Dhaka , Friday, 1 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা লালমনিরহাট ব্যাটালিয়নের সফল অভিযান: সীমান্তে ১২ কেজি গাঁজা ও বিপুল সিরাপ জব্দ দিনাজপুরে র‍্যাবের বড় মাদক উদ্ধার: ঘর তল্লাশি করে বিপুল পরিমাণ মদ ও ফেন্সিডিল জব্দ, গ্রেপ্তার ১ নরসিংদী রাস্তায় পড়ে থাকা এসএসসি পরীক্ষার ২৬৮ টি উত্তর পএ উদ্ধার গাইয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ। পাইকগাছায় লাইসেন্সবিহীন করাতকল ও বেকারিকে জরিমানা শরীয়তপুরে জেলেদের বকনা বাছুর বিতরণে অনিয়মের অভিযোগ, মানহীন বিতরণে ক্ষুব্ধ জেলেরা মাদকে জিরো টলারেন্স ঘোষিত আড়াইহাজারে মাদক নিয়ন্ত্রণে বড় বাধা পুলিশ ভবিষ্যতে মন্দিরের জন্য বরাদ্দ প্রদানে বিন্দুমাত্র অবহেলা করা হবে না,পুরোহিতদের সঙ্গে সাক্ষাতে ডেপুটি স্পিকার চট্টগ্রাম মা ও হাসপাতালে সন্তান সম্ভবা চিকিৎসকসহ কর্তব্যরত চিকিৎসকদের উপর রোগীর স্বজনদের হামলার ঘটনায় ড্যাব চট্টগ্রাম এর প্রতিবাদ চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ১৯ সদস্যের সমন্বয় কমিটি গঠন রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু ৩৪৪ বোতল ফেনসিডিলসহ আটক: সারপুকুর ইউপি চেয়ারম্যানের ৫ বছরের জেল রামুতে বন্যহাতির আক্রমনে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু র‍্যাব ৭’র অভিযান এক লাখ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার:- প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রবাসীদের জন্য প্রথম অনলাইন গণশুনানি, সমস্যার তাৎক্ষণিক সমাধানের নির্দেশ দিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক সদরপুরে হত্যা চেষ্টা মামলায় বিতর্ক, আসামি তালিকা নিয়ে প্রশ্ন মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র রূপগঞ্জে মাদকসেবীদের হামলায় আহত বৃদ্ধের মৃত্যু কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যালয়ের চাল উড়ে গেল, পাঠদান নিয়ে অনিশ্চয়তা চাঁদাবাজির মামলায় সাবেক ইউপি সদস্যসহ ২ জন কারাগারে ভারতের বিদায়ী সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জনের সাথে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সৌজন্য সাক্ষাৎ পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত গাজীপুরে ৬৪ কেজি গাঁজা ও ১২ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ গণসচেতনতা বৃদ্ধি পেলে শব্দদূষণ প্রতিরোধ সম্ভব : বিভাগীয় কমিশনার নরসিংদী বৃষ্টির মধ্যে হাঁটু পানির নিচে সড়ক ঢালাই, এলাকাবাসীর ক্ষোভ শিট না আনায় ক্লাস থেকে বের করে দেয় শিক্ষক, প্যানিক অ্যাটাকে মেডিকেলে এক শিক্ষার্থী নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে রামু থেকে ৩২ লাখ টাকা চুরি ও অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার

জগন্নাথপুরে আ.লীগের সম্মেলনকে ঘিরে আনন্দের চেয়ে বেদনা বেশি

  • Reporter Name
  • আপডেট সময় : 09:04:08 pm, Monday, 14 November 2022
  • 559 বার পড়া হয়েছে

জগন্নাথপুরে আ.লীগের সম্মেলনকে ঘিরে আনন্দের চেয়ে বেদনা বেশি

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।

সুনামগঞ্জের জগন্নাথপুরে দীর্ঘ ৮ বছর পর উপজেলা আওয়ামীলীগের সম্মেলন আগামী ১৬ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে। সাধারণত ৩ বছর পরপর সম্মেলন হওয়ার কথা থাকলেও বিভিন্ন কারণে ৮ বছর পর এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। পৌর শহরের স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলনকে ঘিরে প্রথমে দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিলেও সম্মেলনের পোস্টারে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদের নাম না থাকায় আনন্দের চেয়ে বেদনা বেশি লক্ষ্য করা গেছে। যদিও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পদ প্রত্যাশী নেতাকর্মীরা প্রচার-প্রচারণা সহ জোর লবিং চালিয়ে যাচ্ছেন।
সম্মেলন উদ্বোধন করবেন সুনামগঞ্জ জেলা আ.লীগের সভাপতি আলহাজ মতিউর রহমান। প্রধান অতিথি থাকবেন আ.লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ এমপি। বিশেষ অতিথি থাকবেন প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, কেন্দ্রীয় আ.লীগের যুগ্ম-সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি, কেন্দ্রীয় আ.লীগের কার্যনির্বাহী সদস্য ডা. মুসফিক হোসেন চৌধুরী, কেন্দ্রীয় আ.লীগের কার্যনির্বাহী সদস্য আজিজুস সামাদ আজাদ ডন, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান ও প্রধান বক্তা থাকবেন সুনামগঞ্জ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন।
এদিকে-জগন্নাথপুরের রাজনৈতিক অঙ্গনের বটবৃক্ষের নাম সর্বজন শ্রদ্ধেয় জননেতা সিদ্দিক আহমদ। তিনি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হলেও জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনকে সক্রিয় ও শক্তিশালী করে গড়ে তুলেছেন। তিনি শুধু আ.লীগের নয়, সকল রাজনৈতিক দল সহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধাভাজন নেতা। যাঁকে সবাই “লিডার” বলে সম্বোধন করেন। সেই প্রবীণ রাজনীতিবিদের নাম আ.লীগের সম্মেলনের পোস্টারে না থাকায় সবাই ব্যতিত হয়েছেন। দলীয় নেতাকর্মীদের হৃদয়ে চলছে রক্তক্ষরণ। যা কোন অবস্থায় কেউ মেনে নিতে পারছেন না। এ যেন নিজের তৈরি করা ঘরে নিজের ঠাঁই নেই। পৌর যুবলীগ নেতা সৈয়দ জিতু মিয়া তো দুঃখ, কষ্ট প্রকাশ করে ফেসবুকে কঠিন ভাবে পোস্ট লিখেছেন। জননেতা সিদ্দিক আহমদ জীবনের শেষ বেলায় এসেও সারাক্ষণ দলীয় নেতাকর্মী সহ সকল মানুষের সুখে-দুঃখে পাশে থাকেন, সেই নেতার নাম পোস্টারে না থাকায় সৈয়দ জিতু মিয়ার মতো দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ রীতিমতো হতবাক হয়েছেন।
১৪ নভেম্বর সোমবার এ বিষয়ে জানতে চাইলে জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন বলেন, পোস্টারে লিডারের নাম না থাকলেও সম্মেলনের মূল ব্যানারে নাম থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা

জগন্নাথপুরে আ.লীগের সম্মেলনকে ঘিরে আনন্দের চেয়ে বেদনা বেশি

আপডেট সময় : 09:04:08 pm, Monday, 14 November 2022