্গে সময় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী বর্তমানে অপতথ্য ও গুজব মহামারি আকার ধারণ করেছে: ফারুক ওয়াসিফ বাংলাদেশকে ‘রেইনবো নেশন’ হিসেবে গড়ে তোলার প্রতিচ্ছবি যেন এই সাংগ্রাই উৎসব:- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বাংলাদেশ পেডিয়াট্রিক এসোসিয়েশন (বিপিএ), চট্টগ্রাম শাখার কার্যনির্বাহী কমিটি গঠিত পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা সমাধান ও উন্নয়নই সরকারের অগ্রাধিকার:- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল নওয়াব আলী চৌধুরীর নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল প্রতিষ্ঠার দাবি ফুটবল উন্মাদনায় লালমনিরহাট: ৩নং ওয়ার্ডে শুরু হলো বর্ণাঢ্য টুর্নামেন্ট লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবির অভিযান: গাঁজা ও ডিজেলসহ মালামাল জব্দ লালমনিরহাটে আওয়ামী লীগ নেতার সংবাদ সম্মেলন: অসুস্থতা দেখিয়ে দল থেকে পদত্যাগ সিদ্ধিরগঞ্জে হকারদের সঙ্গে বিএনপি সমর্থকদের সংঘর্ষ, মহাসড়ক অবরোধ “লেসন ভিউ একাডেমি’র এসএসসি ও দাখিল পরীক্ষার্থী’র বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত” বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, দেশ ও জাতির কল্যাণে চাইলেন দোয়া রায়পুরে অবৈধ জ্বালানি তেল মজুত: ব্যবসায়ীকে জরিমানা ও ৩৫০ লিটার তেল জব্দ। জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও ছাত্রদলের উপহার। মধুপুটে স্মার্ট ফুয়েল কার্ড বিতরণের শুভ উদ্বোধন মিষ্টির দোকানে অনিয়ম ও ট্রাফিক আইন লঙ্ঘন: রায়পুরে ১৪ হাজার টাকা জরিমানা। শ্রীপুরে ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ, ভিডিও করায় সাংবাদিককে মারধর করা পুলিশ সদস্য প্রত্যাহার পাইকগাছায় নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ উদ্বোধন; কর্মসংস্থানের নতুন দিগন্ত পাঁচলাইশ চসিক বালিকা উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন বাংলাদেশ ব্যাংকের পাহাড়ে ভূমিদস্যুদের থাবা, নির্বিকার কর্তৃপক্ষ, লড়ছে পরিবেশ অধিদপ্তর আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঝিনাইগাতীতে বিধবা মিনারাকে বসতবাড়ী থেকে উচ্ছেদের পায়তারা 

  • Reporter Name
  • আপডেট সময় : 08:00:25 pm, Friday, 17 February 2023
  • 201 বার পড়া হয়েছে

ঝিনাইগাতীতে বিধবা মিনারাকে বসতবাড়ী থেকে উচ্ছেদের পায়তারা 

মোঃ রাকিবুল হাসান

শেরপুর প্রতিনিধি।।

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের বিধবা মিনারাকে তার স্বামীর বসতবাড়ী থেকে উচ্ছেদের পায়তারা চলছে বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, তাকে বাড়ী ছাড়া করতে মিনারা সহ তার পরিবারের বিরুদ্ধে দেয়া হয়েছে মিথ্যা ৫টি মামলা। মিনারা বেগম ওই গ্রামের মৃত জবান আলীর স্ত্রী।
মামলার সুত্রে জানা গেছে, গত প্রায় ১১বছর আগে মিনারার স্বামী জবান আলী মারা যায়। স্বামীর মৃত্যুর পর মিনারা তার ৩ মেয়ে ১ ছেলেকে নিয়ে স্বামীর পৈত্রিক বসতবাড়ীতে বসবাস করে আসছে। মিনারার স্বামী মারা যাওয়ার পর নানান অযুহাতে একই গ্রামের হাবিবুল্লাহ ও আলামিন গংদের একটি সঙ্গবদ্ধ চক্র মিনারার বসতবাড়ীটি গ্রাস করার পরিকল্পনায় মেতে উঠে। বিষয়টিকে কেন্দ্র করে প্রথমে স্থানীয় ভাবে বৈঠক করা হয়। বিষয়টি সমাধান না হওয়ায় শেষে থানা পর্যায় গড়ায়। প্রতিপক্ষরা প্রভাবশালী হওয়ায় থানাতেও কোন নিষ্পত্তি হয়নি। পরবর্তীতে হাবিবুল্লাহ ও আলামিন গংরা মিনারার পরিবারকে উচ্ছেদ করতে পরিকল্পিত ভাবে গত ৩ মার্চ ২০২২ তারিখের বিকেলে অর্তকিত হামলা চালায়। এতে মারাক্তক ভাবে মিনারা বেগম, মেয়ে নুরে জান্নাত, জিনিয়া, জেরিন, ছেলে রানা আহত হয়। তাদের হামলায় মিনারা বেগমের মাথা ক্ষত বিক্ষত হয়। মেয়ে নুরে জান্নাতের ডান চোখ দায়ের কোপে মারাক্তক ভাবে আঘাতপ্রাপ্ত হয়। মিনারা বেগম সহ তার সন্তানেরা প্রায় ১ মাস শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকেন। এ ঘটনাকে কেন্দ্র করে মিনারার ছেলে রানা বাদী হয়ে ১২ ব্যক্তির নামে একই দিনে ঝিনাইগাতী থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ আমলে নিয়ে থানা পুলিশ দীর্ঘ তদন্ত শেষে ১২ ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে পেনাল কোড ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩৫৪/৫০৬(২)/১১৪/৩৪ ধারায় গত ২৯মে ২০২২ তারিখে আদালতে চার্জশিট প্রদান করেন। এ মামলা থেকে বাঁচতে এবং বিধবা মিনারার পরিবারকে বসতবাড়ী থেকে উচ্ছেদ করতে মরিয়া হয়ে উঠে হাবিবুল্লাহ ও আলামিন গংরা। ফলশ্রতিতে মিনারার ৩২৬ মামলাটি তুলে নিতে প্রথমে হুমকি প্রদান করে। এতে কাজ না হওয়ায় পরিকল্পিত ভাবে হাবিবুল্লাহ ও আলামিন গংরা বাদী হয়ে মিনারার পরিবার ও তার আত্বীয় স্বজনের নামে আদালতে পরপর চাঁদাবাজির ২টি, মারধরের ২টি এবং ৭ধারা আইন সহ মোট ৫টি মামলা দায়ের করেন। হাবিবুল্লাহ ও আলামিন গংরাদের দায়ের করা ৫টি মামলার মধ্যে ২টি মামলা থেকে মিনারা গংদের অব্যাহিত প্রদান করেন আদালত। মিনারার পরিবারের বিরুদ্ধে অপর ৩টি মামলা থানা আর আদালতে চলমান রয়েছে বলে জানা গেছে।
বিধবা মিনারা বেগম এ প্রতিনিধিকে জানান, গত প্রায় ১১ বছর আগে আমার স্বামী মারা যান। ৪টি সন্তান নিয়ে নানান প্রতিকুল অবস্থার মধ্য স্বামীর পৈত্রিক বসতবাড়ীতে বসবাস করে আসছি। হাবিবুল্লাহ ও আলামিন গংরা আমাকে ও আমার পরিবারকে হত্যার উদ্দেশে আক্রমণ করেও তারা ক্ষান্ত হয়নি। উল্টো ৫টি মিথ্যা মামলা দিয়ে অসহায় বিধবা পরিবারটিকে হয়রানী করছে। তারা আমাকে তাদের বিরুদ্ধে দায়ের করা ৩২৬ মামলাটি তুলে নিতে প্রাণনাশের হুমকিও দিচ্ছে। যে কারণে আমি ও আমার পরিবারের জীবন রক্ষার্থে থানায় একটি সাধারণ ডাইরি করেও আতংকের মধ্যে দিনাতিপাত করছি। আমি একজন অসহায় বিধবা নারি হিসেবে আইন প্রয়োগকারী সংস্থাসহ সংশ্লিষ্ট সকলের কাছে ন্যায় বিচারের আবেদন জানাচ্ছি।
এ ব্যাপারে হাবিবুল্লাহ ও আলামিন গংরাদের সাথে একাধিকবার যোগাযোগ করেও তাদের কোন মন্তব্য পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আড়াইহাজরে বসতবাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়েছে

ঝিনাইগাতীতে বিধবা মিনারাকে বসতবাড়ী থেকে উচ্ছেদের পায়তারা 

আপডেট সময় : 08:00:25 pm, Friday, 17 February 2023