Dhaka , Tuesday, 8 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ র‍্যাব-সেনাবাহিনী পরিচয়ে প্রতারণা, স্কুল ছাত্রীকে ধর্ষণ, আটক পারভেজ নোয়াখালীতে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে হাজতির মৃত্যু হাতিয়াতে ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ পিরোজপুরে মাসিক অপরাধ পর্যালোচনা সভা: বিশেষ পারফরম্যান্সে পুরস্কৃত কাউখালী ওসি আনোয়ার হোসেন ধর্মপাশায় পরিত্যক্ত কালিজানা ব্রিজ: ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে হাজারো মানুষ, ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামে ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান:- ডিসি জাহিদ সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানতের টাকা ফেরত দেওয়া শুরু নাসীরকে এতদিন যারা তালি দিয়েছেন, এবার কি গালি দেবেন: আব্দুল কাদের সাড়ে ১১ হাজার ডাক্তার নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম রূপগঞ্জে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য হলেন কুলাউড়ার জাকির সিদ্দিকী জামাল পাইকগাছা-কয়রা-দাকোপের ১২৮ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধিত শ্রীপুরে অবৈধভাবে মজুদকৃত ৩২৮ বস্তা সার জব্দ, মামলা দায়ের সমুদ্রের প্রেমে মগ্ন পূজা চেরী রেকর্ডের হাতছানি রাফিনিয়ার সামনে ভোলায় আল-ইহসান একাডেমিতে প্রাণবন্ত মা সমাবেশ ও বৃক্ষ বিতরণ বিভৎস নির্যাতনের পর দুই বোনের একজনকে মৃত্যুদণ্ড দিল ইরান দেশে কমল স্বর্ণের দাম, ভরি কত? ডেঙ্গু প্রতিরোধে পাইকগাছা পৌরসভার সপ্তাহব্যাপী মশক নিধন অভিযান পাইকগাছায় সরকারি জমি উদ্ধারে সাফল্য: প্রায় দেড় কোটি টাকা রাজস্ব আদায় লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী ১০০ গুণী শিক্ষক পাচ্ছেন লাখ টাকা পুরস্কার প্রথমবারেই চমক: দুর্গাপুরে মহিলা দলের কর্মী সমাবেশে অনুষ্ঠিত ​ডিজিটাল সম্পদ সুরক্ষায় সফল উদ্যোগ: নেপথ্যে তরুণ সাইবার বিশেষজ্ঞ মোঃ রাকিবুল হাসান লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু এলাকায় শোকের ছায়া লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান

জামায়াত আমিরের নারী অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে চবি শিক্ষার্থীদের ঝাড়ু মিছিল

  • Reporter Name
  • আপডেট সময় : 05:19:00 pm, Monday, 2 February 2026
  • 96 বার পড়া হয়েছে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
৩১ জানুয়ারি শনিবার বিকেলে বাংলাদেশের একটি প্রভাবশালী রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়। ওই পোস্টে তিনি দাবি করেন, আধুনিকতার অজুহাতে নারীদের ঘরের বাইরে কর্মজীবনে যুক্ত করা শোষণ ও নৈতিক অবক্ষয়ের শামিল, যা তিনি পরোক্ষভাবে বেশ্যাবৃত্তির সঙ্গে তুলনা করেন। মন্তব্যটি নারীবিদ্বেষী ও অবমাননাকর বলে এর প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঝাড়ু মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
পহেলা ফেব্রুয়ারি রোববার রাত আনুমানিক ৯টায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে সমবেত হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তারা নারীবিদ্বেষ বিরোধী বিভিন্ন স্লোগান দিতে দিতে কাটা পাহাড় সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে সমাবেশ শেষ করেন। সেখানে তারা বিতর্কিত পোস্টটির তীব্র নিন্দা জানান এবং সংশ্লিষ্ট ব্যক্তির শাস্তির দাবি তোলেন।
বিক্ষোভে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়টির নারী শিক্ষার্থীরা জামায়াত আমিরের বক্তব্যকে স্পষ্টভাবে নারীবিদ্বেষী উল্লেখ করে তা প্রত্যাহার ও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। একই সঙ্গে ধর্মের অপব্যবহার করে নারীদের বিরুদ্ধে বিদ্বেষমূলক রাজনীতির বিরুদ্ধেও অবস্থান নেওয়ার
ঘোষণা দেন তারা।
সমাবেশে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, সমালোচনা শুরু হওয়ার পর ‘অ্যাকাউন্ট হ্যাক’ হওয়ার অজুহাতে দায় এড়ানোর চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা স্মরণ করিয়ে দেন, এর আগেও বিভিন্ন সময়ে নারীদের প্রতি অবমাননাকর বক্তব্য ও ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। বক্তারা প্রশ্ন তোলেন, এসব ঘটনার পরও বর্তমান উপদেষ্টারা কেন এখনো কোনো ধরনের আইনগত পদক্ষেপ গ্রহণ করেননি। একই সঙ্গে তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, নারীবিদ্বেষী বক্তব্য দেওয়া এমন একজন ব্যক্তি কীভাবে জাতীয় নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পান এবং সংসদে যাওয়ার ভূমিকা রাখতে পারেন।
বিক্ষোভকারীদের দাবি, এ ধরনের বক্তব্যের জন্য সংশ্লিষ্ট ব্যক্তির নির্বাচনী মনোনয়ন বাতিল করা উচিত এবং ধর্মের নামে নারীদের হেয় করার রাজনীতির বিরুদ্ধে রাষ্ট্রকে কঠোর অবস্থান নিতে হবে।
এ সময় ইংরেজি বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান গণমাধ্যমকে বলেন, একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশে কর্মজীবী নারী ও মায়েরা অর্থনীতি ও সমাজকে সচল রাখছেন। সেখানে তাদের নিয়ে কটূক্তি করা শুধু অনৈতিক নয়, চরম অমানবিক। তিনি আরও বলেন, ইসলামে নারীদের সর্বোচ্চ মর্যাদার কথা বলা হলেও সেই ধর্মের নাম ব্যবহার করেই নারীদের অপমান করা হচ্ছে, যা সম্পূর্ণ বৈপরীত্যপূর্ণ এবং ধর্ম অবমাননার শামিল।
বিশ্ববিদ্যালয়টির ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শ্রুতি রাজ চৌধুরী গণমাধ্যমকে বলেন, ৫ আগস্টের পর মানুষ যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, এই ধরনের বক্তব্য সেই স্বপ্নকে ক্ষতিগ্রস্ত করছে। তিনি অভিযোগ করেন, একটি গোষ্ঠী নিজেদের ইসলামের প্রতিনিধিত্বকারী হিসেবে তুলে ধরলেও বাস্তবে তারা নারীবিদ্বেষ ছড়াচ্ছে এবং কোনো দায় নিচ্ছে না। তিনি জনগণের সামনে এই রাজনীতির প্রকৃত চেহারা তুলে ধরার আহ্বান জানান।
এছাড়াও উপস্থিত অনেকেই বক্তব্য রাখেন এবং সমাবেশ সমাপ্তির আগে শিক্ষার্থীরা জানান, নারীদের মর্যাদাহানিকর বক্তব্যের বিরুদ্ধে সামাজিক ও রাজনৈতিকভাবে একত্রিত প্রতিরোধ গড়ে তোলা এখন সময়ের দাবি। তারা স্পষ্ট করেন, নারীবিদ্বেষকে পুঁজি করে কিংবা ধর্মের নাম ব্যবহার করে যে কোনো ধরনের রাজনীতি চালানোর চেষ্টা বাংলাদেশে আর চলতে দেওয়া হবে না।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩

জামায়াত আমিরের নারী অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে চবি শিক্ষার্থীদের ঝাড়ু মিছিল

আপডেট সময় : 05:19:00 pm, Monday, 2 February 2026