
এস চাঙমা সত্যজিৎ
বিশেষ প্রতিনিধি।।
খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলাতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে পার্বত্য জেলায় ক্ষয় ক্ষতি কমাতে পানছড়ি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৪ অক্টোবর ২০২২ সোমবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবাইয়্যা আফরোজের সভাপতিত্বে সভায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ সমাপন চাকমা, থানার তদন্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা বড়ুয়া, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহির উদ্দিন , আনন্দ জয় চাকমা, ভুমিধর রোয়াজা, ফায়ার সার্ভিস স্টেশান মাস্টার , যুব রেড ক্রিসেন্টসহ স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সভায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে দুর্যোগে আক্রান্ত হওয়ার আশংকা ব্যক্ত করে বক্তারা ফায়ার সার্ভিস , আনসার ভিডিপি পুলিশ ও রেড ক্রিসেন্টের সকলকে প্রস্তুতি গ্রহণ করে থাকার পরামর্শ দেন। নিকটবর্তী প্রতিটি ইউপি ভবন, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়কে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষনা করেন। এছাড়াও দুর্যোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা এলাকায় মাইকিংয়ের মাধ্যমে সতর্কতা করা হয়েছে। প্রতিটি গ্রামে ইউপি সদস্যদের সতর্কতার সহিত তাৎক্ষনিক যোগাযোগ রক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে।

























