Dhaka , Tuesday, 24 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
লাখো পর্যটকে টইটম্বুর কক্সবাজার সমুদ্রসৈকত রামগঞ্জে মাদক প্রতিরোধে মিনি ম্যারাথন ও ঈদ আনন্দ অনুষ্ঠান অনুষ্ঠিত পাইকগাছায় লবণ পানি উত্তোলন বন্ধে ইউএনও’র কাছে অভিযোগ মধুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ছাই লাঙ্গলবন্দ স্নানোৎসব উপলক্ষে প্রস্তুতি পরিদর্শনে ডিসি ও প্রশাসন “মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাস সংরক্ষণ করা আমাদের দায়িত্ব:- মেয়র ডা. শাহাদাত হোসেন যে জাতি তার ইতিহাস ভুলে যায়, সে জাতির অস্তিত্ব টিকে থাকতে পারে না—সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী রূপগঞ্জে স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় দুই যুবক গ্রেফতার পাইকগাছায় ইউএনও’র সঙ্গে ঢাবি ছাত্র কল্যাণ সমিতির মতবিনিময় পাইকগাছায় বিশ্ব যক্ষ্মা দিবস পালিত লালমনিরহাট ও কুড়িগ্রামের শিল্পায়নের সম্ভাবনা শীর্ষক সভায় ত্রাণমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে মাদকসহ আটক ১: ইয়াবা ও বিপুল পরিমাণ সিরাপ জব্দ চট্টগ্রাম প্রেস ক্লাবেও ষড়যন্ত্রের ছায়া:- গিয়াস কাদের চৌধুরী ঈদের ছুটিতে তীর্থস্থানে সনাতনীদের ঢল: ভক্তি, বিশ্বাস ও পূণ্যলাভের মহামিলন চন্দনাইশ প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি জাহাঙ্গীর চৌধুরী, সাধারণ সম্পাদক সৈকত দাশ জাজিরায় ঈদের দিনেও দায়ীত্বে, রোগীদের মুখে হাসি ফোটাচ্ছেন দুই চিকিৎসক টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে….ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম ৬ মাসের মধ্যে ভূমি অফিসের দুর্নীতি ‘ওয়ান ডিজিটে’ নামিয়ে আনার প্রত্যয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময়কালে ডা. শাহাদাত হোসেন চট্টগ্রামকে বাসযোগ্য নগরে পরিণত করতে কাজ করছি আসুন সম্প্রীতি ও মানবিকতার সমাজ গড়ে তুলতে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিই:- ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরুন, দুর্গাপুর প্রেসক্লাব এর রজতজয়ন্তীতে ডেপুটি স্পিকার রাঙ্গুনিয়ায় বিএনপি নেতা ওসমানকে এলোপাতাড়ি গুলি, মা-ছেলে গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় ১ জন নিহত সিন্দুরমতি দিঘিকে দেশের অন্যতম আকর্ষণীয় দর্শনীয় স্থানে রূপান্তরের নানা পরিকল্পনার কথা জানালেন ত্রাণমন্ত্রী মৌলভীবাজারে পৌর ঈদগাহে তিন জামাত অনুষ্ঠিত, অংশ নিলেন এমপি এম নাসের রহমান সাতকানিয়ায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি: নগদ ৮ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট  কয়রায় মানবসম্পদ উন্নয়ন ও নিরাপদ অভিবাসন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পাইকগাছায় বিশ্ব পানি দিবস পালিত; ওয়াটার সেফটি প্ল্যান নিয়ে আলোচনা পাইকগাছায় আন্তর্জাতিক বন দিবস পালিত

জিয়ানগরে বাবার সামনে ট্রাক্টরের ফালে ক্ষতবিক্ষত হয়ে ছেলের মৃত্যু

  • Reporter Name
  • আপডেট সময় : 06:51:18 pm, Sunday, 19 January 2025
  • 131 বার পড়া হয়েছে

জিয়ানগরে বাবার সামনে ট্রাক্টরের ফালে ক্ষতবিক্ষত হয়ে ছেলের মৃত্যু

শাহিন ফকির 

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় পিতার সামনে ট্রাক্টরের ফালে শরীর ক্ষতবিক্ষত হয়ে ছেলে আব্দুল্লাহর -১৪- করুন মৃত্যু হয়েছে।
আজ রবিবার সকাল আটটার দিকে উপজেলার পূর্ব চরবলেশ্বর গ্রামে জমি চাষ করার সময় মাটিতে পড়ে থাকা ট্রাক্টরের ফালে প্যাঁচানো দঁড়ি খুলতে গেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ ওই গ্রামের হাফিজ পঞ্চায়েতের ছেলে।

ঘটনার প্রত্যক্ষদর্শী মাদ্রাসা শিক্ষক শাহীন হাওলাদার জানান- আজ রবিবার সকাল আটটার দিকে পূর্ব চরবলেশ্বর গ্রামের কচা নদী সংলগ্ন একটি ফসলি মাঠে জমি চাষ করার সময় ট্রাক্টরের ফালে একটি লাইলনের দঁড়ি পেচিয়ে যায়। এ সময় ট্রাক্টর চালক হাসান ট্রাক্টরটির ইঞ্জিন নিউটাল করেন । আব্দুল্লাহ নিজে এ সময় পেচানো দঁড়িটি ছাড়ানোর চেষ্টা করতে গেলে মুহুর্তেই ট্রাক্টরের ফাল ঘুরে তিনটি কাচি তার শরীরের ভিতরে ঢুকে পড়ে। এ সময় আব্দুল্লাহ যন্ত্রনায় চিৎকার করলেও কিছুক্ষণ পর সে অজ্ঞান হয়ে যায়। এ সময় ঘটনাস্থলে তার পিতা হাফিজ পঞ্চায়েত
সহ আমরা তিন জন উপস্থিত ছিলাম। ঘটনার পর প্রায় দুই ঘন্টা চেষ্টা করে ট্রাক্টরের ফাল খুলে শরীরের বিভিন্ন জায়গায় বিদ্ধ হওয়া আব্দুল্লাহকে বের করা হয়। এরপর তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুপুরে সেখানে তার মৃত্যু হয়।

এদিকে কিশোর আব্দুল্লাহ’র মর্মান্তিক এ মৃত্যুর খবর পেয়ে বিভিন্ন গ্রাম থেকে শত শত নারী পুরুষ দুপুরের পর থেকে এই বাড়িতে আসতে থাকেন। এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গ্রামটিতে। নিজের চোখের সামনে সন্তানের করুন মৃত্যু দেখে পিতা হাফিজ পঞ্চায়েত ঘটনার পর থেকে পাগলের মত হাউমাউ করে কাঁদছেন।

এ ব্যাপারে ইন্দুরকানি থানার ওসি মোঃ মারুফ হোসেন জানান- স্থানীয়দের মাধ্যমে এ মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়েছি আমরা। ছেলেটির এ মর্মান্তিক মৃত্যু সত্যিই দুঃখজনক। সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে বিকেলে পুলিশ পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লাখো পর্যটকে টইটম্বুর কক্সবাজার সমুদ্রসৈকত

জিয়ানগরে বাবার সামনে ট্রাক্টরের ফালে ক্ষতবিক্ষত হয়ে ছেলের মৃত্যু

আপডেট সময় : 06:51:18 pm, Sunday, 19 January 2025