
মো.ইমরান হোসেন ,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আঞ্চলিক ক্রাইসিস প্রতিরোধ কমিটির সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
গাজীপুর আঞ্চলিক ক্রাইসিস প্রতিরোধ কমিটির উপদেষ্টা শামসুন্নাহার ভূইয়া এম.পি। সভায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলা প্রশাসক মো.আনিসুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার মো: জাকির হাসান, গাজীপুর শিল্প পুলিশ- ২ এর অতিরিক্ত পুলিশ সুপার জালাল উদ্দিন আহমেদ পিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসা: নাসরীন পারভীন, গাজীপুর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ মহা-পরিদর্শক প্রকৌশলী আহমেদ বেলাল প্রমুখ।
সভায় আসন্ন পবিত্র ঈদুল ফিতরে শিল্প-কারখানাগুলোতে শ্রমিকদের বেতন-বোনাস নিশ্চিতকরণ, শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণ, শ্রমিকদের নিরাপদে বাড়ি যাত্রা ব্যবস্থাকরণ এবং শিল্পখাতকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়। সভাই বিজিএমইএ এর প্রতিনিধি দল এবং বিভিন্ন শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

























