Dhaka , Saturday, 7 February 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ভোটকেন্দ্র দখলের যেকোনো অপচেষ্টায় শক্ত হাতে প্রতিরোধের আহ্বান জামায়াত আমিরের ঠাকুরগাঁও হরিপুর উপজেলায় চৌরঙ্গী বাজারে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে  রামগঞ্জে পুলিশের দাপট, বেড়া দিয়ে একমাস যাবত অবরুদ্ধ করে রেখেছে একটি পরিবার সকলকে সম্পৃক্ত করে  হাটহাজারীর উন্নয়ন নিশ্চিত করতে চাই:- মীর হেলাল। আলেম সমাজ বিএনপির পাশে, ব্যালেটেই মিলবে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রমাণ: সালাহউদ্দিন আহমদ শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে ছাত্র-জনতার অবস্থান উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক চট্টগ্রাম প্রেসক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন ফলক উদ্ধার ঈদগাঁওতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী আটক শ্রীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসী যুবকের মৃত্যু কলোনি’ নয় এখন থেকে ‘শহীদ শাহজাহান নিবাস’; ভাড়াটিয়া প্রার্থী দিয়ে লালমনিরহাটকে অপমান করা হয়েছে: আসাদুল হাবিব দুলু ইবিতে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি ও সমাবেশ ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকীতে গণভোটের মাধ্যমেই নির্ধারণ হবে আগামীর বাংলাদেশ ইনসাফ নাকি জুলুমের পথে চলবে: আল্লামা মামুনুল হক রূপগঞ্জে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ চন্দনাইশে দোহাজারীতে অবৈধ রোহিঙ্গা কলোনীতে যৌথবাহিনীর অভিযানে ৩৪৫ জন নারী পুরুষ আটক বিএনপির নেতৃত্বাধীন সরকারের সময়ে দেশ দুর্নীতিতে ৫বার চ্যাম্পিয়ন হয়েছে: সৈয়দ রেজাউল করীম আগামীকাল শুক্রবার ঝালকাঠি আসছেন জামায়াত আমির, অর্ধলক্ষাধিক মানুষের জনসমাগমের প্রস্তুতি আশুলিয়ায় ৭ হত্যার ঘটনায় ট্রাইব্যুনাল রায়: ৬ মৃত্যুদণ্ড, ৮ সাজা তুরাগ নদে শিল্পবর্জ্যের আগ্রাসন: বিষাক্ত পানিতে দুর্বল মাছ, সহজ শিকারে জেলেদের হিড়িক মধুপুরে বিএনপির এমপি প্রার্থী স্বপন ফকিরের গণমিছিল নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ চারজন আটক নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর প্রচারণায় গণজোয়ার। কেউ ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে—মাও: আবুল কালাম আজাদ পাইকগাছা-কয়রায় জেলা ওলামা দলের ধানের শীষের জনসংযোগ ও লিফলেট বিতরণ ফ্রান্স দূতাবাসের রাজনৈতিক কাউন্সিলরের সাথে মতবিনিময়কালে ডা. শাহাদাত হোসেন মধুপুরে গারোদের ভূমি বিরোধ নিষ্পত্তির প্রতিশ্রুতি দিলেন ডা. কাফি বরকল ইউনিয়নের কানাইমাদারী’র ছালেহ্ আহমেদ এর শেষ বিদায়” নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান:- বেতার–টেলিভিশন ও সংস্কৃতির কর্মীদের সঙ্গে মতবিনিময় সন্দ্বীপে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ ২ দুস্কৃতিকারী আটক

জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর নিহত সৈনিক জাহাঙ্গীরের দাফন নিজ গ্রামে সম্পন্ন

  • Reporter Name
  • আপডেট সময় : 05:25:23 pm, Sunday, 16 October 2022
  • 171 বার পড়া হয়েছে

জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর নিহত সৈনিক জাহাঙ্গীরের দাফন নিজ গ্রামে সম্পন্ন

মহিনুল ইসলাম সুজন,নীলফামারী জেলা প্রতিনিধি।।

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে মোতায়েন করা জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর বাংলাদেশি সেনা সদস্য ও নীলফামারীর ডিমলার বাসিন্দা জাহাঙ্গীর আলমের(২৬)দাফন নিজ গ্রামে সম্পন্ন হয়েছে।শনিবার(১৫ অক্টোবর)দুপুরে উপজেলার দক্ষিণ তিতপাড়ায় তার নিজ গ্রামে সামরিক মর্যাদায় পারিবারিক কবরস্থানে এই বীর সন্তানের দাফন সম্পন্ন করা হয়।এর আগে বাংলাদেশ সেনাবাহিনীর একটি হেলিকপ্টার ঢাকা থেকে সেনাবাহিনী প্রধানের পুষ্পস্তবক সম্বলিত জাহাঙ্গীরের মরদেহ নিয়ে একি দিনের সকাল ১১টা ১৫ মিনিটে ডিমলা রাণী বৃন্দারাণী উচ্চ বিদ্যালয় মাঠে পৌঁছালে সেখানে মরদেহ গ্রহন করেন খোলাহাটি ক্যান্টনমেন্টের ক্যাপটেন তানজিদুল ইসলাম তানজিদের নেতৃত্বে সেনাবাহিনীর ২৫ সদস্যের একটি দল।সেখান থেকে জাহাঙ্গীরের মরদেহ নিয়ে তার গ্রামের বাড়িতে গেলে এক হৃদয় বিদারক পরিবেশ সৃষ্টি হয়।সেখানে জাহাঙ্গীরকে শেষবারের মতো এক নজর দেখতে হাজার হাজার মানুষ ভিড় জমান।পরে দক্ষিণ তিতপাড়া(হাজ্বী পাড়া)জামে মসজিদ প্রাঙ্গণে জাহাঙ্গীরের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।জানাজা নামাজে ইমামতি করেন ধর্মীয় শিক্ষক ইউসুফ আলী।এরপর সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।মরদেহ গ্রহনের আগ মুহূর্ত থেকে জানাজা-দাফন সম্পন্ন পর্যন্ত উপস্থিত ছিলেন,নীলফামারী-১(ডোমার-ডিমলা)আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার,উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন,ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)লাইছুর রহমান,জনপ্রতিনিধি,সরকারি-বেসরকারি চাকরিজীবী,ব্যবসায়ী,রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ,সংগঠকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন।জানাজা নামাজের সময় এলাকাবাসী নিহত সৈনিক জাহাঙ্গীর আলমের বাড়ির সামনের সড়কটি জাহাঙ্গীরের নামে নামকরণ করার জোর দাবি জানালে তা করে দিবেন বলে আশ্বস্ত করেন স্থানীয় সংসদ সদস্য।নিহত সৈনিক জাহাঙ্গীর ওই গ্রামের লতিফর রহমানের চতুর্থ পুত্র ছিলেন।
প্রসঙ্গত: গত ৪ অক্টোবর মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনাকালে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে তিন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হন।তাদের মধ্যে একজন সৈনিক জাহাঙ্গীর আলম। নীলফামারীর ডিমলা উপজেলা সদরের দক্ষিণ তিতপাড়া গ্রামের লতিফর রহমানের ছেলে তিনি।পাঁচ ভাইয়ের মধ্যে তিনি ছিলেন চতুর্থ।২০১৫ ইং সালের ২৪ জানুয়ারি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন জাহাঙ্গীর। তিনি এক বছর আগে বিয়ে করেছেন ও ২০২১ সালের ডিসেম্বর মাসে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে শান্তিরক্ষা মিশনে যান।সেখানে ব্যানব্যাট-৮ এলাকার উইক্যাম্পে ছিলেন তিনি।শান্তিরক্ষা মিশনের দায়িত্ব পালনের সময় গত ৩ অক্টোবর রাতে মাটিতে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে তিনি আহত হন। পরে ৪ অক্টোবর দুপুরের দিকে জাহাঙ্গীর মারা যান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভোটকেন্দ্র দখলের যেকোনো অপচেষ্টায় শক্ত হাতে প্রতিরোধের আহ্বান জামায়াত আমিরের

জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর নিহত সৈনিক জাহাঙ্গীরের দাফন নিজ গ্রামে সম্পন্ন

আপডেট সময় : 05:25:23 pm, Sunday, 16 October 2022