Dhaka , Tuesday, 7 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
আড়াইহাজারে চা বিক্রেতার জায়গা ও মার্কেট দখলের চেষ্টা। বিশ্বমঞ্চে নিজেদের প্রমাণ করবে তরুণরা:- ডিসি জাহিদ বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচল অচলাবস্থা নোয়াখালীতে ৪০ লাখ টাকার অবৈধ জাল ও পলিথিন জব্দ ঝালকাঠির শ্মশানঘাট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১০টির বেশি বসতঘর পাইকগাছায় সোলাদানা সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন রূপগঞ্জে হাসপাতালে গুলোতে হাম রোগীর সংখ্যা বেড়েছে, আতঙ্কিত না হওয়ার পরামর্শ চিকিৎসকদের পাইকগাছায় ইউএনও’র অভিযানে অবৈধ নেট-পাটা উচ্ছেদ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ‘জাতীয় স্বার্থবিরোধী’ বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন ও মিছিল রজতজয়ন্তীতে উৎসবমুখর চবির প্রাণরসায়ন বিভাগ পলাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা রহমতপুর সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের ঘটনায় বিজিবির কড়া প্রতিবাদ: পতাকা বৈঠক অনুষ্ঠিত ‎লক্ষ্মীপুরে মাছের ঘেরে বিষ প্রয়োগ করে ৭ লাখ টাকার মাছ নিধন নোয়াখালীতে তরমুজ খেতে নিয়ে নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার-১ কুড়িগ্রামে প্রশ্নফাঁসের অভিযুক্তদের পুনর্বহাল চেষ্টায় উত্তেজনা, মানববন্ধনে অপসারণের দাবি মাটি কাটায় প্রতিবাদ করায় বিএনপি নেতার ওপর হামলা, থানায় মামলা নোয়াখালীতে নতুন টিউবওয়েলে দিয়াশলাই ধরতেই জ্বলছে আগুন নোয়াখালীতে যুবককে পিটিয়ে পুড়িয়ে হত্যা ছদ্মবেশী অভিযানে ইয়াবাসহ ধরা পড়লো মাদক কারবারি নোয়াখালী জেলা পুলিশ সুপার কতৃক বেগমগঞ্জ মডেল থানার পুলিশের বিভিন্ন ক্যাটেগরিতে সফলতা অর্জন।  নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত, এম.এ আউয়াল সভাপতি,  ভূইয়া সজল  সাধারণ সম্পাদক নির্বাচিত রাজাপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, সূর্যমুখী চাষে গুরুত্বারোপ নেত্রকোণার কলমাকান্দায় ফসল রক্ষা বাঁধ নিয়ে দুই ইউনিয়নের সংঘর্ষ, আহত অন্তত ২০ পাঁচবিবিতে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দিল অপেক্ষা সিঁড়ি ফাউন্ডেশন ‎রামগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জনগণের শক্তিতে বলীয়ান হয়ে চেয়ারম্যান প্রার্থী হিসেবে লড়ছেন মাহাথির মাহমুদ রিয়াদ। রামুর ঈদগড়ে বসতবাড়িতে ডাকাতি করতে গিয়ে ৩ ডাকাত আটক করেছে পাটগ্রাম সীমান্তে বিএসএফের বর্বরোচিত গুলি: বাংলাদেশি কৃষক গুরুতর আহত, গরুসহ ভারতীয় আটক কালীগঞ্জে র‍্যাব-১৩’র হানা: ১৩২ বোতল মাদকসহ আন্তঃজেলা নারী মাদক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি হলেন মির্জাপুর থানার মামুন

জগন্নাথপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ৫০, আটক ১৯

  • Reporter Name
  • আপডেট সময় : 07:01:28 pm, Monday, 27 December 2021
  • 506 বার পড়া হয়েছে

জগন্নাথপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ৫০, আটক ১৯

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।

সুনামগঞ্জের জগন্নাথপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় দুই পক্ষের সংঘর্ষে নারী সহ উভয় পক্ষের কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের ১৯ জনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে, জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের কবিরপুর গ্রামে।

স্থানীয়রা জানান, প্রার্থীকে ভোট দেয়া ও না দেয়াকে কেন্দ্র করে ২৬ ডিসেম্বর রোববার নির্বাচনের দিন স্থানীয় ২নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী আহমদ আলী ও আবুল হোসেনের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরই জের ধরে ২৭ ডিসেম্বর সোমবার দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র ও ঢাল নিয়ে রণসাজে সজ্জিত হয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ঘন্টা ব্যাপী সংঘর্ষ ও ইটপাটকেলের ঘটনায় স্থানীয় প্রধান সড়ক রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় চারদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর পেয়ে জগন্নাথপুর থানার বিপুল সংখ্যক পুলিশ দল দ্রæত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। ততক্ষনে সংঘর্ষে শালিসি ব্যক্তি সহ উভয় পক্ষের কমপক্ষে ৫০ জন আহত হন। আহতদের থানা পুলিশ উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেন। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর দিক-নির্দেশনায় থানার এসআই দিপংকর সরকার, এসআই শফিকুল ইসলাম ও এসআই জিয়া উদ্দিন সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাদের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ দল দ্রæত পরিস্থিতি নিয়ন্ত্রন করায় আরো বড় ধরণের সংঘর্ষ থেকে রক্ষা হয়েছে বলে সরজমিনে স্থানীয় আতঙ্কিত জনতা জানান।

সংঘর্ষে আহতরা হলেন, মাসেদ আলী, সানুর মিয়া, তামিম মিয়া, মুরছালিন মিয়া, ইন্তাজ আলী, শহিদুল ইসলাম, সুজন মিয়া, সেজু মিয়া, রহমত আলী, আবুল কালাম, মজলু মিয়া, আশরাফ আলী, সাইদুল ইসলাম, শফিক মিয়া, মোহাম্মদ আলী, সমরাজ আলী, ইজ্জত আলী, দিলবর আলী, সুহেল মিয়া, বেগম বিবি, পলি বেগম, আলামিন মিয়া, আশিক উল্লাহ, বাবুল মিয়া, ইমন মিয়া, শাহিনুর মিয়া, মতিউর রহমান, সুমন মিয়া, তারিফ উল্লাহ, শফিক আলী, আবদুস সালাম, শিবলু মিয়া, আবদুস সাত্তার, আলী আহমদ, হামিদা বেগম, বুশরা আক্তার, সিরাজুল মিয়া ও হারুন উল্লাহ সহ উভয় পক্ষের কমপক্ষে ৫০ জন। এর মধ্যে গুরুতর আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অন্য আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি সহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের ১৯ জনকে আটক করা হয়েছে বলে জগন্নাথপুর থানার এসআই আবদুস ছত্তার জানান।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আড়াইহাজারে চা বিক্রেতার জায়গা ও মার্কেট দখলের চেষ্টা।

জগন্নাথপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ৫০, আটক ১৯

আপডেট সময় : 07:01:28 pm, Monday, 27 December 2021