Dhaka , Wednesday, 16 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বিজয়নগর থানা পুলিশের অভিযানে ২০বোতল স্কফসহ গ্রেপ্তার-১ নোয়াখালীতে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি বেগমগঞ্জে র‍্যাব-১১ হাতে গ্রেফতার  দুর্যোগে পাশে থাকার অঙ্গীকার হাতিয়ার ৩০ স্বেচ্ছাসেবকের পজিটিভ সরাইল এর উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা নোয়াখালীর বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষকের খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদকমুক্ত রাখতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক কাউখালীতে কেন্দ্রীয় আশ্রমের তহবিল তসরুপের অভিযোগে বহিষ্কৃত সাবেক কোষাধ্যক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন কাউখালীতে ৪০ বছর পর উচ্ছেদ: কচুয়াকাঠি আধুনিক সেতু নির্মাণের পথ সুগম রামগঞ্জে স্কুল ম্যানেজিং কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু ঢোল সমুদ্র বালিকা বিদ্যানিকেতনে এডহক কমিটি, শিক্ষাঙ্গনে নতুন প্রত্যাশা পাইকগাছায় ইউএনও’কে নিসচা’র প্রকাশিত ‘নিরাপদ’ বই প্রদান পাইকগাছায় মৎস্য অভিযানে তিন চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা রাতারাতি ‘বিএনপি’, কাজীর দেউড়িতে বসে চাঁদার রফাদফা অন্তঃসত্ত্বা অবস্থায় লালগালিচায় হাঁটলেন মাহিরা স্টোকসের নজরে পিটারসেনের চেয়েও এগিয়ে আছেন ব্রুক গাজায় ধসে পড়ার ঝুঁকিতে প্রায় দুই হাজার ভবন বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ তরুণ উদ্ভাবকদের মেধায় নতুন সম্ভাবনা, শেষ হলো বাংলাদেশ ইনোভেশন ফেয়ার হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী একনেকে ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ ঠিকাদার কল্যাণ সমিতির নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে নির্মাণাধীন ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু সিদ্ধিরগঞ্জে লিথি গার্মেন্টস অনির্দিষ্টকালের জন্য বন্ধ বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের অবস্থান নারায়ণগঞ্জে সজিব হত্যার জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন বায়ুদূষণের দায়ে নারায়ণগঞ্জে দুই প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা মাদারীপুরে রাতের আঁধারে বিদ্যালয়ের জমি দখলের অভিযোগে মানববন্ধন ২০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত ফতুল্লায় কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার সদর উপজেলার নবগঠিত কমিটির শপথ ও পরিচিতি সভা

গ্রাফিতি তুমি মুহাম্মাদ সেলিম উদ্দীন রেজা।।

  • Reporter Name
  • আপডেট সময় : 09:36:24 am, Sunday, 3 November 2024
  • 135 বার পড়া হয়েছে

গ্রাফিতি তুমি মুহাম্মাদ সেলিম উদ্দীন রেজা।।

মোঃ আবু তৈয়ব
হাটহাজারী- চট্টগ্রাম- প্রতিনিধি।।
   
গ্রাফিতি তুমি
সেই আদি কালে গুহার দেয়ালে দেয়ালে আঁকা চিত্রকলা
হৃদয়ের সমস্ত অনুভূতি, রঙ তুলির ক্যানভাসে ফুটিয়ে তোলা।
গ্রাফিতি তুমি 
কাজী নজরুলের- চির উন্নত মম শির-
নিপীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে বুক পেতে দেয়া আবু সাঈদ মহাবীর। 
গ্রাফিতি তুমি
পানি লাগবে পানি রণক্ষেত্রে মুগ্ধ 
বাংলা বসন্ত যেন ইয়ারমুকের যুদ্ধ। 
গ্রাফিতি তুমি
আমরা নাগরিক, আমরাই প্রকৃতি 
আমরাই উন্নয়ন, আমরাই প্রগতি
গ্রাফিতি তুমি 
দেশটাকে ভালোবেসে বুকের ভেতর আগলে রাখা 
চাওয়া কেবল- শিক্ষা, মেধা, স্বাধীনতা। 
গ্রাফিতি তুমি
যতোবার হত্যা করো, জন্মাবো ততোবার
একটা মারলে দশটা হয়ে ফিরবো বারংবার।
গ্রাফিতি তুমি
“কারার ঐ লৌহকপাট,ভেঙ্গে ফেল কররে লোপাট”
পিন্ডির গোলামীর জিঞ্জির ছিন্ন করে দিল্লির বুকে পদাঘাত।
গ্রাফিতি তুমি
যদি তুমি ভয় পাও, তবে তুমি শেষ
যদি তুমি এগিয়ে যাও,তবে তুমিই বাংলাদেশ। 
গ্রাফিতি তুমি
আমার বিচার করো তুমি, তোমার বিচার করবে কে
আইন মানে না যে, দেশদ্রোহী সে।
গ্রাফিতি তুমি
বৈষম্যের বিরুদ্ধে গর্জে ওঠা বিপ্লবী ছাত্র সমাজ 
৩৬ জুলাইয়ের রক্তাক্ত  ইতিহাস। 
গ্রাফিতি তুমি 
দেয়ালে যখন ঠেকলো পিঠ,লড়াই তখন সুনিশ্চিত 
প্রতিবাদের তুফান এবার ফ্যাসিজমের ভাঙবে ভিত।
গ্রাফিতি তুমি
দিনে নাটক, রাতে আটক কাহিনির রূপায়ণ 
নতুন দিনের নতুন সূর্যে আলোকিত গগন 
গ্রাফিতি তুমি
‘হামার ছেলেক মারলো কেনে? সন্তানহারা পিতার হাহাকার
দেশ আমার,আমি দেশের, চাই ন্যায্য অধিকার। 
গ্রাফিতি তুমি
ভীবৎস গণহত্যার পর, মেট্রো রেলের জন্য মায়া কান্না 
বুকের তাজা রক্তের স্রোতে বয়ে আনা বিপ্লব বন্যা
গ্রাফিতি তুমি 
উন্নয়নের ঢাকের নিচে চাপা পড়া লাখো মানুষের ক্রন্দন ধ্বনি 
বাকরুদ্ধ জনতার অসহায় কাতরানি। 
গ্রাফিতি তুমি
‘আমারে যাইতে দেন না,বাসায় আমার একটা ছোট বোন আছে’ বলে নিপীড়িত শিক্ষার্থীর আকুতি 
হায়েনার তান্ডবে মেধাবী আবরারের জীবনের ইতি।
গ্রাফিতি তুমি
ইয়ামিনের ছুঁড়ে ফেলা লাশ,রক্তাক্ত জামা,
খুনি হাসিনার আমলনামা।।
গ্রাফিতি তুমি
নারী থেকে নারীতে দ্রোহের আগুন ছড়িয়ে পড়া
হাতে হাত রেখে অযুথ কন্ঠে মুক্তির গান ধরা।
গ্রাফিতি তুমি
শোন মহাজন, আমরা বহুজন
বস্তাপচা সমাজ ভেঙে নতুন সমাজ গড়ার পণ
গ্রাফিতি তুমি 
ফ্যাসিস্টের দম্ভোক্তি – ” শেখ হাসিনা পালায় না”
আমাদের পরিস্কার বার্তা- ” দেশটা কারো বাবার না।”
গ্রাফিতি তুমি 
একটা মরে, একটাই যায়, বাকীরা সরে না এক চুল
মরতে মরতে ভুলে গছি মৃত্যুর ভয়, বুলেট এখন শেফালী, মালতী, মাধবী, বকুল।
গ্রাফিতি তুমি 
ভয়ের দেয়াল ভেঙে ফ্যাসিস্টের চোখে চোখ রাখা 
আমার ভাইেদের মারলে কেন? কি অপরাধ করেছে ওরা?
গ্রাফিতি তুমি 
দেয়ালে, দেয়ালে সুখ, দুঃখ, আনন্দ, বেদনা  পাওয়া  না পাওয়ার উপজীব্য
নতুন এক বাংলাদেশের গল্প, প্রতিবাদ কাব্য।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিজয়নগর থানা পুলিশের অভিযানে ২০বোতল স্কফসহ গ্রেপ্তার-১

গ্রাফিতি তুমি মুহাম্মাদ সেলিম উদ্দীন রেজা।।

আপডেট সময় : 09:36:24 am, Sunday, 3 November 2024