Dhaka , Tuesday, 24 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
যে জাতি তার ইতিহাস ভুলে যায়, সে জাতির অস্তিত্ব টিকে থাকতে পারে না—সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী রূপগঞ্জে স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় দুই যুবক গ্রেফতার পাইকগাছায় ইউএনও’র সঙ্গে ঢাবি ছাত্র কল্যাণ সমিতির মতবিনিময় পাইকগাছায় বিশ্ব যক্ষ্মা দিবস পালিত লালমনিরহাট ও কুড়িগ্রামের শিল্পায়নের সম্ভাবনা শীর্ষক সভায় ত্রাণমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে মাদকসহ আটক ১: ইয়াবা ও বিপুল পরিমাণ সিরাপ জব্দ চট্টগ্রাম প্রেস ক্লাবেও ষড়যন্ত্রের ছায়া:- গিয়াস কাদের চৌধুরী ঈদের ছুটিতে তীর্থস্থানে সনাতনীদের ঢল: ভক্তি, বিশ্বাস ও পূণ্যলাভের মহামিলন চন্দনাইশ প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি জাহাঙ্গীর চৌধুরী, সাধারণ সম্পাদক সৈকত দাশ জাজিরায় ঈদের দিনেও দায়ীত্বে, রোগীদের মুখে হাসি ফোটাচ্ছেন দুই চিকিৎসক টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে….ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম ৬ মাসের মধ্যে ভূমি অফিসের দুর্নীতি ‘ওয়ান ডিজিটে’ নামিয়ে আনার প্রত্যয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময়কালে ডা. শাহাদাত হোসেন চট্টগ্রামকে বাসযোগ্য নগরে পরিণত করতে কাজ করছি আসুন সম্প্রীতি ও মানবিকতার সমাজ গড়ে তুলতে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিই:- ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরুন, দুর্গাপুর প্রেসক্লাব এর রজতজয়ন্তীতে ডেপুটি স্পিকার রাঙ্গুনিয়ায় বিএনপি নেতা ওসমানকে এলোপাতাড়ি গুলি, মা-ছেলে গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় ১ জন নিহত সিন্দুরমতি দিঘিকে দেশের অন্যতম আকর্ষণীয় দর্শনীয় স্থানে রূপান্তরের নানা পরিকল্পনার কথা জানালেন ত্রাণমন্ত্রী মৌলভীবাজারে পৌর ঈদগাহে তিন জামাত অনুষ্ঠিত, অংশ নিলেন এমপি এম নাসের রহমান সাতকানিয়ায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি: নগদ ৮ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট  কয়রায় মানবসম্পদ উন্নয়ন ও নিরাপদ অভিবাসন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পাইকগাছায় বিশ্ব পানি দিবস পালিত; ওয়াটার সেফটি প্ল্যান নিয়ে আলোচনা পাইকগাছায় আন্তর্জাতিক বন দিবস পালিত “দীর্ঘ ঈদ-ছুটিতে অব্যাহত জরুরি সেবা : পেশাদারিত্বে অনন্য রূপগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগ” মানবতার কল্যাণে নিজেকে নিয়োজিত করা অনেক বড় কাজ- ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর মানবিক উদ্ধার অভিযান: বাস-অটো সংঘর্ষে আহতদের তড়িৎ হাসপাতালে স্থানান্তর লালমনিরহাট শহরের ক্যান্টিন মোড়ে যাত্রীবাহী বাসের ধাক্কা: অটোরিকশার ৮ যাত্রী আহত জমিয়তুল ফালাহ ময়দানে ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার ঈদকে ঘিরে পাইকগাছায় জুলাই শহীদ পরিবারের পাশে উপজেলা প্রশাসন

চাকরি ফিরে পেতে সফিউলের আকুতি

  • Reporter Name
  • আপডেট সময় : 07:24:26 pm, Sunday, 31 July 2022
  • 212 বার পড়া হয়েছে

চাকরি ফিরে পেতে সফিউলের আকুতি

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি।।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের সফিউল আলম ফিরে পেতে চান তার আনসার ব্যাটালিয়নের চাকরি। কোন কারণ ছাড়াই চাকরিচ্যুত সফিউল চাকরি ফিরে পেতে আনসার ভিডিপি’র মহাপরিচালক বরাবর আপিল আবেদন করেও কোন লাভ হয়নি। দীর্ঘ ১৭ বছর ধরে পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে সফিউল। চাকরি ফিরে পাওয়ার আকুতি নিয়ে বুধবার সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সফিউল। এ সময় তার স্ত্রী ও পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন। সফিউলের দাবি ব্যারাকের মধ্যে টেপরেকর্ডারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ বাঁজানোর কারণে আনসার ব্যাটালিয়ন থেকে তাকে চাকরিচ্যুত করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, ২৪ আনসার ব্যাটালিয়ন, রেজিঃ নং-১৬৯২৪, সদর দপ্তর, শিলছড়ি, কাপ্তাই, রাঙ্গামাটিতে কর্মরত অবস্থায় বিগত ২০০৪ সালের ৩ জুন হতে ২১ জুন পর্যন্ত মোট ১৯ দিনের ছুটিতে বাড়িতে চলে আসে। ছুটিতে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন তিনি। সুস্থ হয়ে ওই সালের ১৯ আগষ্ট কর্মস্থলে যোগদান করেন। এরপর তাকে প্রাপ্ত ছুটি ব্যতিত বিনা অনুমতিতে অতিরিক্ত সময়কাল অনুপস্থিতির কারণ দর্শনোর নোটিশ জারি করেন কর্তৃপক্ষ। সন্তোষজনক জবাব দাখিল করলে কর্তৃপক্ষ একই সালের ২৬ অক্টোবর বিনা বেতনে ৫৮ দিনের ছুটি মঞ্জুর করেন তার। এরপর সুনামের সহিত দায়িত্ব পালন করা অবস্থায় ব্যারাকে টেপ রেকর্ডারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজানোর কারণে ২৪ আনসার ব্যাটালিয়ন, শিলছড়ি, কাপ্তাই, রাঙ্গামাটি ক্যাম্পের অধিনায়ক হিরা মিয়া তার প্রতি রাগান্বিত হন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে চাকরিচ্যুত করার হুমকি দেন। সে মোতাবেক ২০০৪ সালের ২১ নভেম্বর একটি চিঠি মারফত (যার স্মা স্মারক নং- অপাঃ/ব্যাটাঃ/৬৪০/অঅংগীঃ/২০০৪/২৩৬৩ আনস) শৃঙ্খলা জনিত কারণ দেখিয়ে কর্তৃপক্ষ তাকে চাকরিচ্যুত করেন। সফিউল ১৯৯৫ সালের আনসার ব্যাটালিয়ন আইনের ১৬ ধারা মোতাবেক আনসার মহা-পরিচালক বরাবর আপিল করেন। কিন্তু আজও কোন সুরাহা হয়নি। বিভিন্ন গণমাধ্যমে সফিউলের খবর প্রকাশ হলে আনসার সদর দপ্তরের মনিটরিং সেল ভূক্তভোগী গাইবান্ধার সুন্দরগঞ্জের সফিউল আলমের তথ্য সংগ্রহ করেছে গত দেড় মাস পূর্বে। সফিউল উপজেলার তারাপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। স্ত্রী, ছেলে ও মেয়ে নিয়ে অতিকষ্টে দিনাতিপাত করছে সফিউল।
আনসার সদর দপ্তরের উপ-পরিচালকের (রেকর্ড) সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে, তিনি জানান, তার তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্তে অনিয়ম প্রমানিত হলে সে চাকরি ফিরে পাবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যে জাতি তার ইতিহাস ভুলে যায়, সে জাতির অস্তিত্ব টিকে থাকতে পারে না—সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

চাকরি ফিরে পেতে সফিউলের আকুতি

আপডেট সময় : 07:24:26 pm, Sunday, 31 July 2022