Dhaka , Friday, 20 February 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
২১ ফেব্রুয়ারি ঘিরে পাঁচবিবিতে পতাকা বিক্রির ধুম নতুন সরকারে বেড়েছে চাহিদা ​সীমান্তের কুয়াশাভেদে বিজিবির অভিযান: ঠাকুরগাঁওয়ে ৬ যুবক আটক, জব্দ ২ মোটরসাইকেল নোয়াখালীতে তেলবাহী লরি চাপায় ব্যবসায়ীর মৃত্যু, আহত-২ নেত্রকোণার দুর্গাপুরে শ্রী রামকৃষ্ণ দেবের ১৯১তম জন্মতিথি উদযাপন শ্রীপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ওয়ার্ড বিএনপির সভাপতিসহ আটক ১৪ জাজিরায় এক্সপ্রেস সড়কে যাত্রী তুলতে দাঁড়ানো বাসে পেছন থেকে ধাক্কা, নিহত ১ আহত অন্তত ১৫ পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট কাটিয়ে স্বস্তির হাওয়া চবির জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা সম্পত্তি ভাগাভাগি শেষে ৩০ ঘণ্টা পর কুড়িগ্রামের সেই বাবার লাশ দাফন একুশে বইমেলায় আসছে সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম’ বরকল ইউনিয়ন প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি কালীগঞ্জে ২১১ বোতল এস্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার লালমনিরহাটে চলাচলের পথ রুদ্ধ করে প্রাচীর নির্মাণ: রাস্তা ফেরানোর দাবিতে এলাকাবাসীর মানববন্ধন সাজেকে আবারও আগুন, বিজিবি ও ফায়ার সার্ভিসের সাহসিকতায় রক্ষা পেল পর্যটন কেন্দ্র নগরীর চান্দগাঁও এলাকা হতে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, গ্রেফতার ১ নারী সিটিসিআরপি প্রকল্পে নির্মিত দুই সড়ক পরিদর্শনে পৌর প্রশাসক পাইকগাছায় ‘শিকড় শিখন কেন্দ্র’ পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা পাইকগাছায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রমজান উপলক্ষে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি সময়সূচি পরিবর্তন রমজানে হিলি বাজারে মূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান হিলিতে লেবুর হালি ৮০ টাকা দুই দিনের ব্যবধানে দ্বিগুণ দাম, বিপাকে ক্রেতারা লালমনিরহাটে বিএনপির চেয়ারম্যান ও আসাদুল হাবিব দুলুর জন্য যুবদলের দোয়া মাহফিল রূপগঞ্জে ধর্ষণ মামলার আসামি সোলাইমান গ্রেপ্তার মোংলায় ইফতার নিয়ে অসহায় ও দুস্থদের পাশে সার্ভিস বাংলাদেশ নোয়াখালীতে আওয়ামীলীগের কার্যালয়ে ব্যানার টাঙানোর ঘটনায় আটক-৫ ঝালকাঠি–১ আসনে রফিকুল ইসলাম জামাল এমপি নির্বাচিত হওয়ায় শোকরানা দোয়া ও কুরআন খতম অবৈধ নিয়োগের প্রতিবাদে পরীক্ষা বর্জন ও অধ্যক্ষের কক্ষে তালা দিলেন চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা লক্ষ্মীপুরে কলেজছাত্র আশরাফুল হত্যা: প্রধান আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন। রূপগঞ্জে বিএনপি নেতার সন্ত্রাসী বাহিনীকে চাঁদা না দেয়ায় শিল্প প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর, লুটপাট, থানায় মামলা; গুরুতর আহত ৫ রূপগঞ্জে ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার

গাড়ি সাইড দেওয়া কেন্দ্র করে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের পাল্টাপাল্টি হামলা, আহত ৩

  • Reporter Name
  • আপডেট সময় : 06:10:50 pm, Monday, 13 December 2021
  • 223 বার পড়া হয়েছে

গাড়ি সাইড দেওয়া কেন্দ্র করে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের পাল্টাপাল্টি হামলা, আহত ৩

নোয়াখালী প্রতিনিধি।।

নোয়াখালীর সদর উপজেলার ৯নং কালাদরাফ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের প্রার্থী (নৌকা প্রতীক) ও ‘বিদ্রোহী’ প্রার্থীর (মোটর সাইকেল প্রতীক) সমর্থকদের ওপর পাল্টাপাল্টি হামলার অভিযোগ পাওয়া গেছে।

গতকাল রোববার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ওই ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের উত্তর শুল্লুকিয়া হাজী করমুল্ল্যাহ বাজারে এ ঘটনা ঘটে।

এতে আওয়ামী লীগের প্রার্থীর দুই সমর্থক ও স্বতন্ত্র প্রার্থীর ১ সমর্থক আহত হয়েছেন। আহতরা হলো নুরুল আলম (৫৫) ও সুলতান (৬০) ও গায়ক (৩৯)। আহতদের স্থানীয়রা উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।

নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান অভিযোগ করেন, গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে মোটর সাইকেল প্রতীকের প্রার্থী নুরুল আমিনের নেতৃত্বে ২০-৩০ আকস্মিক করমুল্ল্যাহ বাজারে তার নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর চালায়। এ সময় কার্যালয়ে বসা দুই সমর্থককে পিটিয়ে আহত করে এবং কার্যালয়ে থাকা চেয়ার, টেবিল ভাঙচুর করে।

মিজানুর রহমান বলেন, এরপর নুরুল আমিন তাদের ৩টি মোটর সাইকেল ভেঙ্গে তাদের কয়েকজন আহত হওয়ার নাটক সাজায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

স্বতন্ত্র প্রার্থী নুরুল আমিন অভিযোগ অস্বীকার করে বলেন, তার নেতৃত্বে নৌকা প্রতীকের কোন নির্বাচনী কার্যালয় ভাঙচুর করা হয়নি। বরং রোববার রাতে নৌকা প্রতীকের সমর্থকেরাই তার বাড়িতে হামলা চালিয়ে ৩টি মোটর সাইকেল ও তার বসত ঘরের কাচের জানালা ভাঙচুর করে।

সুধারম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাহেদ উদ্দিন বলেন, নির্বাচনী বিরোধে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এ সময় নৌকা প্রার্থীর একটি নির্বাচনী কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে। অপরদিকে স্বতন্ত্র প্রার্থীর বাড়িতে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকরা পাল্টা হামলা চালিয়ে ৩টি মোটর সাইকেল ভাংচুর করে ও ঘরের কাচের জানালা ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওসি মো.সাহেদ উদ্দিন বলেন,স্বতন্ত্র প্রার্থী নুরুল আমিন গণসংযোগ করে রাস্তায় দিয়ে নিজের নির্বাচনী ক্যাম্পে যাচ্ছিলেন। ওই সময় বিপরীত দিক থেকে নৌকা প্রতীক দিয়ে তৈরী করা একটি গাড়ি আসছিল। তখন নৌকা প্রতীকের ওই গাড়িকে স্বতন্ত্র প্রার্থীকে সাইড দিতে বললে নৌকার সমর্থক রিয়াজ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নুরুল আমিনের সাথে খারাপ আচরণ করলে এ ঘটনার সূত্রপাত হয়। তবে এ ঘটনায় এখনো কোন পক্ষই থানায় লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

২১ ফেব্রুয়ারি ঘিরে পাঁচবিবিতে পতাকা বিক্রির ধুম নতুন সরকারে বেড়েছে চাহিদা

গাড়ি সাইড দেওয়া কেন্দ্র করে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের পাল্টাপাল্টি হামলা, আহত ৩

আপডেট সময় : 06:10:50 pm, Monday, 13 December 2021