Dhaka , Saturday, 18 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মধুপুটে স্মার্ট ফুয়েল কার্ড বিতরণের শুভ উদ্বোধন মিষ্টির দোকানে অনিয়ম ও ট্রাফিক আইন লঙ্ঘন: রায়পুরে ১৪ হাজার টাকা জরিমানা। শ্রীপুরে ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ, ভিডিও করায় সাংবাদিককে মারধর করা পুলিশ সদস্য প্রত্যাহার পাইকগাছায় নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ উদ্বোধন; কর্মসংস্থানের নতুন দিগন্ত পাঁচলাইশ চসিক বালিকা উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন বাংলাদেশ ব্যাংকের পাহাড়ে ভূমিদস্যুদের থাবা, নির্বিকার কর্তৃপক্ষ, লড়ছে পরিবেশ অধিদপ্তর আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাতীয় হাম-রুবেলা ক্যাম্পেইন সফল করতে পাঁচবিবিতে সমন্বয় সভা ৩ লক্ষ শিশুকে হাম-রুবেলার টিকা দিবে চসিক:- মেয়র ডা. শাহাদাত মখলেছুর রহমান চৌধুরী- আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও এসএসসি বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত চরভদ্রাসনে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন : ইউএনও’র পরিদর্শন। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অনাগ্রহ, বেড়েছে অনুপস্থিতি রামগঞ্জে ১৬১ প্রাথমিকবিদ্যালয়ের ৯২ টিতেই প্রধান শিক্ষক পদ শূন্য  নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আপেল, সম্পাদক বাবু বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন “স্মার্ট, পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব চট্টগ্রাম গড়তে কাজ করছি”: মেয়র ডা. শাহাদাত হোসেন কাউখালীতে খাল পুর্ন-খনন কাজের উদ্বোধন করলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর সুমন এমপি মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’:- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী জেলা প্রশাসক, চট্টগ্রাম কর্তৃক প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এর কেন্দ্র পরিদর্শন জলাবদ্ধতা মোকাবিলায় বর্ষার আগে বিশেষ পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করছে চসিক দুর্গাপুর সংবর্ধিত হলেন কণ্ঠশিল্পী মিজানুর রহমান কাঞ্চন লালমনিরহাটে দুই উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা; প্রধান অতিথি মমিনুল হক নিরাপত্তা বলয়ে পাইকগাছায় বৃত্তি পরীক্ষা শুরু; ইউএনও’র কেন্দ্র পরিদর্শন উচ্চশিক্ষার পথে বাধা দূর করল জেলা প্রশাসন: ঢাবি-জবিতে ভর্তির সুযোগ পেল ৬ অসচ্ছল মেধাবী বিগত ১৭ বছরে কিছু লোক এসেছিল তারা খেলার নামে রং তামাশা করেছে: মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু ভাড়া বাসায় মদের কারবার,বিদেশি মদসহ গ্রেপ্তার-১ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল

জগন্নাথপুর পৌর শহরে ৪ দিন পর ফের যান চলাচল

  • Reporter Name
  • আপডেট সময় : 02:56:24 pm, Friday, 7 July 2023
  • 245 বার পড়া হয়েছে

জগন্নাথপুর পৌর শহরে ৪ দিন পর ফের যান চলাচল

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের বিকল্প সেতু পানিতে তলিয়ে যাওয়ায় গত ৪ দিন ধরে সব ধরণের যানবাহন চলাচল বন্ধ ছিল। অবশেষে বন্যার পানি কমে গিয়ে ভেসে উঠেছে সেই ডুবন্ত সেতু। সেতুর পূর্বপারের এপ্রোচ গর্তে মেরামত কাজ করে দেয়ায় ফের যান চলাচল স্বাভাবিক হওয়ায় জনমনে স্বস্তি ফিরে এসেছে।
জানাগেছে, বিগত এরশাদ সরকারের আমলে নির্মিত জগন্নাথপুর পৌর শহরের বুকচিরে বয়ে যাওয়া নলজুর নদীতে থাকা সেতু দিয়ে জগন্নাথপুর-সিলেট লাইনে যোগাযোগ ব্যবস্থা ছিল। এখানে বর্তমান আ.লীগ সরকারের আমলে এলজিইডির অধীনে দৃষ্টিনন্দন আর্চসেতু নির্মাণের জন্য গত কয়েক মাস আগে সেই পুরনো জনগুরুত্বপূর্ণ সেতুটি ভেঙে ফেলা হয়। তখন যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রাখতে হেলিপ্যাড হয়ে সি/এ মার্কেট এলাকায় স্টিলের নিচু ছোট বিকল্প সেতু নির্মাণ করা হয়। সেই সাথে শহীদ মিনার এলাকায় থাকা দেবে যাওয়া পুরনো ছোট সেতুটিও মেরামত করে ব্যবহার উপযোগী করা হয়। এতো দিন এ দুই বিকল্প সেতু দিয়ে কোন রকমে যানবাহন চলাচল করে আসছিল।
এর মধ্যে গত সপ্তাহের বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় নবনির্মিত বিকল্প সেতুটি তলিয়ে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সচল থাকা একটি মাত্র শহীদ মিনার এলাকার ছোট সেতুতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে জনভোগান্তি চরমে পৌছে যায়। পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় প্রশাসন জনভোগান্তি লাঘবে গত ৪ দিন আগে মাইকিং করে এ সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন। যানবাহন চলাচল বন্ধ করে দেয়ায় জনভোগান্তি আরো বেড়ে যায়। অবশেষে বন্যার পানি কমে গিয়ে সেই ডুবন্ত বিকল্প সেতুটি ভেসে উঠে এবং সেতুর পূর্বপারের এপ্রোচের গর্ত মেরামত করে দেয়ায় ৭ জুলাই শুক্রবার থেকে ফের বিকল্প সেতু ও শহীদ মিনার এলাকার সেতু দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এতে জনমনে স্বস্তি বিরাজ করছে। গত ৪ দিন পর এসব সেতু দিয়ে ফের যানবাহন চলাচল শুরু করায় যানজট দেখা দেয়। এসব যানজট নিরসনে ট্রাফিক পুলিশ ও আনসার ভিডিপি দায়িত্ব পালন করেন এবং সমাজকর্মী আজিজ মিয়াকে সহযোগিতা করতে দেখা যায়। তবে বিকল্প সেতু দিয়ে চলাচলকারী গাড়ি চালক শাহিন মিয়া, রফিক মিয়া, গাড়ির যাত্রী কবির মিয়া ও পথচারী শহিদুল ইসলাম সহ অনেকে বলেন, এখানে অনেক কাঁদা। তার উপর মেরামত কাজ করা হয়েছে দায়সারা ভাবে। এখনই এপ্রোচ সড়কে গাড়ি দেবে যাচ্ছে। এতে আবারো যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এসব বিষয়ে জানতে বারবার চেষ্টা করেও জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেনের মন্তব্য পাওয়া যায়নি

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধুপুটে স্মার্ট ফুয়েল কার্ড বিতরণের শুভ উদ্বোধন

জগন্নাথপুর পৌর শহরে ৪ দিন পর ফের যান চলাচল

আপডেট সময় : 02:56:24 pm, Friday, 7 July 2023