Dhaka , Monday, 2 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রায়পুরে অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৪ হাজার টাকা জরিমানা। দুর্গাপুর সাংবাদিক সমিতির আহবায়ক কমিটি গঠন পাইকগাছা পৌরসভা বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে পৌর প্রশাসক পাইকগাছায় মৎস্য লীজ ঘের নিয়ে পক্ষে-বিপক্ষে উত্তেজনা গাজীপুরে ইয়াবাসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার সন্ত্রাসী ও চাঁদাবাজির বিরুদ্ধে লুটপাটের শিকার কারখানা মালিকের সংবাদ সম্মেলন পতাকা বিধিমালার তোয়াক্কা নেই লালমনিরহাট খামারবাড়িতে; নিয়ম জানেন না খোদ উপ-পরিচালক! ভঙ্গুর সংযোগ সড়কে মরণফাঁদ: মোগলহাটে ৬৯ লাখ টাকার সেতুতে জনভোগান্তি চরমে রামগঞ্জে সন্ধ্যার পর কোন শিক্ষার্থী বাহিরে থাকতে পারবে না শাহাদাত হোসেন সেলিম এমপি ইরান–যুক্তরাষ্ট্র সংঘাতে আকাশপথে অচলাবস্থা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ আটকা কয়েক হাজার যাত্রী মির্জাপুরে মাটিবোঝাই ট্রাক ঢুকল ঘরে, চাপা পড়ে ঘুমন্ত বৃদ্ধ নিহত স্বনির্ভর বাংলাদেশ গড়তে খাল খনন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে: পানি সম্পদ মন্ত্রী হাজীদের কষ্ট দিলে শাস্তি পেতে হবে: ধর্মমন্ত্রী কায়কোবাদ প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর হামলার ঘটনায় দুই মাসের মধ্যে চার্জশিট দাখিলের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিএ’র বিভিন্ন প্রকল্প পরিদর্শন করলেন নৌমন্ত্রী শেখ রবিউল আলম নরসিংদীসহ সারাদেশে খুন-ধর্ষণের প্রতিবাদে নারায়ণগঞ্জে মশাল মিছিল ট্র্যাব এর পক্ষ থেকে ঢাকা-১৬ আসনের নবনির্বাচিত এমপি কর্নেল (অব:) মোহাম্মদ আব্দুল বাতেনকে ফুলেল শুভেচ্ছা এই জনপদ আমাদের সন্তানদের জন্য উপযোগী করে রাখতে হবে- প্রতিমন্ত্রী ড. ফরিদ নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা: চবি এলাকায় মসজিদ সংস্কার কার্যক্রম রামগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত “বরকল ইউনিয়নের কানাইমাদারী লেসন ভিউ একাডেমি’র শিক্ষার্থীদের সাফল্য অর্জন “ স্যার কে.জি. গুপ্ত : কৃতিত্ব থাকলেও পালন করা হয় না জন্মবার্ষিকী পলিথিন বর্জন ও পরিবেশ রক্ষায় সদর উপজেলা প্রশাসনের পাটের ব্যাগ বিতরণ কর্মসূচি জনগণের ‘দুলু ভাই’-এর নির্দেশে রমজানে বড়বাড়ীতে ‘জনতার বাজার’: অর্ধেক দামে মিলছে দুধ-মাংস সাতকানিয়ায় অবৈধ মাটিকাটার বিরুদ্ধে মধ্যরাতের অভিযান, ২ এস্কেভেটর বিকল সাতকানিয়ায় টপসয়েল কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ট্রাক-এক্সেভেটর জব্দ, জরিমানা ৪০ হাজার আইসিটি খাতে ১০লাখ লোকের কর্মসংস্থান করা হবে: তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম ঝালকাঠিতে অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত নোয়াখালীতে নিখোঁজের ২ দিন পর ডোবায় মিলল শিশুর মরদেহ স্বামীর দেয়া আগুনে দগ্ধ অন্তঃসত্ত্বা আমেনা (২০)

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

  • Reporter Name
  • আপডেট সময় : 11:05:33 pm, Friday, 28 January 2022
  • 206 বার পড়া হয়েছে

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

আবু সায়েম আকন,

ঝালকাঠি জেলা প্রতিনিধি।।

ঝালকাঠির রাজাপুরে সড়ক দুর্ঘটনায় রাব্বি হাওলাদার নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। নিহত রাব্বি উপজেলা সদরের মনোহরপুর এলাকার মো. বশির হাওলাদারের ছেলে ও মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্র।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা বাকি তিন আরোহীও গুরুত্বর আহত হয়েছে। আহতরা হলো উপজেলার মনোহরপুর এলাকার মজনু হাওলাদারের ছেলে মো. ইমরান হাওলাদার (১৯) , ঝালকাঠির কৃতিপাশা এলাকার মো. আবুল ফকিরের ছেলে মো. রাজীব (১৯), ঝালকাঠি সদরের আবুল ব্যাপারীর ছেলে মো. রনি ব্যাপারী (১৫)। এদের মধ্যে রনিকে ভর্তি রেখে ইমরান ও রাজীবের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদশীরা জানায়, মোটরসাইকেলটিতে ৪ জন আরোহী সহ মনোহরপুরের দিক থেকে রাজাপুরের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে বিপরিত দিক থেকে আসা ট্রাকটির (যশোর ড- ১১০০৫৪) সাথে সামনা সামনি মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি ট্রাকের নিচে চলে যায়। যাতে মোটরসাইকেলে থাকা সবাই আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কিছুক্ষন পরে চিকিৎসাধীন অবস্থায় রাব্বির মৃত্যু হয়। নিহত রাব্বি মোটরসাইকেলের পিচনে বসা ছিল।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাক চালক মো. মেহেদী হাসানকে আটক করে ট্রাক ও মোটরসাইকেল জব্দ করেছে। ট্রাক চালক মেহেদী খুলনা জেলার লবনচোরা উপজেলার মোহাম্মদনগর এলাকার মো. আব্দুল হালিমের ছেলে।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার থেকে অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রায়পুরে অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৪ হাজার টাকা জরিমানা।

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

আপডেট সময় : 11:05:33 pm, Friday, 28 January 2022