Dhaka , Thursday, 5 February 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত পাইকগাছায় শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষে প্রশাসনের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন খাল খননের মাধ্যমে চট্টগ্রামকে জলাবদ্ধতা মুক্ত করা হবে:- মেয়র ডা. শাহাদাত যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে চট্টগ্রাম–৯ আসনে ধানের শীষের পক্ষে ডোর টু ডোর প্রচারণা চবিতে প্রাণনাশের ভয় ও নিরাপত্তাহীনতার শঙ্কায় সাংবাদিক, সংবাদ প্রকাশের জেরে হুমকি নারায়ণগঞ্জ-১ আসনে রূপগঞ্জে বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে: জামায়াত আমির পাবনায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা ১৫ দিনের কারাদণ্ড কুড়িগ্রামে জামায়াত আমিরের অপেক্ষায় কানায় কানায় পূর্ণ জনসভার কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠ। কালিয়াকৈরে কৃষি অধিদপ্তর কর্তৃক দিনব্যাপী মাঠ দিবস অনুষ্ঠিত শেরপুর ৩ আসনে জামায়াতের মাননীয় প্রার্থী মৃত্যু। চট্টগ্রাম নগরীর ধর্ষণকারী জুয়েল দাশকে খুঁজছেন পুলিশ শ্রেষ্ঠ গীতিকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত সোমেশ্বর অলি নৌকার তলা ফুটা হয়ে গেছে—নাসীরুদ্দীন পাটওয়ারীর মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় নরসিংদী আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ১ , আহত ১০ ইবির গুম হওয়া দুই মেধাবী শিক্ষার্থীর সন্ধানে মানববন্ধন বিএনপি প্রার্থী দিপু ভুঁইয়ার উদ্যোগে রূপগঞ্জে ৪ সহস্রাধিক রোগীকে ফ্রী চিকিৎসা সেবা প্রদান মৌলভীবাজার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত শবে বরাতের রাতে মৌলভীবাজারের বুদ্ধিমন্তপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ে মারা গেছে অর্ধশতাধিক গবাদিপশু লালমনিরহাটে নিয়োগ পরীক্ষায় জালিয়াতির সন্দেহ: ভাইভা বোর্ড থেকে আটক ৩ জুলাই যোদ্ধাদের  রক্তের সাথে বেইমানী করলে আল্লাহ ক্ষমা করবে না: ইয়াসিন আলী  কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্যের প্রতিবাদে ঝালকাঠিতে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ আমাদের অংগীকার দুর্নীতি মুক্ত দেশ গড়া: ডা. শফিকুর রহমান হরিপুরে ৯ম পে-স্কেল ও ৭ দফা দাবিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি সাব রেজিস্ট্রার অফিসে ভুয়া সার্টিফিকেটে সনদ  ও চাকরিজীবীর দলিল লেখক নিবন্ধন বাতিলের অভিযোগ ঝালকাঠিতে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ছাত্রশিবিরের গণসংযোগ ও লিফলেট বিতরণ কয়লা দূষণ, শিল্প দূষণ বন্ধ করে সুন্দরবন জলাভূমি রক্ষা করো “চন্দনাইশে বিদ্যালয়ে কার্মচারীকে রাজকীয় বিদায় অনুষ্ঠানের আয়োজন” কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে দালাল চক্রের ২০ সদস্যকে আটক করেছে র‍্যাব। সুষ্ঠু নির্বাচন বাধাগ্রস্ত করার অপচেষ্টা চলছে-নাহিদ ইসলাম

ঝালকাঠিতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের হত্যার অভিযোগ, অভিযুক্ত পলাতক

  • Reporter Name
  • আপডেট সময় : 08:28:59 pm, Sunday, 1 February 2026
  • 10 বার পড়া হয়েছে
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির সদর উপজেলায় মাদকাসক্ত ও মানসিকভাবে বিকারগ্রস্ত এক ছেলের বিরুদ্ধে নিজ মাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। নিহত নারীর নাম শেফালি আক্তার (৬৫)। তিনি সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের বৈদারাপুর এলাকার মৃত মো. আলী খানের স্ত্রী।
রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে নিজ বসত ঘরে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কোনো এক সময় শেফালি আক্তারকে তার ছেলে মো. সাগর (৩৫) শ্বাসরোধ করে হত্যা করে বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত সাগর দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং মানসিকভাবে বিকারগ্রস্ত বলে জানিয়েছেন স্থানীয়রা।নেশার টাকার জন্য প্রায়ই সে তার মায়ের সঙ্গে চিৎকার-চেঁচামেচি করত। ধারণা করা হচ্ছে, নেশার টাকা না পেয়ে ক্ষোভের জেরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে। ঘটনার পরপরই অভিযুক্ত সাগর পালিয়ে যায়। খবর পেয়ে ঝালকাঠি সদর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
এ বিষয়ে ঝালকাঠি সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. বেলায়েত হোসেন আজকের পত্রিকাকে বলেন, “প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলে মনে হচ্ছে না। কারণ নিহতের গলায় দাগ রয়েছে। অভিযুক্ত ওই নারীর ছেলে ঘটনার পর থেকেই পলাতক রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
এ ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি চরম উত্তেজনা বিরাজ করছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

ঝালকাঠিতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের হত্যার অভিযোগ, অভিযুক্ত পলাতক

আপডেট সময় : 08:28:59 pm, Sunday, 1 February 2026