Dhaka , Monday, 31 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ ঢাকায় স্ত্রী-সন্তানসহ রামগঞ্জের মনির হত্যার বিচারের দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ পালনে প্রস্তুতিমূলক সভা সাতসকালে চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, অনুপস্থিত নার্সের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা এমপি না হয়েও প্রতিশ্রুতি রাখছেন বাপ্পী; ২১৮ প্রতিষ্ঠানে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ কারিনার নতুন সিনেমার গুঞ্জনে অপ্রত্যাশিত মোড়! ফ্রি কিকের সর্বকালের রেকর্ড ভাঙতে কত গোল চাই মেসির? নেপালে সুড়ঙ্গে নিখোঁজ বহু মানুষ, গর্ত করে যা দেখা গেল ৩০ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? সংসদ অভিমুখে ১১ দলের পদযাত্রা শুরু মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক ১২ দিনব্যাপী আয়োজনের সমাপনী, হিফজ সম্পন্নকারীদের দস্তারে ফযিলত প্রদান সিলেটে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ইয়ুথ কনফ্লুয়েন্স ২০২৬ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে লালদিয়া টার্মিনাল মাইলফলক হবে: অর্থমন্ত্রী কলমাকান্দায় ক্ষেতমজুর সমিতির প্রতিনিধি সভা,রেশন ও ন্যায্য মজুরির নিশ্চয়তা দাবি ধর্মের ঊর্ধ্বে মানবতা, অসহায় তিন হিন্দু পরিবারের রাস্তা সংস্কার করে দিলেন ওমর ফারুক মানবতার অনন্য দৃষ্টান্ত, অসহায় রনা রংদীর দায়িত্ব নিলেন ডেপুটি স্পিকার ব্রাহ্মণবাড়িয়ায় গণতন্ত্র, ভোটের অধিকার ও সংবাদপত্রের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা সাইফ আলী খানকে হত্যাচেষ্টার দায় স্বীকার এমবাপ্পের সামনে ইতিহাস গড়ার হাতছানি ডিজিটাল সার্ভে শেষ হলে ভূমি নিয়ে ব্যাপক জালিয়াতি চিরতরে বন্ধ হবে” :- ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পর্যটকদের নির্মল আনন্দ দিতে সাজবে পতেঙ্গা সৈকত: ডিসি জাহিদ পাইকগাছায় হতদরিদ্র নারীদের মাঝে ২৫টি সেলাই মেশিন বিতরণ ‘মানুষ মানুষের জন্য’ অসহায় বৃদ্ধার পাশে প্রেসক্লাব পাইকগাছা রূপগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিদায় সংবর্ধনা পেয়ে অবসরে গেলেন শিক্ষক আলোচিত ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা মামলার আসামি দারিয়ারদিঘীর ফারুক গ্রেপ্তার আরএসএস প্রধানের অনুষ্ঠান ঘিরে নিউইয়র্কে তুমুল হট্টগোল ২৯ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? ব্রাহ্মণবা‌ড়িয়ার ঘটনা নিয়ে হাসনাত আব্দুল্লাহর দুঃখপ্রকাশ

চট্টগ্রামে বলাকা প্রকাশনের গ্রন্থ প্রকাশনা অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত

  • Reporter Name
  • আপডেট সময় : 11:16:11 am, Saturday, 10 May 2025
  • 79 বার পড়া হয়েছে

চট্টগ্রামে বলাকা প্রকাশনের গ্রন্থ প্রকাশনা অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত

 ইসমাইল ইমন চট্টগ্রাম জেলা প্রতিনিধি

চট্টগ্রাম প্রেম ক্লাবের জুলাই বিপ্লব হলে বলাকা প্রকাশনের আয়োজনে অনুষ্ঠিত হলো তিনটি সাহিত্যকর্মের প্রকাশনা অনুষ্ঠান। প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে প্রকৌশলী রফিক সিকদার রচিত কাব্য সমগ্র ও নাট্য সমগ্র, এবং ফেরদৌসী সিকদার রচিত আমার ছোটগল্প।

প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বলাকা প্রকাশনের স্বত্বাধিকারী লেখক জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়েটের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক প্রকৌশলী মোজাম্মেল হক, আইইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম, এবং সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও অধ্যাপক হোসাইন কবির, গবেষক কাইছার কবির, অধ্যক্ষ শিমুল বড়ুয়া। স্বাগত বক্তব্য রাখেন ডা. তৌফিক। প্রকাশিত কাব্যগ্রন্থ থেকে পাঠ করেন আতিক সিকদার, ডা. নাবিলা সিকদার তমা। ধন্যবাদ জ্ঞাপন করেন প্রকৌশলী তারিক সিকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন আবৃত্তি শিল্পী রেবা বড়ুয়া।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “একটি পরিবার কীভাবে সাহিত্য ও সংস্কৃতিকে জীবনের অংশ করে তুলতে পারে, আজকের এই অনুষ্ঠান তার এক অনন্য উদাহরণ। রফিক সিকদার এবং ফেরদৌসী সিকদার দম্পতির সাহিত্যচর্চা আমাদের সমাজে বিরল দৃষ্টান্ত হয়ে উঠেছে।”
তিনি বলেন, “কবিতা কেবল আবেগের বহিঃপ্রকাশ নয়, বরং প্রতিবাদের এক শক্তিশালী হাতিয়ার। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার মতোই আজও কবিতায় আমরা শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে আওয়াজ তুলতে পারি। ৫২’র ভাষা আন্দোলন, ৭১’র মুক্তিযুদ্ধ, ৯০’র স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং সাম্প্রতিক সময়ের রাজনৈতিক বাস্তবতায় সাহিত্যের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
ডা. শাহাদাত আরও বলেন, “প্রকাশিত কাব্য ও নাট্য সমগ্র আমাদের সাহস ও অনুপ্রেরণা দেবে। ফেরদৌসী সিকদারের ছোটগল্পগুলো আমি পড়েছি, এগুলো সমাজকে নতুন করে চিনতে সহায়তা করবে।”
বক্তব্য শেষে তিনি সকল লেখক ও আয়োজকদের আন্তরিক অভিনন্দন জানান এবং তাঁদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮

চট্টগ্রামে বলাকা প্রকাশনের গ্রন্থ প্রকাশনা অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত

আপডেট সময় : 11:16:11 am, Saturday, 10 May 2025