Dhaka , Sunday, 14 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২ দেশব্যাপী২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির তারেক রহমানের নির্দেশিত বেতাগীতে বর্ণাঢ্য উদ্বোধন মধুপুরে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পলাশে আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাস,৩০০ ফুট পতাকা নিয়ে মিছিল জাজিরায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি সাঈদ আহমেদ আসলাম রামগঞ্জে সম্পত্তি বিরোধে মুক্তিযোদ্ধার বসতঘর পুড়ে ছাই রূপগঞ্জে কারখানায় দুর্ধর্ষ ডাকাতিতে কোটি টাকার মালামাল লুট জিয়াউর রহমান বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন:- অধ্যাপক নছরুল কদির সন্দ্বীপে অস্ত্র ও মাদক উদ্ধার, শীর্ষ সন্ত্রাসী বাবলুসহ ২ জন গ্রেপ্তার শিশুদের ইউটিআইয়ের ঝুঁকি বাড়ায় যে টয়লেট অভ্যাসগুলো, জানালেন বিশেষজ্ঞ কিশোরীদের মধ্যে স্কিনকেয়ার আসক্তি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা ‘হামলা হবে না’ শর্তে ইরানের জব্দ করা অর্থ ছাড়ছে আমিরাত অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার মিশন, যা বলছেন সৌম্য হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত বিশ্বকাপের প্রতিটি গোলের বিপরীতে গাছ রোপণ: লালমনিরহাটে ‘অদম্য যুব সংগঠন’ এর ব্যতিক্রমী উদ্যোগ ভোরের কাগজ সাংবাদিকের পরিবারকে হত্যার হুমকি, থানায় জিডি পর্যটন প্রতিমন্ত্রীর নেতৃত্বে কক্সবাজার সমুদ্র সৈকতে তিন প্রতিমন্ত্রীর আকর্ষিক পরিদর্শন বাবার আদর্শকে ধারণ করে চট্টগ্রামবাসীর ভাগ্যবদলে সবসময় পাশে থাকব:- ডা. শাহাদাত হোসেন কাপ্তাইয়ে পাহাড়ধসের ৮ বছর, এখনো ঝুঁকিতে বসবাস করছে শতাধিক পরিবার মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়  ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা আনন্দ-উল্লাস আর গান-গল্প-আড্ডায় মাতলেন সবাই পাইকগাছায় স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনী অনুষ্ঠিত রূপগঞ্জে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের অবৈধ ঝুকিপূর্ণ সংযোগ অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল মধুপুরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত কুড়ালিয়া ইউনিয়নের জনগণের কাছে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চেয়েছেন খালিদুজ্জামান শামীম মরহুম আলহাজ্ব আহমেদুর রহমানের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত সিডিএ চেয়ারম্যান হলেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন রায়পুরে বেকার তরুণদের স্বাবলম্বী করতে ফ্রি ফ্রিল্যান্সিং কোর্স। বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, মানববন্ধনে ফাঁসির দাবি

ছাদ থেকে লাফিয়ে পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তার মৃত্যু রামগঞ্জের ৪ সাংবাদিক গ্রেফতার- নেপথ্যে কোটি টাকা আত্মসাত।।

  • Reporter Name
  • আপডেট সময় : 10:25:46 am, Monday, 28 October 2024
  • 125 বার পড়া হয়েছে

ছাদ থেকে লাফিয়ে পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তার মৃত্যু রামগঞ্জের ৪ সাংবাদিক গ্রেফতার- নেপথ্যে কোটি টাকা আত্মসাত।।

মোঃ মাসুদ রানা মনি
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি।।
  
লক্ষ্মীপুরে রামগঞ্জ উপজেলা পরিষদের একটি বহুতল ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে মোস্তফা তারেক ইকবাল রবিন পাটওয়ারী -৪৪- নামের পল্লী সঞ্চয় ব্যাংকের জুনিয়র অফিসারের মৃত্যুর ঘটনায় রামগঞ্জ উপজেলার চার সাংবাদিককে গ্রেফতার করেছে রামগঞ্জ থানা পুলিশ। আত্মহত্যার প্ররোচনার মামলা দায়েরের পর চার সাংবাদিককে গ্রেফতার করা হয়।  রবিবার রাতে ওই ব্যাংক কর্মকর্তার স্ত্রী শারমিন আক্তার বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন। 
আজ সোমবার -২৮ অক্টোবর- সকালে রামগঞ্জ থানার সেকেন্ড অফিসার ও উপ পরিদর্শক হুমায়ুন কবির মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। 
এর আগে রবিবার -২৭ অক্টোবর- দুপুরে রামগঞ্জ উপজেলা পরিষদের নির্মাণাধীন ভবনের ৫ তলার ছাদ থেকে  লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন ব্যাংকের ঐ কর্মকর্তা। 
তিনি লক্ষ্মীপুর  সদর উপজেলার পৌর এলাকার বাঞ্চানগর গ্রামের মোস্তফা কামালের ছেলে ও দুই সন্তানের জনক। 
তবে বিষয়টি নিয়ে ধুম্রজাল দেখা দিয়েছে রামগঞ্জ উপজেলা কর্মরত সাংবাদিক ও স্থানীয় মানুষের মাঝে। 
রামগঞ্জ উপজেলায় কর্মরত বেশ কয়েকজন জেষ্ঠ্য সাংবাদিক জানান- পল্লী সঞ্চয় ব্যাংকের তৎকালীন ডিএমডি ওমর ফারুক (১৮ ইং সন থেকে ২১ ইং) রামগঞ্জ উপজেলায় কর্মরত থাকা অবস্থায় ব্যাংকের কোটি টাকা আত্মসাতের ঘটনা ঘটে। এ ঘটনায় একটি তদন্ত টিম গঠিত হলে বর্তমান ডিএমডি বিবি রাহিমা ঘটনার সত্যতা পেয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। ঘটনার সত্যতা পেয়ে ডিএমডি ওমর ফারুককে তার পদ থেকে অব্যাহতি প্রদান করে। চাঁদপুর জোনের অডিট টিম পূনরায় তদন্ত করে কুমিল্লা অঞ্চলকে বিষয়টি জানানোর পর তা বর্তমান ফাইনাল রিপোর্টের অপেক্ষায় রয়েছে। 
ব্যাংকের টাকা আত্মসাৎ সংক্রান্ত সংবাদ প্রকাশে তথ্য সংগ্রহ করতে রবিবার দুপুর আড়াইটায় দৈনিক ইত্তেফাকের রামগঞ্জ প্রতিনিধি জাকির হোসেন মোস্তান, দৈনিক যায়যায়দিনের বেলায়েত হোসেন বাচ্চু, দৈনিক সমকালের জাকির হোসেন সুমন এবং মানবকণ্ঠের শাখায়াত হোসেন জাহাঙ্গীর রামগঞ্জ পল্লী সঞ্চয় ব্যাংকে যান।
বর্তমান ডিএমডি রাহিমা বেগম ট্রেনিংয়ে থাকায় ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে ছিলেন মোস্তফা তারেক ইকবাল। এ সময় টাকা আত্মসাতের বিষয়ে জানতে চান সাংবাদিকরা। কিন্তু তিনি সঠিক কোন তথ্য দিতে পারেননি। সাংবাদিকরা এসময় ভবনের ভিডিও চিত্র ধারন করে ব্যাংক থেকে চলে আসেন। সাংবাদিকরা চলে আসার পর মোস্তফা তারেক ইকবাল অফিসের টেবিলে রাখা ছোট একটি কাটার -ছুরি- দিয়ে হাত কাটার চেষ্টা করলে অন্য কর্মকর্তারা তাকে শান্তনা দেন। বেলা সাড়ে তিনটার পর অফিসের সবার অগোছরে ব্যাংক থেকে ওই কর্মকতা বের হয়ে উপজেলা পরিষদের নির্মাণাধীন ভবনের ৫তলার ছাদে উঠে নিচে লাফ দিয়ে আত্মহত্যা করেন।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আনোয়ার হোসেন বলেন, ব্যাংক কর্মকর্তা মোস্তফা তারেককে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। 
সাংবাদিকরা সংবাদ প্রকাশ করতে ঘটনাস্থলে যাওয়ার পর ব্যাংক কর্মকর্তা রাগে ক্ষোভে আত্মহত্যা করেছেন মর্মে অভিযোগ পাওয়ার পর রামগঞ্জ থানা পুলিশ দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি জাকির হোসেন মোস্তান- যায়যায়দিন প্রতিনিধি বেলায়েত হোসেন বাচ্চু- দৈনিক সমকাল প্রতিনিধি জাকির হোসেন সুমন ও মানবকণ্ঠ প্রতিনিধি শাখাওয়াত হোসেন জাহাঙ্গীরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।
ব্যাংক কর্মকর্তার স্ত্রী শারমিন আক্তার ও মা সুফিয়া কামাল অভিযোগ করেন- এ ঘটনার সাথে ব্যাংক ম্যানেজার বিবি রাহিমাও জড়িত।
বর্তমান ডিএমডি রাহিমা বেগম ট্রেনিংয়ে থাকায় তার সাথে কথা বলা সম্ভব হয়নি।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- মোহাম্মদ আবুল বাশার বলেন- নিহতের স্ত্রী শারমিন আক্তার ঐ চার সাংবাদিকের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনায় মামলা দায়ের করলে তাদের গ্রেফতার করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত চলছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২

ছাদ থেকে লাফিয়ে পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তার মৃত্যু রামগঞ্জের ৪ সাংবাদিক গ্রেফতার- নেপথ্যে কোটি টাকা আত্মসাত।।

আপডেট সময় : 10:25:46 am, Monday, 28 October 2024