Dhaka , Friday, 1 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা লালমনিরহাট ব্যাটালিয়নের সফল অভিযান: সীমান্তে ১২ কেজি গাঁজা ও বিপুল সিরাপ জব্দ দিনাজপুরে র‍্যাবের বড় মাদক উদ্ধার: ঘর তল্লাশি করে বিপুল পরিমাণ মদ ও ফেন্সিডিল জব্দ, গ্রেপ্তার ১ নরসিংদী রাস্তায় পড়ে থাকা এসএসসি পরীক্ষার ২৬৮ টি উত্তর পএ উদ্ধার গাইয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ। পাইকগাছায় লাইসেন্সবিহীন করাতকল ও বেকারিকে জরিমানা শরীয়তপুরে জেলেদের বকনা বাছুর বিতরণে অনিয়মের অভিযোগ, মানহীন বিতরণে ক্ষুব্ধ জেলেরা মাদকে জিরো টলারেন্স ঘোষিত আড়াইহাজারে মাদক নিয়ন্ত্রণে বড় বাধা পুলিশ ভবিষ্যতে মন্দিরের জন্য বরাদ্দ প্রদানে বিন্দুমাত্র অবহেলা করা হবে না,পুরোহিতদের সঙ্গে সাক্ষাতে ডেপুটি স্পিকার চট্টগ্রাম মা ও হাসপাতালে সন্তান সম্ভবা চিকিৎসকসহ কর্তব্যরত চিকিৎসকদের উপর রোগীর স্বজনদের হামলার ঘটনায় ড্যাব চট্টগ্রাম এর প্রতিবাদ চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ১৯ সদস্যের সমন্বয় কমিটি গঠন রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু ৩৪৪ বোতল ফেনসিডিলসহ আটক: সারপুকুর ইউপি চেয়ারম্যানের ৫ বছরের জেল রামুতে বন্যহাতির আক্রমনে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু র‍্যাব ৭’র অভিযান এক লাখ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার:- প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রবাসীদের জন্য প্রথম অনলাইন গণশুনানি, সমস্যার তাৎক্ষণিক সমাধানের নির্দেশ দিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক সদরপুরে হত্যা চেষ্টা মামলায় বিতর্ক, আসামি তালিকা নিয়ে প্রশ্ন মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র রূপগঞ্জে মাদকসেবীদের হামলায় আহত বৃদ্ধের মৃত্যু কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যালয়ের চাল উড়ে গেল, পাঠদান নিয়ে অনিশ্চয়তা চাঁদাবাজির মামলায় সাবেক ইউপি সদস্যসহ ২ জন কারাগারে ভারতের বিদায়ী সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জনের সাথে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সৌজন্য সাক্ষাৎ পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত গাজীপুরে ৬৪ কেজি গাঁজা ও ১২ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ গণসচেতনতা বৃদ্ধি পেলে শব্দদূষণ প্রতিরোধ সম্ভব : বিভাগীয় কমিশনার নরসিংদী বৃষ্টির মধ্যে হাঁটু পানির নিচে সড়ক ঢালাই, এলাকাবাসীর ক্ষোভ শিট না আনায় ক্লাস থেকে বের করে দেয় শিক্ষক, প্যানিক অ্যাটাকে মেডিকেলে এক শিক্ষার্থী নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে রামু থেকে ৩২ লাখ টাকা চুরি ও অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার

গাজীপুরে ডান্ডাবেড়ি নিয়ে মায়ের জানাজায় সেই বিএনপি নেতা ৪১ দিন পর জামিন

  • Reporter Name
  • আপডেট সময় : 05:22:23 pm, Thursday, 12 January 2023
  • 222 বার পড়া হয়েছে

গাজীপুরে ডান্ডাবেড়ি নিয়ে মায়ের জানাজায় সেই বিএনপি নেতা ৪১ দিন পর জামিন

মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি ।।

গাজীপুরের কালিয়াকৈরে হ্যান্ডকাফ ও ডান্ডাবেড়ি নিয়ে মায়ের জানাজা পড়ানো সেই বিএনপি নেতা আলী আজম ৪১ দিন কারাভোগের পর বুধবার জামিনে মুক্তি পেয়েছেন। তার জানাজা পড়ানোর ছবি সারাদেশে ব্যাপক আলোচিত হয়।

গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শেখ নাজমুন নাহারের আদালতে বুধবার দীর্ঘ শুনানির পর তাকে অস্থায়ী জামিন দেওয়া হয়। আলী আজমের আইনজীবী মো. জাকিরুল ইসলাম জানান, জামিনের কাগজপত্র জেলা কারাগারে পৌঁছালে সন্ধ্যা ৬টার দিকে তাঁকে মুক্তি দেওয়া হয়।

আজমের ছোট ভাই আতাউর রহমান বলেন ‘মিথ্যা মামলা দিয়ে আমার বড় ভাইকে এক মাস দশ দিন রাজবন্দি করে রেখেছিল। আমরা এ মামলায় আইনি লড়াই করে ভাইকে নির্দোষ প্রমাণ করব।’

কালিয়াকৈর থানায় গত ২৯ নভেম্বর বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় অজ্ঞাতনামা আসামির মধ্যে তাকে ২ ডিসেম্বর গ্রেফতার করে পুলিশ। জেলে থাকা বোয়ালি ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজমের মা বার্ধক্যজনিত কারণে গত ১৮ ডিসেম্বর মারা যান। দুই দিন পর ২০ ডিসেম্বর প্যারোলে ৩ (তিন) ঘন্টার জন্য মুক্তি পেয়ে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরা অবস্থায় মায়ের জানাজায় ইমামতি করেন তিনি। বিষয়টি সারাদেশে ব্যাপক আলোচিত হয়। এ সময় এলাকাবাসী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ডান্ডাবেড়ি খুলে দেওয়ার অনুরোধ করলেও পুলিশ তাতে সাড়া দেয়নি। মায়ের কবরে এক মুঠো মাটি দেওয়ার সঙ্গে সঙ্গে আলী আজমকে পুলিশ পুনরায় গাড়িতে নিয়ে চলে যায়। বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশকে সামনে রেখে আলী আজমকে গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা

গাজীপুরে ডান্ডাবেড়ি নিয়ে মায়ের জানাজায় সেই বিএনপি নেতা ৪১ দিন পর জামিন

আপডেট সময় : 05:22:23 pm, Thursday, 12 January 2023