Dhaka , Sunday, 30 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ ঢাকায় স্ত্রী-সন্তানসহ রামগঞ্জের মনির হত্যার বিচারের দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ পালনে প্রস্তুতিমূলক সভা সাতসকালে চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, অনুপস্থিত নার্সের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা এমপি না হয়েও প্রতিশ্রুতি রাখছেন বাপ্পী; ২১৮ প্রতিষ্ঠানে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ কারিনার নতুন সিনেমার গুঞ্জনে অপ্রত্যাশিত মোড়! ফ্রি কিকের সর্বকালের রেকর্ড ভাঙতে কত গোল চাই মেসির? নেপালে সুড়ঙ্গে নিখোঁজ বহু মানুষ, গর্ত করে যা দেখা গেল ৩০ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? সংসদ অভিমুখে ১১ দলের পদযাত্রা শুরু মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক ১২ দিনব্যাপী আয়োজনের সমাপনী, হিফজ সম্পন্নকারীদের দস্তারে ফযিলত প্রদান সিলেটে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ইয়ুথ কনফ্লুয়েন্স ২০২৬ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে লালদিয়া টার্মিনাল মাইলফলক হবে: অর্থমন্ত্রী কলমাকান্দায় ক্ষেতমজুর সমিতির প্রতিনিধি সভা,রেশন ও ন্যায্য মজুরির নিশ্চয়তা দাবি ধর্মের ঊর্ধ্বে মানবতা, অসহায় তিন হিন্দু পরিবারের রাস্তা সংস্কার করে দিলেন ওমর ফারুক মানবতার অনন্য দৃষ্টান্ত, অসহায় রনা রংদীর দায়িত্ব নিলেন ডেপুটি স্পিকার ব্রাহ্মণবাড়িয়ায় গণতন্ত্র, ভোটের অধিকার ও সংবাদপত্রের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা সাইফ আলী খানকে হত্যাচেষ্টার দায় স্বীকার এমবাপ্পের সামনে ইতিহাস গড়ার হাতছানি ডিজিটাল সার্ভে শেষ হলে ভূমি নিয়ে ব্যাপক জালিয়াতি চিরতরে বন্ধ হবে” :- ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পর্যটকদের নির্মল আনন্দ দিতে সাজবে পতেঙ্গা সৈকত: ডিসি জাহিদ পাইকগাছায় হতদরিদ্র নারীদের মাঝে ২৫টি সেলাই মেশিন বিতরণ ‘মানুষ মানুষের জন্য’ অসহায় বৃদ্ধার পাশে প্রেসক্লাব পাইকগাছা রূপগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিদায় সংবর্ধনা পেয়ে অবসরে গেলেন শিক্ষক আলোচিত ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা মামলার আসামি দারিয়ারদিঘীর ফারুক গ্রেপ্তার আরএসএস প্রধানের অনুষ্ঠান ঘিরে নিউইয়র্কে তুমুল হট্টগোল ২৯ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? ব্রাহ্মণবা‌ড়িয়ার ঘটনা নিয়ে হাসনাত আব্দুল্লাহর দুঃখপ্রকাশ

চট্টগ্রাম হবে বিনিয়োগের স্বর্গভূমি- চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

  • Reporter Name
  • আপডেট সময় : 08:41:44 pm, Thursday, 8 May 2025
  • 126 বার পড়া হয়েছে

চট্টগ্রাম হবে বিনিয়োগের স্বর্গভূমি- চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

সি:স্টাফ রিপোর্টার চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামকে দেশের অন্যতম প্রধান বিনিয়োগবান্ধব শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে নিরলস কাজ করে যাচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, এমন মন্তব্য করেছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, চট্টগ্রাম হবে বিনিয়োগের স্বর্গভূমি। এই শহর কেবল বাংলাদেশের নয়, আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছেও আকর্ষণীয় হয়ে উঠবে।

বৃহস্পতিবার হোটেল রেডিসন ব্লুতে “ইনভেস্ট ইন চট্টগ্রাম” শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্কিল স্টেশন এই অনুষ্ঠানের আয়োজন করে।

তিনি আরও বলেন, আড়াই হাজার কোটি টাকা বিনিয়োগ করে নগরীর যোগাযোগ ব্যবস্থাকে আধুনিকায়ন করা হচ্ছে। নতুন সড়ক নির্মাণ, ফ্লাইওভার, সড়কবাতি ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ নানামুখী প্রকল্প বাস্তবায়ন হচ্ছে, যা সরাসরি বাণিজ্য সম্প্রসারণে সহায়ক ভূমিকা রাখবে।

মেয়র তার বক্তব্যে পর্যটন খাতের উপর গুরুত্বারোপ করে বলেন, চট্টগ্রামের অপার প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্য ও সামুদ্রিক সম্পদকে ঘিরে ট্যুরিজম খাতের বিরাট সম্ভাবনা রয়েছে। এই খাতকে পরিকল্পিতভাবে সম্প্রসারণ করতে পারলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং স্থানীয় অর্থনীতি আরও চাঙা হবে।

তিনি আরও বলেন, চট্টগ্রামকে একটি স্মার্ট ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে হলে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এই লক্ষ্যে নগর ব্যবস্থাপনা, সেবা, অবকাঠামো উন্নয়ন এবং প্রযুক্তির ব্যবহার আরও বাড়ানো হচ্ছে।

অনুষ্ঠানে স্কিল স্টেশনের কো-ফাউন্ডার কানাডার টরন্টোর ইয়ুক ইউনিভার্সিটির শিক্ষার্থী আল মুকসিদ আলম আলভি তাদের প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা ও তথ্যপ্রযুক্তিনির্ভর উদ্যোগসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বিএসআরএম ও সাজিনাজ হাসপাতালের সৌজন্যে আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রাম কাস্টমস এজেন্ট এসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি সহ তথ্যপ্রযুক্তি খাতের বিভিন্ন উদ্যোক্তা ও দুই শতাধিক বিনিয়োগকারী উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮

চট্টগ্রাম হবে বিনিয়োগের স্বর্গভূমি- চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

আপডেট সময় : 08:41:44 pm, Thursday, 8 May 2025