Dhaka , Friday, 13 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় মুক্তি ফাউন্ডেশনের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)’র কথিত ইফতার মাহফিলের আড়ালে আওয়ামী সমাবেশ আয়োজনের অপচেষ্টা রোধ ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের আহ্বান। রামগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে খালেদা জিয়ার বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল পাইকগাছায় অবৈধ জাল জব্দ; পোনা নদীতে অবমুক্ত ১০ কেজির বদলে ৮ কেজি: রূপগঞ্জে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ বেগমগঞ্জের গোপালপুর ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত  রাজাপুরে চাঁদাবাজির মামলার দুই আসামি গ্রেফতার আতঙ্কের সাম্রাজ্য ফারাজ করিম, মানবিকতার মুখোশে অভিযোগের পাহাড় চট্টগ্রামে পতেঙ্গা ১৫ নম্বর ঘাট এলাকায় থেকে প্রায় ৫ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ১ লক্ষ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধারসহ ০৫ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৭,চট্টগ্রাম শ্রীপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার রামু গর্জনিয়ায় তাঁতীদলের আয়োজনে দোয়া ও মাহফিল ইফতার সম্পন্ন ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে দুর্গাপুর উন্নয়ন ভাবনা বিষয়ক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইন্ডিয়ান বলে দেশীয় শাড়ি-থ্রি-পিস বিক্রি হিলি বাজারে ভোক্তা অধিকার অভিযানে জরিমানা ধুলোবালিতে অতিষ্ঠ লালমনিরহাট: বায়ুদূষণ রোধে মাঠে নামলো ভ্রাম্যমাণ আদালত লালমনিরহাটে অনলাইন জুয়াড়ি চক্রের ৩ সদস্য গ্রেফতার: ডিবির অভিযানে মোবাইল ও সিম জব্দ পাইকগাছায় ওয়াশ ফর আপ-২ প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় গ্রাম সমিতির নবনির্মিত অফিস ভবন উদ্বোধন রংপুরের পীরগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণ: নারায়ণগঞ্জে র‍্যাবের যৌথ অভিযানে প্রধান আসামি গ্রেফতার কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র অভিযান: ভারতীয় স্বর্ণকাতান শাড়ি ও মাদক উদ্ধার গুলির ভয় দেখিয়ে গারো পরিবারের বাড়ি ঘর ভাঙার অভিযোগ আর্থিক সহায়তা পেল ক্ষতিগ্রস্থ পরিবার পবিত্র রমজানে বাংলাদেশজুড়ে ১০ হাজার অসহায় পরিবারের পাশে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন সাভার আশুলিয়ায় দারুল ইহসান ট্রাস্টের ভু-সম্পত্তি ও মাদ্রাসা নিয়ন্ত্রণ নিয়ে তীব্র সংঘাত, সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হলো নোয়াখালীতে বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ নেতাকর্মীদের কর্মসংস্থান হলে সালিশ বাণিজ্য, চাঁদাবাজি করবে না: এমপি ফখরুল ইসলাম “আল আমিন শিশু একাডেমির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত” ইবিতে শিক্ষার্থীদের সম্মানে শহীদ আনাস হল ছাত্রশিবিরের ইফতার মাহফিল পাইকগাছায় খুচরা তেল বিক্রেতাদের ওপর প্রশাসনের মনিটরিং মধুপুর থানার উদ্যোগে ইফতার ও দোয়া   মাহফিল অনুষ্ঠিত বিশ্ব নারী দিবসে বিএইচআরএফ’র ‘স্বনির্ভর নারী’ কর্মসূচির আওতায় সেলাই মেশিন বিতরণ

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ – পুলিশের লাঠিচার্জ আহত- ১০

  • Reporter Name
  • আপডেট সময় : 08:19:48 pm, Tuesday, 13 December 2022
  • 240 বার পড়া হয়েছে

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ ড়- পুলিশের লাঠিচার্জ আহত- ১০

মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।

গাজীপুরে কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখেন। মঙ্গলবার সকালে কালিয়াকৈরের মৌচাক এলাকায় নিউলাইন ক্লোদিংস লিমিটেড কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ করেন।

পুলিশ, শ্রমিক ও স্থানীয়রা জানান, মৌচাক এলাকায় নিউলাইন ক্লোদিংস লিমিটেডের শ্রমিকদের দুই মাসের বেতন বকেয়া রয়েছে। কারখানা কর্তৃপক্ষ বারবার বেতন পরিশোধের আশ্বাস দিয়েও তা পরিশোধ করছে না। মঙ্গলবার বেতন পরিশোধের কথা ছিল। কিন্তু সকালে মূল ফটকের সামনে কারখানা ছুটির নোটিশ দেখে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে সড়কের দুইপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী ও সাধারণ মানুষ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়। এসময় পুলিশ ও শ্রমিকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল ছোড়ার ঘটনা ঘটে। পরে পরিস্থিতির নিয়ন্ত্রণ করতে পুলিশ লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। একপর্যায়ে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিলে যানচলাচল স্বাভাবিক হয়।

এব্যাপারে কারখানার শ্রমিক সুইং অপারেটর রোখসানা আক্তার, গোলাপ হোসেন ও কিউসি আবুল কালাম বলেন, আমরা বকেয়া বেতন পরিশোধের দাবিতে আন্দোলন করি। পরে পুলিশ এসে শ্রমিকদের ওপর লাঠিচার্জ শুরু করে। এতে ১০ জন শ্রমিক আহত হয়েছেন। পুলিশ আমাদের সহযোগিতা না করে উল্টো পিটিয়েছে।

কালিয়াকৈর গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মো.আমিনুল ইসলাম জানান, দুইমাস যাবত কারখানায় কাজ করিয়ে কর্তৃপক্ষ শ্রমিকদের মাসিক বেতন পরিশোধ না করে দীর্ঘদিন যাবত প্রতারণা করে আসছে।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন বলেন, শ্রমিকদের দুই মাসের বেতন বকেয়া রয়েছে। কারখানা কর্তৃপক্ষ বেতন দিচ্ছি দিচ্ছি বলেও তা পরিশোধ করছে না। এ নিয়ে সকালে শ্রমিকরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেন। পরে পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে মহাসড়ক থেকে সরিয়ে দেয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় মুক্তি ফাউন্ডেশনের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ – পুলিশের লাঠিচার্জ আহত- ১০

আপডেট সময় : 08:19:48 pm, Tuesday, 13 December 2022