Dhaka , Sunday, 15 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জ্বালানি রেশনিং তুলে নিল সরকার, স্বাভাবিক বিক্রি শুরু নরসিংদী ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত ‎লক্ষ্মীপুরে পানির অভাবে ফেটে চৌচির বোরো ধানের খেত উন্নয়ন ও জনসেবায় সরব ত্রাণমন্ত্রী: বড়বাড়িতে সড়ক উদ্বোধন ও কুড়িগ্রামে বিশ্বের সর্ববৃহৎ কড়াইয়ের সূচনা এপেক্স ক্লাব অব রামুর উদ্যােগে এতিমদের নিয়ে ইফতার মাহফিল সম্পন্ন নগরীর বিভিন্ন মার্কেটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন সিএমপি কমিশনার বোয়ালখালী’র আহলা করলডেঙ্গা ও আমুছিয়া ইউনিয়নের হকখালী খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ)’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শনিবারের অঙ্গীকার, বাসা-বাড়ি রাখি পরিষ্কার” স্লোগানে চসিকের পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান উদ্বোধন মধুপুরে বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ডায়াগনস্টিক ও ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল হরিপুরে অনলাইন প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল পাইকগাছায় তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি, মোবাইল কোর্টে জরিমানা রূপগঞ্জে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত কক্সবাজার থেকে নোয়াখালীতে ইয়াবা পাচার, গ্রেপ্তার-২ ঈদে নৌ-যাত্রায় নিরাপত্তা নিশ্চিতে মোংলায় কোস্ট গার্ডের বিশেষ টহল ঝালকাঠিতে মাহে রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্ন সোনাইমুড়ীতে হিযবুত তওহীদের দুই সদস্য হত্যার ১০ বছরেও বিচার হয়নি: মামলা প্রত্যাহারে ক্ষোভ, সংবাদ সম্মেলনে বিচার দাবি নোয়াখালীতে নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার মির্জাপুরে নবম শ্রেণির স্কুলছাত্রী অপহরণ শ্রীপুরে ঝড়ো হাওয়ায় গাছের ডাল পরে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু। লক্ষ্মীপুরে দোকানের তালা ভেঙ্গে ২৬ লাখ টাকার মালামাল চুরি রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাড়ির মালিকের মৃত্যু, দগ্ধ ২ শরীয়তপুরে দাদির সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রের মর্মান্তিক মৃত্যু পাইকগাছায় ৭৭টি মাদ্রাসায় সৌদি বাদশাহর উপহারের খেজুর বিতরণ ঝালকাঠিতে ১৬০টি গাছ কাটার পর স্থগিত প্রায় দুই হাজার গাছ কাটার প্রকল্প রাজাপুরে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অভিযান মধুপুরে এতিমখানা ও প্রতিবন্ধী বিদ্যালয়ে সৌদির খেজুর বিতরণ রূপগঞ্জে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন

জ্বালানি রেশনিং তুলে নিল সরকার, স্বাভাবিক বিক্রি শুরু

  • Reporter Name
  • আপডেট সময় : 02:18:56 pm, Sunday, 15 March 2026
  • 1 বার পড়া হয়েছে

মোঃবিজয় চৌধুরী,

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে জ্বালানি সরবরাহে সাময়িক সংকট মোকাবিলায় চালু করা রেশনিং ব্যবস্থা প্রত্যাহার করেছে সরকার। এর ফলে রবিবার থেকে দেশের সব ফিলিং স্টেশনে স্বাভাবিক নিয়মে জ্বালানি বিক্রি শুরু হয়েছে।
সরকার জানিয়েছে, এখন থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব ফিলিং স্টেশনে গ্রাহকের চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহ ও বিক্রি করা যাবে।
রবিবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী আনিন্দা ইসলাম অমিত এ তথ্য জানান।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে সরবরাহে কিছুটা অনিশ্চয়তা তৈরি হওয়ায় সরকার জ্বালানি ব্যবস্থাপনায় সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছিল। এর অংশ হিসেবে অস্থায়ীভাবে রেশনিং পদ্ধতি চালু করা হয়।
প্রতিমন্ত্রী আরও জানান, ইতোমধ্যে আমদানিকৃত তেলবাহী কয়েকটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে এবং সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের বিভিন্ন অঞ্চলে মানুষের যাতায়াত বাড়বে। পাশাপাশি বোরো মৌসুমে কৃষি সেচের চাহিদাও বেড়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে জ্বালানি বিক্রিতে আরোপিত সব ধরনের সীমাবদ্ধতা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
তবে সুযোগ নিয়ে কেউ যেন অতিরিক্ত জ্বালানি মজুত করতে না পারে সে বিষয়ে সতর্কতা জারি করেছে সরকার। প্রতিমন্ত্রী বলেন, অনিয়ম বা কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সরকারের এ সিদ্ধান্তে ঈদযাত্রা ও বোরো মৌসুমের সেচ নিয়ে সাধারণ মানুষ ও কৃষকদের উদ্বেগ অনেকটাই কমবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জ্বালানি রেশনিং তুলে নিল সরকার, স্বাভাবিক বিক্রি শুরু

জ্বালানি রেশনিং তুলে নিল সরকার, স্বাভাবিক বিক্রি শুরু

আপডেট সময় : 02:18:56 pm, Sunday, 15 March 2026