Dhaka , Saturday, 18 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মধুপুরে রথযাত্রা, অংশ নিলেন সহস্রাধিক ভক্ত গর্জনিয়ায় জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত সন্ত্রাস প্রতিরোধ দিবসে ঢাবি ছাত্রশিবিরের ‘লীগ ধর’ ম্যারাথন অনুষ্ঠিত নরসিংদীতে জুলাই শহীদ দিবস উদযাপন জুলাই শহীদ দিবস উপলক্ষে সিলেট অনলাইন প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ সন্ত্রাসী মিন্টু বাহিনীর প্রধান মিন্টু আটক শুধু ত্রাণ বিতরণ নয়, সরকারের লক্ষ্য ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন করা :- বান্দরবানে ভুমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের পাঁচ জেলার কৃষকদের ধান বীজ ও চারা দেয়া হবে, ১৫ দিনের মধ্যে শতভাগ গবাদি পশুকে টিকা দেওয়া হবে: কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগেই রচিত হয়েছে দেশের রাজনীতির নতুন ধারা’:- ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পাইকগাছা পৌরসভার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য সাইট পরিদর্শন ইউএনওর উদ্যোগে দুই যুগের সংস্কারহীন সড়কের দুর্ভোগের অবসান; স্বস্তি এলাকাবাসীর রামগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার টানা বৃষ্টিতে রামগঞ্জে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি বিপাকে সাধারণ মানুষ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে মাদকবিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। নিখোঁজের ৮ মাস: তৃপ্তিকে ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে আহাজারি মায়ের। বঙ্গোপসাগর উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি রোহিঙ্গা নিহত কক্সবাজারে স্কুলছাত্র অপহরণ : রক্তাক্ত অবস্থায় উদ্ধার বন্যার্তদের সাহায্যার্থে বাঁশখালীতে ড্যাব, চট্টগ্রাম এর খাবার ও ঔষধ বিতরণ জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে চট্টগ্রাম সিএমপি’র শ্রদ্ধাঞ্জলি নিবেদন জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার সাতকানিয়া উপজেলা ক্রীড়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি গঠন: সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবর পাইকগাছায় জুলাই শহিদ দিবস পালিত মধুপুরে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত রামগঞ্জে যথাযথ মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত সম্পদের লোভে ওমান প্রবাসীর ওপর পৈশাচিকতা: ৫ দিন ঘরে আটকে রেখে অমানবিক নির্যাতন। জুলাই ঐক্যে ফাটল ধরলে ক্ষতি হবে সবার: পুলিশ সুপার জনগণের প্রতি সরকার শতভাগ দায়বদ্ধ, বাঘাইছড়িতে টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি ভূমি প্রতিমন্ত্রী মীর হেলালের নগরীর মুরাদপুরে ফুটবল ম্যাচ চলাকালে ছুরিকাঘাতে যুবক আহত জুলাই শহীদ দিবস উপলক্ষে চরভদ্রাসনে আলোচনা সভা অনুষ্ঠিত। জুলাই শহীদ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত

জাজিরায় কাঁচাবাজারে চাঁদাবাজি করতে গিয়ে গণধোলাইয়ে অভিযোগ 

  • Reporter Name
  • আপডেট সময় : 12:12:57 pm, Thursday, 13 March 2025
  • 105 বার পড়া হয়েছে

জাজিরায় কাঁচাবাজারে চাঁদাবাজি করতে গিয়ে গণধোলাইয়ে অভিযোগ 

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের জাজিরায় একটি বাজারে চাঁদাবাজি করতে গিয়ে ছোরহাব মাদবর নামে একজন গণধোলাইয়ের শিকার হয়েছেন। গণধোলাইয়ের শিকার ছোরহাব মাদবর বিকে নগর ইউনিয়নের সদর আলী মাদবর কান্দি গ্রামের মৃত ওয়াহেদ আলী মাদবরের ছেলে এবং স্থানীয় আওয়ামিলীগ নেতা রাজ্জাক মাদবরের অনুসারী। 

মঙ্গলবার -১১-মার্চ- রাত আনুমানিক ৯’টার সময় উপজেলা বিকে নগর আনন্দ বাজারে চাঁদাবাজি করতে গেলে তাকে গণধোলাই দেয় স্থানীয়রা। পরে আহতাবস্থায় তাকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

তবে গণধোলাইয়ের শিকার ছোরহাব ও তার পরিবারের দাবী চাঁদাবাজির সাথে তিনি জড়িত নয়। পূর্বশত্রুতার জেরে পরিকল্পিত ভাবে তাকে মারধর করেছে সাবেক চেয়ারম্যান সাইদুল সরদারের লোকজন।

সরজমিন গেলে স্থানীয়রা জানান, পাঁচ আগস্টের পর থেকেই আওয়ামিলীগ নেতা রাজ্জাক মাদবরের নেতৃত্বে বাজারটিতে চাঁদাবাজি করে আসছিলো ছোরহাব মাদবরসহ তাদের লোকজন।

এর আগে বাজার মালিক মজিবুর বানিয়া তার ক্রয়কৃত জমিতে দোকান উঠিয়ে কাঁচাবাজার বসান। সম্প্রতি মজিবুর বানিয়া একটি মামলায় জেলে গেলে বাজারটি জোরপূর্বক দখলে নিয়ে চাঁদাবাজি করে আসছিলো রাজ্জাক মাদবরের অনুসারীরা। চাঁদাবাজির বিষয়ে জাজিরা থানায় ছোরহাব মাদবরসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগও করেছেন বানিয়া পরিবার।

এছাড়া বাজারে চাঁদাবাজির বিষয়ে আদালতে একটি চাঁদাবাজির মামলা চলমান রয়েছে। যার নাম্বার সিআর-৪০/২০২৫ (জাজিরা)। মামলাটি সিআইডিতে তদন্তাধীন।

পুলিশ একাধিকবার ঘটনাস্থলে এসে উভয়পক্ষকে স্থিতিশীলতা বজায় রাখতে বললেও চাঁদাবাজি চালিয়ে যাচ্ছিলো রাজ্জাক মাদবরপন্থী ছোরহাবসহ বেশ কয়েকজন। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে ছোরহাবকে মারধর করে দোকানী ও স্থানীয়রা।

তবে গণধোলাইয়ের শিকার ছোরহাব ও রাজ্জাক মাদবরের দাবী চাঁদাবাজি করেন না তারা। বাজারে যাওয়াকে কেন্দ্র করে তাদের মারধর করেছে সাইদুল সরদারের সমর্থকেরা।

 দার্জুন সরদার নামে একজন বলেন, রাজ্জাক মাদবর আগে আওয়ামী লীগের পদধারী নেতা ছিলেন। পাঁচ আগস্টের পর হটাৎ করেই নিজেকে বিএনপি নেতা দাবী করছেন। তিনিসহ তার দলবল বাজারটি দখল করে প্রকাশ্যে চাঁদাবাজি করে যাচ্ছে। বাজারের দোকানীদের জিম্মি করে টাকা তুলেন তারা। এজন্য বাজারের দোকানী ও স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে তাকে গণধোলাই দিয়েছে। এখন সেই দায় আমাদের উপর চাপাতে চাচ্ছেন।

স্থানীয় সরোয়ার সরদার ও ইদ্রিস সরদারসহ সরদার পরিবারের লোকজন অভিযোগ করে বলেন, আমাদের কেউই বাড়িতে থাকেন না। বিভিন্ন মামলায় মজিবুর বানিয়াসহ চেয়ারম্যান সাইদুল সরদার দীর্ঘদিন ধরে জেল হাজতে রয়েছে। এই সুযোগে রাজ্জাক মাদবরপন্থীরা বাজার দখলে নিয়ে চাঁদাবাজি করতেছে। আমাদের বাজার পর্যন্ত করতে দিচ্ছে না রাজ্জাক মাদবর গ্রুপের লোকজন। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাজারের লোকজন ছোরহাবকে মেরেছে। এখন দায়ভার আমাদের উপর চাপাতে চাচ্ছে।

এদিকে চাঁদাবাজির কথা অস্বীকার করে রাজ্জাক মাদবরের চাচা মোসলেম মাদবর বলেন, বাজারের দোকান গুলো আমাদের জমিতে উঠানো। আমরা আগে সেখান থেকে ভাড়া উঠাইতাম। সে জায়গা দখল করে মজিবর বানিয়া ও সাইদুল সরদার প্রত্যেক দোকান থেকে টাকা উঠিয়ে নেয়। সেখান থেকেই তাদের সাথে বিরোধ চলে আসছিলো। এ নিয়েই গতকাল তাদের লোকজন সোহরাব মাদবরের উপর হামলা করে আহত করে। 

এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দুলাল আকন্দ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠাই। এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধুপুরে রথযাত্রা, অংশ নিলেন সহস্রাধিক ভক্ত

জাজিরায় কাঁচাবাজারে চাঁদাবাজি করতে গিয়ে গণধোলাইয়ে অভিযোগ 

আপডেট সময় : 12:12:57 pm, Thursday, 13 March 2025