Dhaka , Sunday, 22 February 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দুর্গাপুরে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গার্মেন্টস শ্রমিকদের বকেয়া বেতনের দাবিতে অবস্থান, প্রশাসনের আশ্বাসে শান্তিপূর্ণ সমাপ্তি ঝালকাঠির দুই সংসদ সদস্যের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা, উন্নয়ন ও সুশাসনে ঐক্যবদ্ধভাবে কাজের অঙ্গীকার পাইকগাছা হসপিটালে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন; এমপি আবুল কালাম আজাদ রাঙামাটি জেলা পরিষদের তরুণ সদস্য হাবীব আজমকে ঘিরে প্রাসঙ্গিক পুনর্মূল্যায়ন পাঁচবিবিতে বিশ্ব স্কাউট (বিপি) দিবস পালিত শহিদুল ইসলাম বাবুল এমপি হয়েও মানুষের দ্বারে দ্বারে, শুনছেন সমস্যার কথা—দিচ্ছেন আশ্বাস। ফ্যাসিবাদ ও স্বৈরাচারের কারণে বারবার প্রাণ দিতে হচ্ছে: রফিকুল ইসলাম জামাল ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত রূপগঞ্জে মাতৃভাষা দিবসে প্রভাতফেরি আলোচনা সভা শরীয়তপুরে নড়িয়ায় পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির মূলহোতা সহ গ্রেফতার ৩ “মাতৃভাষায় চিত্তের প্রকাশ, সত্তার বিকাশ”: ডিসি জাহিদুল ইসলাম মিঞা পটিয়ায় সাংবাদিক ইমতিয়াজ ফারুকীর ওপর সন্ত্রাসী হামলা ও অপহরণ চেষ্টা, সিএমপি কমিশনারের হস্তক্ষেপ কামনা খন্দকার বাড়ি বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে রূপগঞ্জে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দুর্গাপুরে কৃষক সমিতির আয়োজনে কমরেড অনিমা সিংহের ৯৮তম জন্মবার্ষিকী পালিত দূষ্কৃতীদের ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর ইবিতে মাতৃভাষা দিবসে ছাত্রশিবিরের আঞ্চলিক রম্য বিতর্ক প্রতিযোগিতা বিজিবি’র বিশেষ অভিযানে ৪ লক্ষাধিক টাকার ইয়াবা ও জিরা জব্দ: মাদকবিরোধী লড়াইয়ে কঠোর অবস্থানে ১৫ ব্যাটালিয়ন পলাশ উপজেলা প্রেসক্লাবের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন লালমনিরহাটে একুশে ফেব্রুয়ারির রাষ্ট্রীয় কর্মসূচিতে প্রটোকল লঙ্ঘনের অভিযোগ: জেলা প্রশাসকের অপেশাদার আচরণে জনমনে ক্ষোভ মহান ২১ ফেব্রুয়ারি: ভাষার জন্য আত্মত্যাগের অমর প্রেরণা পাইকগাছায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিতv মাতৃভাষা দিবসের স্মারক ডাকটিকিট উন্মোচন: নতুন কর্মদিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের তেজগাঁও কার্যালয়ে প্রথম কার্যক্রম মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে যুবদলের শ্রদ্ধাঞ্জলি ভাষা শহীদদের প্রতি হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরামের শ্রদ্ধাঞ্জলি  নোয়াখালীতে শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার পথে আ.লীগের ৬ নেতাকর্মি আটক রমজানে মানবতার দৃষ্টান্ত: ঝালকাঠিতে মাসব্যাপী ইফতার বিতরণ করছে ইয়াস সীমান্ত এলাকায় অভিযান: অবৈধ অনুপ্রবেশকালে ৬ জন আটক, জব্দ ২টি মোটরসাইকেল “আমি যেন না শুনি আমার নাম ভাঙিয়ে কেউ কিছু করছেন”: লালমনিরহাটে কঠোর হুঁশিয়ারি দিলেন দুর্যোগ ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু নোয়াখালীতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঝালকাঠির দুই সংসদ সদস্যের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা, উন্নয়ন ও সুশাসনে ঐক্যবদ্ধভাবে কাজের অঙ্গীকার

  • Reporter Name
  • আপডেট সময় : 03:30:45 pm, Sunday, 22 February 2026
  • 3 বার পড়া হয়েছে
মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি জেলা প্রতিনিধি:
ঝালকাঠির সার্বিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য—ঝালকাঠি-১ আসনের এমপি রফিকুল ইসলাম জামাল এবং ঝালকাঠি-২ আসনের এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।
রোববার সকাল ১০টায় ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে তাদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন কর্মকাণ্ডের স্থবিরতা দূরীকরণ এবং জনসেবা নিশ্চিতকরণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে অবহেলিত জনপদের রাস্তাঘাট সংস্কার, শিক্ষা ও স্বাস্থ্যখাতের মানোন্নয়ন এবং প্রশাসনিক সেবায় গতি আনার ওপর গুরুত্বারোপ করা হয়।
নবনির্বাচিত দুই সংসদ সদস্য সরকারি প্রতিটি দপ্তরে স্বচ্ছতা বজায় রাখা এবং সাধারণ মানুষকে হয়রানিমুক্ত সেবা প্রদানের নির্দেশনা দেন। তারা জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও রাজনৈতিক দলগুলোর সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানান। সভায় উপস্থিত ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার মিজানুর রহমান, জেলার চার উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, বিএনপির স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ এবং জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমকর্মীরা।
বক্তব্যে সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল বলেন, “জনগণ আমাদের ওপর যে আস্থা রেখেছেন, তার প্রতিদান দিতে আমরা বদ্ধপরিকর। দল-মতনির্বিশেষে ঝালকাঠিকে একটি আধুনিক ও বৈষম্যহীন জেলা হিসেবে গড়ে তোলা হবে।” অন্যদিকে সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, “সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। কোনো প্রকার অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না।”
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বলেন, “নতুন সংসদ সদস্যদের দিকনির্দেশনায় জেলা প্রশাসন ঝালকাঠির উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাবে।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দুর্গাপুরে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ঝালকাঠির দুই সংসদ সদস্যের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা, উন্নয়ন ও সুশাসনে ঐক্যবদ্ধভাবে কাজের অঙ্গীকার

আপডেট সময় : 03:30:45 pm, Sunday, 22 February 2026