Dhaka , Monday, 11 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ভাড়াটিয়া কর্তৃক নারী বাড়িওয়ালী লাঞ্চিত, শ্লীতাহানীর চেষ্টার অভিযোগ স্বর্ণপদক অর্জনের পর আন্তর্জাতিক মঞ্চে “DEMON 71” টিম, মালয়েশিয়ায় অংশ নিতে যাচ্ছে জাতীয় বিজয়ী দল পুলিশ সপ্তাহে সিএমপির ভার্চুয়াল অংশগ্রহণ পরিবহন খাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে: মেয়র ডা. শাহাদাত যত্রতত্র ময়লা আবর্জনা ফেললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে :- মেয়র ডা. শাহাদাত হোসেন কৃষিতে বিপ্লব ঘটাবে খাল খনন কর্মসূচি: কুড়িগ্রামে ২ কিমি খালের উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান। অ্যাপলের বিরুদ্ধে প্রতিযোগিতাবিরোধী অভিযোগে মামলা করল ‘রেভ’, শত কোটি ডলারের ক্ষতিপূরণ দাবি শিক্ষার মান ও দক্ষতার সংকট: বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয় কতটা প্রস্তুত ভবিষ্যতের জন্য? শৈশবের পরও টিকা জরুরি, প্রাপ্তবয়স্কদের জন্য ৫টি গুরুত্বপূর্ণ ভ্যাকসিন আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৩০০ জনের নিয়োগ বিজ্ঞপ্তি স্বাধীনভাবে কাজ করতে না পারায় গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা তলানিতে ক্রিস্পি চিলি পটেটো তৈরির রেসিপি জেনে নিন আবুধাবিতে বাংলাদেশ সমিতি ইউএই কেন্দ্রীয় কমিটির এজিএম অনুষ্ঠিত চ্যাটের মাধ্যমেই ভিডিও খোঁজার সুযোগ দিচ্ছে ইউটিউব, আসছে এআই ফিচার ‘Ask YouTube’ অপ্রাপ্তবয়স্ক অবস্থায় হজ করলে কি ফরজ হজ আদায় হবে? ইসলামি বিধান কী বলে লাইফ সাপোর্টে অভিনেত্রী কারিনা কায়সার, উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার চেষ্টা মিরাজের ঘূর্ণিতে আবারও বাংলাদেশের দাপট, টেস্টে পাকিস্তানের বিপক্ষে ২৭ রানের লিড ইরান হরমুজ প্রণালীতে সাবমেরিন মোতায়েন করেছে। টিসিবির ট্রাকসেল শুরু কাল, ৭২০ ট্রাকে মিলবে ৩ পণ্য সীমান্ত হত্যা রোধে শক্তিশালী কূটনৈতিক অবস্থান জানান দিতে হবে: আসিফ মামুহদ রাতের মধ্যে ১৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস পাইকগাছায় রিপ্রেজেন্টেটিভদের নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী গ্যারেজে চলছিল চোরাই অটোরিকশা বেচাকেনা, গ্রেপ্তার ৫  ৫৮ দিনের নিষেধাজ্ঞায় কর্মহীন হাতিয়ার জেলেরা ১৫ বিজিবি’র ধাওয়ায় ৪৪০০ পিস ইয়াবা ফেলে পালালো চোরাকারবারীরা: কুড়িগ্রাম সীমান্তে বড় অভিযান রামুতে স্কুল পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ রামুতে চাঞ্চল্যকর ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদঘাটন করলেন এসআই মোঃ শওকত জামিল : গ্রেফতার ৩ হাতিয়াতে শুল্ক-কর ফাঁকি দেওয়া তেলসহ বোট জব্দ

 চাঁদা না পেয়ে ভূমিহীনদের চাষাবাদ বন্ধ করে দেওয়ার অভিযোগ  

  • Reporter Name
  • আপডেট সময় : 08:26:24 pm, Friday, 11 July 2025
  • 77 বার পড়া হয়েছে

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে ভূমিহীন ও কৃষকের থেকে চাঁদা না পেয়ে চাষাবাদ বন্ধ করে দেওয়া এবং প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় ভূমিহীন ও কৃষকরা।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরের দিকে হাতিয়া উপজেলা পরিষদের প্রাঙ্গণে তমরদ্দি ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে তারা এ কর্মসূচি পালন করেন। মানববন্ধন শেষে ভূমিহীনদের নিরাপত্তা, চাষাবাদ বন্ধের ষড়যন্ত্র রোধ করাসহ বিভিন্ন দাবি নিয়ে ভূমিহীনরা হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আলাউদ্দিনের কাছে একটি স্মারকলিপি দেন।

মানববন্ধনে বক্তারা বলেন,উপজেলার চরআতাউরের বাসিন্দারা ভূমিহীন পরিবারের সদস্য। বর্ষা মৌসুম শুরু হওয়ার প্রথম থেকে চরে চাষাবাদের জন্য তারা প্রস্ততি নিয়ে থাকে। প্রশাসনের সঙ্গে কথা বলে চরের দক্ষিণ পাশে নির্দিষ্ট এলাকায় চাষাবাদ শুরু করে। হঠাৎ করে তমরদ্দি ইউনিয়ন বিএনপির নেতা (অব্যাহতি প্রাপ্ত) নিজাম চৌধুরী,শামীম উদ্দিন ও আলমগীর কবিরের নেতৃত্বে একটি গ্রুপ চর দখলের ষড়যন্ত্রে লিপ্ত হয়। তারা চরের ভূমিহীনদের চাষাবাদ বন্ধ করতে বিভিন্ন ভাবে চাপ দেয়। তাদেরকে চাঁদা দিয়ে চাষাবাদ করতে হবে বলে হুমকি দেয়।

এসময় তারা অভিযোগ করেন, চর নিয়ে ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা চরে গিয়ে একটি মানববন্ধন করেন। এতে চরের কোন ভূমিহীনকে তারা রাখেনি। তমরদ্দি ঘাট থেকে শ্রমিক নিয়ে তারা এ মানববন্ধন করেন। চরের জমি দখলে নেওয়ার জন্য এটা তাদের একটা ষড়যন্ত্র। ইতিমধ্যে হাতিয়া থানায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ তাদের গ্রেপ্তার করতে না পারায় তারা বেপরোয়া হয়ে উঠেছে। চর দখলের চেষ্টায় বিতর্কিত কর্মকাণ্ড বন্ধ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে অভিযুক্ত তিনজনকে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।

মাববন্ধনে বক্তব্য রাখেন,তমরদ্দি ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক মো.রুবেল, ভূমিহীন নেতা মো.খোকন, আক্তার হোসেন. মো.রহিম প্রমূখ।

যোগাযোগ করা হলে অভিযোগ নাকচ করে তমরদ্দি ইউনিয়ন বিএনপির নেতা নিজাম চৌধুরী ও মেজবাহ উদ্দিন শামীম বলেন, আমরা কোন চর দখলের সাথে সম্পৃক্ত নেই। একটি চক্র আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে মানববন্ধন করিয়েছে।

এ বিষয়ে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আলাউদ্দিনের বলেন, চর আতাউরে যাদের কোন কাগজ নেই, বন্দোবস্তোর জায়গা নেই তারা ওই জায়গাটা দখল করার পায়তারা করছে। ভূমিহীন যারা আসছে তাদেরও বৈধতা নেই,যারা জোরপূর্বক দখল করার চেষ্টা করছে,তাদেরও কোন বৈধতা নেই। আমরা ইতিমধ্যে সব পক্ষকে মাইকিং ও গণবিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছি যারা অবৈধ দখল করবে তারা সমস্যা গ্রস্থ হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভাড়াটিয়া কর্তৃক নারী বাড়িওয়ালী লাঞ্চিত, শ্লীতাহানীর চেষ্টার অভিযোগ

 চাঁদা না পেয়ে ভূমিহীনদের চাষাবাদ বন্ধ করে দেওয়ার অভিযোগ  

আপডেট সময় : 08:26:24 pm, Friday, 11 July 2025