Dhaka , Saturday, 14 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় মুক্তি ফাউন্ডেশনের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)’র কথিত ইফতার মাহফিলের আড়ালে আওয়ামী সমাবেশ আয়োজনের অপচেষ্টা রোধ ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের আহ্বান। রামগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে খালেদা জিয়ার বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল পাইকগাছায় অবৈধ জাল জব্দ; পোনা নদীতে অবমুক্ত ১০ কেজির বদলে ৮ কেজি: রূপগঞ্জে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ বেগমগঞ্জের গোপালপুর ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত  রাজাপুরে চাঁদাবাজির মামলার দুই আসামি গ্রেফতার আতঙ্কের সাম্রাজ্য ফারাজ করিম, মানবিকতার মুখোশে অভিযোগের পাহাড় চট্টগ্রামে পতেঙ্গা ১৫ নম্বর ঘাট এলাকায় থেকে প্রায় ৫ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ১ লক্ষ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধারসহ ০৫ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৭,চট্টগ্রাম শ্রীপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার রামু গর্জনিয়ায় তাঁতীদলের আয়োজনে দোয়া ও মাহফিল ইফতার সম্পন্ন ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে দুর্গাপুর উন্নয়ন ভাবনা বিষয়ক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইন্ডিয়ান বলে দেশীয় শাড়ি-থ্রি-পিস বিক্রি হিলি বাজারে ভোক্তা অধিকার অভিযানে জরিমানা ধুলোবালিতে অতিষ্ঠ লালমনিরহাট: বায়ুদূষণ রোধে মাঠে নামলো ভ্রাম্যমাণ আদালত লালমনিরহাটে অনলাইন জুয়াড়ি চক্রের ৩ সদস্য গ্রেফতার: ডিবির অভিযানে মোবাইল ও সিম জব্দ পাইকগাছায় ওয়াশ ফর আপ-২ প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় গ্রাম সমিতির নবনির্মিত অফিস ভবন উদ্বোধন রংপুরের পীরগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণ: নারায়ণগঞ্জে র‍্যাবের যৌথ অভিযানে প্রধান আসামি গ্রেফতার কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র অভিযান: ভারতীয় স্বর্ণকাতান শাড়ি ও মাদক উদ্ধার গুলির ভয় দেখিয়ে গারো পরিবারের বাড়ি ঘর ভাঙার অভিযোগ আর্থিক সহায়তা পেল ক্ষতিগ্রস্থ পরিবার পবিত্র রমজানে বাংলাদেশজুড়ে ১০ হাজার অসহায় পরিবারের পাশে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন সাভার আশুলিয়ায় দারুল ইহসান ট্রাস্টের ভু-সম্পত্তি ও মাদ্রাসা নিয়ন্ত্রণ নিয়ে তীব্র সংঘাত, সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হলো নোয়াখালীতে বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ নেতাকর্মীদের কর্মসংস্থান হলে সালিশ বাণিজ্য, চাঁদাবাজি করবে না: এমপি ফখরুল ইসলাম “আল আমিন শিশু একাডেমির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত” ইবিতে শিক্ষার্থীদের সম্মানে শহীদ আনাস হল ছাত্রশিবিরের ইফতার মাহফিল পাইকগাছায় খুচরা তেল বিক্রেতাদের ওপর প্রশাসনের মনিটরিং মধুপুর থানার উদ্যোগে ইফতার ও দোয়া   মাহফিল অনুষ্ঠিত বিশ্ব নারী দিবসে বিএইচআরএফ’র ‘স্বনির্ভর নারী’ কর্মসূচির আওতায় সেলাই মেশিন বিতরণ

গ্রাফটিং পদ্ধতিতে বেগুন গাছে টমেটো চাষ

  • Reporter Name
  • আপডেট সময় : 05:10:20 pm, Friday, 12 August 2022
  • 238 বার পড়া হয়েছে

গ্রাফটিং পদ্ধতিতে বেগুন গাছে টমেটো চাষ

জুরাইস ইসলাম মেহেরপুর ।।

মেহেরপুরের হিজুলী গ্রামের ফারুখ হোসেন বেগুন গাছে টমেটো চাষ করে এবার তাক লাগিয়ে দিয়েছেন। তিনি এবার তার পাঁচ শতাংশ(০.০৫) জমিতে পরীক্ষামূলকভাবে বেগুন গাছে টমেটো চাষ করেছেন। ফলনও পেয়েছেন আশানুরুপ। আগামীতে বেগুনের গাছে টমেটো আবাদ সম্প্রাসরণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। তবে কৃষি বিভাগ বলছে বেগুন গাছে টমেটোর চাষ করলে ফলন ও সেই সাথে পুরুন হবে সবজির চাহিদা।
সরেজমিনে গিয়ে দেখা গেছে থোকায় থোকায় শোভা পাচ্ছে টমেটো। বেগুন গাছে টমেটো চাষের খবরে বিভিন্ন এলাকা থেকে চাষিরা আসছেন তা দেখতে। অনেকেই আসছেন পরামর্শ নিতে। গ্রাফটিং পদ্ধতি ব্যবহার করে পরীক্ষামূলক এ আবাদে বেশ ভাল ফল পেয়েছেন চাষি ফারুখ হোসেন। পাঁচ শতাংশ জমি থেকে ৩০ হাজার টাকার টমেটো বিক্রি করেছেন। এটি চাষ করতে তার খরচ হয়েছে মাত্র ১৫ হাজার টাকা। সম্পুর্ণ বিষ মুক্ত এ টমেটো চাষে রীতিমত হৈচৈ পড়ে গেছে।
চাষী ফারুখ হোসেন জানান, একই গাছে দুটি ফসল আবাদের বিষয়টি মাথায় রেখে পরামর্শ নেন কৃষি বিভাগের। পাঁচ শতাংশ জমির জন্য পৃথকভাবে বেগুন ও টমেটোর বীজতলা তৈরী করেন। পরে বেগুন গাছ বড় হলে তার ডালপালা কেটে টমেটোর ডোগা গ্রাফটিং করা হয়। বেগুন গাছ বেশি দিন বেঁচে থাকে ও পানি সহনশীল তাই এ গাছে টমেটো আবাদ করলে অনেকদিন ধরে ফল পাওয়া যাবে। তাছাড়া এটি খেতে বেশ সু-স্বাদু। টমেটো আবাদে তেমন কোন কীটনাশক ব্যবহার করা হয় না। শুধু সেক্স ফেরোমেন ব্যবহার করা হয়।
গাংনীর আব্দুল আলীম জানান, তিনি বেগুন গাছে টমেটো চাষের খবর পেয়ে এসেছেন। পরামর্শও নিয়েছেন। গ্রাফটিং পদ্ধতিতে এবার বিশ শতাংশ (০.২০ একর) জমিতে টমেটো আবাদ করবেন। একই কথা জানালেন গোপালপুর গ্রামের আলীপ ও আব্দুল লতীব।
উপ-সহকারী কৃষি অফিসার শরিফুল ইসলাম জানান, গ্রাফটিং পদ্ধতিতে টমেটো চাষের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়েছে। অনেকেই পরামর্শ নিয়েছেন টমেটো আবাদের।
শুধু ফারুখ হোসেন নয়, তার মতো আরো কৃষকরা যদি এই গ্রাফটিং পদ্ধতিতে চাষাবাদ শুরু করেন তাহলে একদিকে যেমন আশানুরুপ ফল পাবেন অন্যদিকে কৃষি ক্ষেত্রে ঘটবে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে বলে আশা করছেন এলাকাবাসি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় মুক্তি ফাউন্ডেশনের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা

গ্রাফটিং পদ্ধতিতে বেগুন গাছে টমেটো চাষ

আপডেট সময় : 05:10:20 pm, Friday, 12 August 2022