Dhaka , Friday, 17 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছা পৌরসভার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য সাইট পরিদর্শন ইউএনওর উদ্যোগে দুই যুগের সংস্কারহীন সড়কের দুর্ভোগের অবসান; স্বস্তি এলাকাবাসীর রামগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার টানা বৃষ্টিতে রামগঞ্জে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি বিপাকে সাধারণ মানুষ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে মাদকবিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। নিখোঁজের ৮ মাস: তৃপ্তিকে ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে আহাজারি মায়ের। বঙ্গোপসাগর উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি রোহিঙ্গা নিহত কক্সবাজারে স্কুলছাত্র অপহরণ : রক্তাক্ত অবস্থায় উদ্ধার বন্যার্তদের সাহায্যার্থে বাঁশখালীতে ড্যাব, চট্টগ্রাম এর খাবার ও ঔষধ বিতরণ জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে চট্টগ্রাম সিএমপি’র শ্রদ্ধাঞ্জলি নিবেদন জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার সাতকানিয়া উপজেলা ক্রীড়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি গঠন: সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবর পাইকগাছায় জুলাই শহিদ দিবস পালিত মধুপুরে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত রামগঞ্জে যথাযথ মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত সম্পদের লোভে ওমান প্রবাসীর ওপর পৈশাচিকতা: ৫ দিন ঘরে আটকে রেখে অমানবিক নির্যাতন। জুলাই ঐক্যে ফাটল ধরলে ক্ষতি হবে সবার: পুলিশ সুপার জনগণের প্রতি সরকার শতভাগ দায়বদ্ধ, বাঘাইছড়িতে টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি ভূমি প্রতিমন্ত্রী মীর হেলালের নগরীর মুরাদপুরে ফুটবল ম্যাচ চলাকালে ছুরিকাঘাতে যুবক আহত জুলাই শহীদ দিবস উপলক্ষে চরভদ্রাসনে আলোচনা সভা অনুষ্ঠিত। জুলাই শহীদ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত ১২ বছর পর আবারও বিয়ের পিঁড়িতে জেনিফার উইঙ্গেট ২০২৮ পর্যন্ত ইংল্যান্ডের কোচ থাকছেন টুখেল মসজিদে হামলার ছক, যুক্তরাজ্যে কিশোরের বিরুদ্ধে মামলা এখন কি স্বর্ণে বিনিয়োগের সময়? জীবন দেব, তবু ‘চব্বিশকে’ হারিয়ে যেতে দেব না: জামায়াত আমির পুলিশকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি দক্ষিণ মিঠাছড়িতে বন্যার্তদের মাঝে শিশু সুরক্ষা কমিটির ত্রাণসামগ্রী বিতরণ জলাবদ্ধতা নিরসনে ৮০০ নালা পরিস্কার করা হবে:- মেয়র ডা. শাহাদাত হোসেন বন্দর–ডবলমুরিং এলাকায় চাল বিতরণ, জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আশ্বাস

জাজিরায় ক্ষুদ্র ও প্রান্তিক ৬৩০ জন কৃষকের মাঝে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ

  • Reporter Name
  • আপডেট সময় : 03:07:11 pm, Wednesday, 9 April 2025
  • 126 বার পড়া হয়েছে

জাজিরায় ক্ষুদ্র ও প্রান্তিক ৬৩০ জন কৃষকের মাঝে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ

মো: আব্দুর রহিম শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের জাজিরা উপজেলায় খরিপ-১ মৌসুমে আউশ ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার আওতায় বিনামূল্যে আউশ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বুধবার -৯ এপ্রিল- দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এতে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ওমর ফারুকের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা -ইউএনও- কাবেরী রায়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ,উপসহকারী কৃষি কর্মকর্তা নাসির উদ্দিন হাওলাদার, নিজামুদ্দিন সিকদার, এম সাইদুল হক, এসএম রাহাত সঞ্জীব প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ওমর ফারুক জানান, প্রণোদনার আওতায় উপজেলার ৬৩০ জন কৃষককে ৫ কেজি উন্নত জাতের আউশ ধান বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার এবং একই সঙ্গে ২০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ৫ কেজি মুগের বীজ, ৫ কেজি ডিএপি সার এবং ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।  কৃষকদের আধুনিক চাষাবাদ পদ্ধতি ও জমি পরিচর্যার বিষয়ে প্রয়োজনীয় পরামর্শও প্রদান করা হয়।

এই প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন বাড়িয়ে আর্থিকভাবে স্বাবলম্বী করতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন এই কর্মকর্তা ।

আক্কেল মাহমুদ মুন্সি কান্দির কৃষক সাইদুর রহমান মুন্সী বলেন,”আমি অত্যন্ত খুশি যে সরকার আমাদের মতো ক্ষুদ্র কৃষকদের পাশে দাঁড়িয়েছে। আজ জাজিরা উপজেলা কৃষি অফিস থেকে আউশ ধানের বীজ ও সার পেয়ে আমি আগামী মৌসুমে চাষাবাদে নতুন করে উদ্যম পাচ্ছি। এই সহায়তা আমাদের জন্য অনেক বড় আশীর্বাদ। আমি ধন্যবাদ জানাই কৃষি অফিস এবং সংশ্লিষ্ট সকলকে।”

উত্তর খোশাল সিকদার কান্দির চাষী আবু তাহের ফকির বলেন,”সরকারের এই প্রণোদনার মাধ্যমে আমরা কৃষকরা অনেক উপকৃত হচ্ছি। আউশ ধান ও সার পেয়ে আমার চাষের খরচ অনেকটাই কমে যাবে। এতে উৎপাদন বাড়বে বলেই আশা করছি। আমি চাই, এ ধরনের সহায়তা যেন নিয়মিত অব্যাহত থাকে। আমি কৃষি অফিসের প্রতি কৃতজ্ঞ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছা পৌরসভার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য সাইট পরিদর্শন

জাজিরায় ক্ষুদ্র ও প্রান্তিক ৬৩০ জন কৃষকের মাঝে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ

আপডেট সময় : 03:07:11 pm, Wednesday, 9 April 2025