Dhaka , Friday, 6 February 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চন্দনাইশে দোহাজারীতে অবৈধ রোহিঙ্গা কলোনীতে যৌথবাহিনীর অভিযানে ৩৪৫ জন নারী পুরুষ আটক বিএনপির নেতৃত্বাধীন সরকারের সময়ে দেশ দুর্নীতিতে ৫বার চ্যাম্পিয়ন হয়েছে: সৈয়দ রেজাউল করীম আগামীকাল শুক্রবার ঝালকাঠি আসছেন জামায়াত আমির, অর্ধলক্ষাধিক মানুষের জনসমাগমের প্রস্তুতি আশুলিয়ায় ৭ হত্যার ঘটনায় ট্রাইব্যুনাল রায়: ৬ মৃত্যুদণ্ড, ৮ সাজা তুরাগ নদে শিল্পবর্জ্যের আগ্রাসন: বিষাক্ত পানিতে দুর্বল মাছ, সহজ শিকারে জেলেদের হিড়িক মধুপুরে বিএনপির এমপি প্রার্থী স্বপন ফকিরের গণমিছিল নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ চারজন আটক নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর প্রচারণায় গণজোয়ার। কেউ ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে—মাও: আবুল কালাম আজাদ পাইকগাছা-কয়রায় জেলা ওলামা দলের ধানের শীষের জনসংযোগ ও লিফলেট বিতরণ ফ্রান্স দূতাবাসের রাজনৈতিক কাউন্সিলরের সাথে মতবিনিময়কালে ডা. শাহাদাত হোসেন মধুপুরে গারোদের ভূমি বিরোধ নিষ্পত্তির প্রতিশ্রুতি দিলেন ডা. কাফি বরকল ইউনিয়নের কানাইমাদারী’র ছালেহ্ আহমেদ এর শেষ বিদায়” নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান:- বেতার–টেলিভিশন ও সংস্কৃতির কর্মীদের সঙ্গে মতবিনিময় সন্দ্বীপে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ ২ দুস্কৃতিকারী আটক রূপগঞ্জের চাইল্ড হ্যাভেন ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ॥ সাংস্কৃতিক অনুষ্ঠান রূপগঞ্জে ৯টি স্পটে বিএনপি প্রার্থীর পথসভা ও গণসংযোগ রূপগঞ্জে বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা দুই প্রার্থীর যৌথ বাহিনীর অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ স্বেচ্ছাসেবক দলের দুই সদস্য সচিব আটক আমাকে ভোট দিলে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দেব, রামগঞ্জে ধানের শীষের প্রার্থী, সেলিম  কালীগঞ্জে র‍্যাবের চেকপোস্ট: মোটরসাইকেলের ট্যাংকিতে লুকানো ২০০ বোতল মাদকসহ কারবারি গ্রেপ্তার লালমনিরহাটের রাজনীতিতে বড় চমক: আসাদুল হাবিব দুলুর হাত ধরে বিএনপিতে যোগ দিলেন জামায়াতসহ অন্যান্য দলের নেতাকর্মী পাইকগাছায় ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত পাইকগাছায় শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষে প্রশাসনের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন খাল খননের মাধ্যমে চট্টগ্রামকে জলাবদ্ধতা মুক্ত করা হবে:- মেয়র ডা. শাহাদাত যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে চট্টগ্রাম–৯ আসনে ধানের শীষের পক্ষে ডোর টু ডোর প্রচারণা চবিতে প্রাণনাশের ভয় ও নিরাপত্তাহীনতার শঙ্কায় সাংবাদিক, সংবাদ প্রকাশের জেরে হুমকি নারায়ণগঞ্জ-১ আসনে রূপগঞ্জে বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে: জামায়াত আমির

গাইবান্ধা মাতৃসদনে ডাক্তার নিয়োগের দাবিতে সিপিবি’র অবস্থান

  • Reporter Name
  • আপডেট সময় : 06:44:15 pm, Sunday, 5 September 2021
  • 207 বার পড়া হয়েছে

গাইবান্ধা মাতৃসদনে ডাক্তার নিয়োগের দাবিতে সিপিবি’র অবস্থান

সুমন কুমার বর্মন, (স্টাফ রির্পোটার) গাইবান্ধা ।।

গাইবান্ধা মা ও শিশু কল্যাণ কেন্দ্র (মাতৃসদন) গর্ভবতী মায়েদের একমাত্র ভরসার জায়গা। এই প্রতিষ্ঠানটি ধ্বংসের জন্য একটি সিন্ডিকেট চক্র তৎপর।

গতবছর করোনা সংক্রমণ শুরু হলে লকডাউনের মধ্যে একমাসে কমপক্ষে তিনজন গর্ভবতী মাকে গভীর রাতে মাতৃসদন থেকে বের করে দিলে তারা রাস্তায়, অটো রিক্সায় সন্তান প্রসব করে। এ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হলে এবং বিভিন্ন মহল থেকে প্রতিবাদ করলে কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসারকে শাস্তিমূলক বদলী করা হয়।

আজ প্রায় এক বছর পার হলো প্রতিষ্ঠানটিতে আবাসিক মেডিকেল অফিসার পদটি শূণ্য। এখানে রোগীরা নানাভাবে হয়রানির শিকার হচ্ছে। এরই মধ্যে প্রতিষ্ঠানটিকে ঘিরে একটি সিন্ডিকেট চক্র সক্রিয় হয়ে উঠেছে। গরীব মানুষের ভরসার প্রতিষ্ঠানটিকে ধ্বংস করতে তৎপর। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অধিদপ্তরের উপ-পরিচালকের নিকট বারবার দাবি করা সত্বেও কোন এক অদৃশ্য কারণে এখানে ডাক্তার নিয়োগ দিচ্ছেন না।

প্রতিষ্ঠানটিতে অবিলম্বে আবাসিক মোডিকেল অফিসার নিয়োগ, সিজারিয়ান অপারেশন চালু, সেবার মান বৃদ্ধি এবং রোগী হয়রানি বন্ধের দাবিতে রাজপথে অবস্থান ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গাইবান্ধা জেলা কমিটি।

রবিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় গাইবান্ধা শহরের ডিবি রোডে গানাসাস মার্কেটের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ও কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সিপিবি’র সাবেক জেলা সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, নারী শাখার সম্পাদক সুপ্রিয়া দেব প্রমুখ। সভা পরিচালনা করেন সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ছাদেকুল ইসলাম।

বক্তারা বলেন, ক্লিনিক ব্যবসায়ীদের স্বার্থে স্বাস্থ্য ও পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক সিন্ডিকেট করে মাতৃসদনে আবাসিক মেডিকেল অফিসার পদটি এক বছরের বেশি সময় ধরে শূণ্য করে রেখেছেন।

প্রতিষ্ঠানটি একটি সিন্ডিকেটের হাতে জিম্মি হয়ে পড়েছে। রোগীরা চরম হয়রানির শিকার হচ্ছে। তারা স্বাস্থ্য ও পরিকল্পনা অধিদপ্তরের ডিডি’র অপসারণও দাবি করে বলেন, অবিলম্বে মাতৃসদনে ডাক্তার/আবাসিক মেডিকেল অফিসার নিয়োগ দিতে হবে। নাহলে আরও বড় ধরণে কর্মসূচি দেয়া হবে বলেও হুসিয়ারি দেন।

শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ১নং রেল গেইটে এসে শেষ হয়।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চন্দনাইশে দোহাজারীতে অবৈধ রোহিঙ্গা কলোনীতে যৌথবাহিনীর অভিযানে ৩৪৫ জন নারী পুরুষ আটক

গাইবান্ধা মাতৃসদনে ডাক্তার নিয়োগের দাবিতে সিপিবি’র অবস্থান

আপডেট সময় : 06:44:15 pm, Sunday, 5 September 2021