Dhaka , Sunday, 17 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
হাসপাতালে রোগীর মৃত্যুর পর চিকিৎসকের ওপর হামলা, আটক ২ তারেক রহমানের নেতৃত্বে নতুনভাবে জাগরণ সৃষ্টি করেছি: এ্যানি সংকট মোকাবিলায় মুসলিম দেশগুলোর মধ্যে কাঠামোগত সমন্বয় এখন সময়ের দাবি: মালয়েশিয়ায় গোলাম পরওয়ার চট্টগ্রামের কষ্ট দূর করাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার :- অর্থমন্ত্রী আমির খসরু চট্টগ্রামের কষ্ট দূর করাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার :- অর্থমন্ত্রী আমির খসরু ট্রাম্প-শি শীর্ষ সম্মেলন : কার জয়, কার পরাজয় নাকি ড্র? কোরবানির হাটে এবার দরপতন, রাজস্ব হারানোর শঙ্কায় চসিক হাম ও উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু কৃষককে পাশে বসিয়ে সুখ-দুঃখের কথা শুনলেন প্রধানমন্ত্রী লালমনিরহাটে তিস্তা নদীর ৪নং স্পার বাঁধে মর্মান্তিক দুর্ঘটনা: গোসল করতে নেমে দুই মেধাবী ছাত্রের প্রাণহানি আপনিই আমাকে মুখ্যমন্ত্রী করেছেন: মিঠুনকে শুভেন্দু ১৮ মিলিয়ন ডলারে মার্কিন মামলা মেটাচ্ছেন আদানি ৭ সতর্কবার্তা- যে কারণে আজ থেকেই নেক আমল করার তাগিদ দিলেন রাসুল (সা.) শরীয়তপুরে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসকের ওপর হামলা, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় প্রেরণ ব্যক্তির চেয়ে দেশ বড়”— শহীদ জিয়ার এই দর্শন বুকে নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিচ্ছেন:- ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রিয়াল মাদ্রিদে আগুন, ‘গ্রুপিং’ সমস্যা প্রকাশ্যে ট্রাম্পের উঁকি দেওয়া নোটবুকটি আসলে কার, যা জানা গেল স্বামীকে হত্যার পর হাড়-মাংস আলাদা করে রাখতে যান ফ্রিজে সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা চৌমুহনীতে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াতে ইসলামী ; নগদ টাকা ও খাদ্য সামগ্রী সহায়তা প্রদান চুরির মামলার আসামির মৃত্যু কারাগারে স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগে পলাশে যুবক গ্রেপ্তার রূপগঞ্জ ঢাকা-সিলেট মহাসড়ক ও শীতলক্ষ্যার ঘাটে ঘাটে আবর্জনার স্তুপ \ পঁচা-দুর্গন্ধে বিপর্যস্ত পরিবেশ  রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট রূপগঞ্জে পৃথক স্থান থেকে নারী-পুরুষের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের চুক্তি নিয়ে বিস্ফোরক মন্তব্য জামায়াত আমিরের ইরান-আমিরাত সমঝোতায় ভারতের মধ্যস্থতা চায় রাশিয়া উন্নয়নমূলক কাজের মানে কাউকে ছাড় নয়: ডেপুটি স্পিকার রূপগঞ্জে পৃথক স্থান থেকে নারী-পুরুষের মরদেহ উদ্ধার আম গাছ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু

জগন্নাথপুরে ঈদকে সামনে রেখে হাট-বাজারে মানুষের উপচেপড়া ভীড়

  • Reporter Name
  • আপডেট সময় : 07:22:06 pm, Friday, 29 April 2022
  • 258 বার পড়া হয়েছে

জগন্নাথপুরে ঈদকে সামনে রেখে হাট-বাজারে মানুষের উপচেপড়া ভীড়

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।

সুনামগঞ্জের জগন্নাথপুরে বিগত ২ বছর পর এবার অবশেষে জমে উঠেছে ঈদ বাজার। বিগত ২ বছর মহামারি করোনার কারণে বাজার তেমন জমেনি। তবে এবারের ঈদ বাজারে মানুষের উপচেপড়া ভীড় দেখা যায়। জগন্নাথপুর সদর বাজার সহ উপজেলার সকল হাট-বাজারে জমেছে ঈদ বাজার।
২৯ এপ্রিল শুক্রবার জগন্নাথপুর সদর বাজারে দেখা যায়, মানুষের উপচেপড়া ভীড়। প্রচন্ড গরম সহ্য করে মানুষ ঈদ বাজার করতে ব্যস্ত রয়েছেন। নারী-পুরুষ ও শিশুদের নিয়ে ঈদের জামা-কাপড় কিনতে ক্রেতারা কাপড়ের দোকানে দোকানে ভীড় করছেন। বাজারের নামদামী বিপণি বিতানগুলোকে সাজানো হয়েছে বধূবেশে। ক্রেতাদের আকৃষ্ট করতে করা হয়েছে অতিরিক্ত আলোকসজ্জা। ক্রেতারা তাদের পছন্দের কাপড় কিনতে এক দোকান থেকে অন্য দোকানে যাচ্ছেন। কাপড় পছন্দ হলে চলে দামদর কষাকষি। এরপর সাধ্য অনুযায়ী চলছে কেনাকাটা। জগন্নাথপুর সদর বাজারের দামীদামী বিপণি বিতান আসল ঝলক এর মালিক শ্যামল কান্তি গোপ জানান, এবারের ঈদে তরুণীদের পছন্দের তালিকায় রয়েছে কাচা বাদাম, পুস্পা, কালাঞ্জি, দিপাঞ্জি সহ দেশি-বিদেশি লেহেঙ্গা ও তরুণদের পছন্দে রয়েছে কাচা বাদাম, পুস্পা ও নবারণ সহ দেশি-বিদেশি পাঞ্জাবি। তাই এসব বাহারি জামা-কাপড় কিনতে তরুণ-তরুণীদের মধ্যে রীতিমতো প্রতিযোগিতা চলছে বলে ক্রেতা ও ব্যবসায়ীরা জানান। এছাড়া শিশু সহ পরিবারের অন্যদের পছন্দমতো সাধ্য অনুযায়ী কেনাকাটা করছেন মানুষ। সেই সাথে বিপণি বিতানের সাথে তাল মিলিয়ে জমে উঠেছে ফুটপাতের বাজার। এখানে কমদামী কাপড় কিনতে ক্রেতাদের হিড়িক পড়েছে। জামা-কাপড়ের সাথে জুতার দোকানেও ভীড় দেখা যায়। গ্রাম-গঞ্জে ঈদুল ফিতরের মূল আকর্ষন সন্দেশ-পিঠা। তাই ঈদের সন্দেশ-পিঠা বানানোর জন্য চিনি, গুড়, আটা, ময়দা, সয়াবিন কিনতে মুদি দোকানে ভীড় জমেছে।
প্রবাসী অধ্যূষিত জগন্নাথপুর উপজেলায় প্রবাসী ও ধনাঢ্য পরিবারের অনেক মানুষ দেশের নামীদামী শপিংমল কিংবা বিদেশে কেনাকাটা করেন। মধ্যবিত্ত ও নি¤œ আয়ের মানুষ স্থানীয় হাট-বাজারে কেনাকাটা করছেন। অনেক পরিবারে প্রবাসী স্বজনদের পাঠানো টাকায় ঈদ হয়। জমিতেও বাম্পার ফসল পাওয়ায় এবার কৃষকরাও পিছিয়ে নেই। তারাও তাদের সাধ্য অনুযায়ী কেনাকাটা করছেন। সব মিলিয়ে এবার জমে উঠেছে ঈদ বাজার। এমন অভিমত বাজারে আসা ক্রেতা ও পথচারী জনতার।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে রোগীর মৃত্যুর পর চিকিৎসকের ওপর হামলা, আটক ২

জগন্নাথপুরে ঈদকে সামনে রেখে হাট-বাজারে মানুষের উপচেপড়া ভীড়

আপডেট সময় : 07:22:06 pm, Friday, 29 April 2022