Dhaka , Wednesday, 11 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ঈদকে ঘিরে পাঁচবিবিতে জমে উঠেছে বেচাকেনা, ক্রেতাদের ভিড়ে সরগরম মার্কেটগুলো রূপগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত রূপগঞ্জে পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ রামুতে অপহৃত ৬ বছরের শিশু উদ্ধার : অপহরণকারী নূর হোসেন গ্রেফতার মধুপুরে শালবন ক্রিয়েশন পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান পাইকগাছায় স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত জঙ্গল সলিমপুর–আলিপুর এলাকায় অস্থায়ী ক্যাম্প পরিদর্শন করলেন পুলিশ সুপার অফিস ফাঁকি দিয়ে ব্যবসা ও জমি দখল: লালমনিরহাটে পরিবার পরিকল্পনা পরিদর্শকের বিরুদ্ধে মামলা লালমনিরহাট জেলা সমাজসেবা কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পূর্ব বরকল সুন্নি কল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন রায়পুর ১০নং ইউনিয়নে মেম্বার পদে লড়বেন মোক্তার হোসেন জুয়েল। মধুপুরে গারো পরিবারের ঘরবাড়ি ভাঙ্গার অভিযোগ ইউএনও’র ঘটনাস্থল পরিদর্শন সিএমপি’র অভিযানে বিদেশী আগ্নেয়াস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ০৩ সহযোগী গ্রেফতার লাঙ্গলবন্দে মহাঅষ্টমী পূণ্যস্নান উৎসব উপলক্ষে স্নানঘাট পরিদর্শনে জেলা প্রশাসক চবি ছাত্রদলের সহ-সভাপতি কে ইসলাম ফাহিমের উদ্যোগে এতিমখানায় ইফতার আয়োজন পাইকগাছায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত পাইকগাছায় সার ডিলারদের বিরুদ্ধে অভিযান; ৪ জনকে জরিমানা মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী পাঁচবিবিতে পাম্পে মিলছে না তেল, কোথাও মিললেও বাইকে মাত্র ২ লিটার যানবাহনের দীর্ঘ সারি সীতাকুন্ডের জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর সমন্বয়য়ে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম মধুপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন ট্রাসকো এপারেলস লি. শ্রমিক অসন্তোষ নিরসনে বৈঠক, মঙ্গলবার কারখানা খোলার সিদ্ধান্ত ঈদে যাতায়াত নিরাপদ রাখতে নারায়ণগঞ্জে বিশেষ সভা সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেক থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুর এলাকায় যৌথবাহিনীর বিশেষ অভিযান: বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, ২২ জন আটক বিয়ের প্রতিশ্রুতি দিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ: রংপুরে ধরা পড়লো হাতীবান্ধার মামুন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করেছে : ড. মঈন খান রূপগঞ্জে মুক্তিপণের জন্য সাংবাদিককে অপহরণ, ৫ ঘণ্টা পর উদ্ধার সাভারে ঈদকে ঘিরে র‌্যাবের বিশেষ অভিযান: হাতে-নাতে ৪ ছিনতাইকারী গ্রেফতার চট্টগ্রাম-১৪ আসনের ব্যালট সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ

ঝালকাঠির দুটি আসনে ২৫ জনের মধ্যে ৯ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, ১৬জনের বৈধ

  • Reporter Name
  • আপডেট সময় : 05:54:55 pm, Saturday, 3 January 2026
  • 36 বার পড়া হয়েছে
মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ঝালকাঠি-১ (রাজাপুর -কাঁঠালিয়া) এবং ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর ও নলছিটি ) আসনের ৯জনের মনোনয়নপত্র বাতিল এবং ১৬জনের বৈধ ঘোষনা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থী ও তার প্রতিনিধিদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মো. মমিন উদ্দিন ২৫ জন প্রার্থীর মধ্যে ৯ জনের মনোনয়নপত্র বাতিল এবং ১৬জনের বৈধ ঘোষণা করেন।
এতে ঝালকাঠি-১ আসনের লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান (মনোনয়নপত্রে স্বাক্ষর না করায়), স্বতন্ত্র (বিএনপি সমর্থক) গোলাম আজম সৈকত (১% ভোটারের স্বাক্ষরে গড়মিল) , স্বতন্ত্র (বিএনপি) মঈন আলম ফিরোজী (মৃত ব্যক্তির স্বাক্ষর), গণঅধিকার পরিষদের শাহাদাত হোসেন ( শিক্ষাগত সনদ না দেয়ায়), স্বতন্ত্র (বিএনপি নেতা) কর্নেল মোস্তাফিজুর রহমানের ( ১% ভোটারের স্বাক্ষরে গড়মিল ও ঋণ পরিশোধ না করায়), জাতীয় পার্টি (জাপা) কামরুজ্জামান খান ( দলের মনোনয়নপত্র মূল কপি না থাকায়)  মনোনয়ন বাতিল করা হয়।
ঝালকাঠি -১ আসন বৈধ প্রার্থীরা হলেন, দলীয় প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, জামায়াতে ইসলামীর ডঃ ফয়জুল হক,  ইসলামী আন্দোলনের ইব্রাহীম আল হাদী, এনসিপি’র ডাঃ মাহামুদা মিতু, জাতীয় পার্টি (জেপি) এনামুল ইসলাম রুবেল, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সোহরাব হোসেন, জনতা দলের জসিম উদ্দিন তালুকদার,জাতীয় পার্টি (জেপি) মাহিবুল ইসলাম মাহিম, বিএনপির স্বতন্ত্র প্রার্থী সাব্বির আহমেদ।
এদিকে ঝালকাঠি-২ আসনের জাতীয় পার্টির এম এ কুদ্দুস খান (ঋণ পরিশোধ না করায়), মো. নুরুদ্দীন সরদার (১% ভোটারের স্বাক্ষরে গড়মিল) (স্বতন্ত্র), সৈয়দ রাজ্জাক আলী (আয়কর বকেয়া) (স্বতন্ত্র) মনোনয়ন বাতিল করা হয়েছে।
ঝালকাঠি -২ আসনে বৈধ প্রার্থীরা হলেন, দলীয় প্রার্থী বিএনপির সাবেক এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, জামায়াতে ইসলামীর শেখ নেয়ামুল করিম, ইসলামী আন্দোলনের সিরাজুল ইসলাম সিরাজী, আমার বাংলাদেশ (এবি পার্টির) শেখ জামাল হোসেন, জাতীয় পার্টি (জাপা) এম এ কুদ্দুস খান, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মাসুদ পারভেজ, গন অধিকার পরিষদের মো. মাহমুদুল ইসলাম সাগর।
জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মমিন উদ্দিন বলেন, ঝালকাঠি -১ আসনে ৬ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে এবং ঝালকাঠি-২ আসনে ৩ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আইন অনুযায়ী নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।
মনোনয়ন যাচাই-বাছাইকালে পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌহিদ হোসেন, জেলা নির্বাচন অফিসার মোহম্মদ জাহিদ হোসেনসহ প্রার্থীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঈদকে ঘিরে পাঁচবিবিতে জমে উঠেছে বেচাকেনা, ক্রেতাদের ভিড়ে সরগরম মার্কেটগুলো

ঝালকাঠির দুটি আসনে ২৫ জনের মধ্যে ৯ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, ১৬জনের বৈধ

আপডেট সময় : 05:54:55 pm, Saturday, 3 January 2026