Dhaka , Saturday, 14 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় মুক্তি ফাউন্ডেশনের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)’র কথিত ইফতার মাহফিলের আড়ালে আওয়ামী সমাবেশ আয়োজনের অপচেষ্টা রোধ ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের আহ্বান। রামগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে খালেদা জিয়ার বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল পাইকগাছায় অবৈধ জাল জব্দ; পোনা নদীতে অবমুক্ত ১০ কেজির বদলে ৮ কেজি: রূপগঞ্জে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ বেগমগঞ্জের গোপালপুর ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত  রাজাপুরে চাঁদাবাজির মামলার দুই আসামি গ্রেফতার আতঙ্কের সাম্রাজ্য ফারাজ করিম, মানবিকতার মুখোশে অভিযোগের পাহাড় চট্টগ্রামে পতেঙ্গা ১৫ নম্বর ঘাট এলাকায় থেকে প্রায় ৫ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ১ লক্ষ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধারসহ ০৫ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৭,চট্টগ্রাম শ্রীপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার রামু গর্জনিয়ায় তাঁতীদলের আয়োজনে দোয়া ও মাহফিল ইফতার সম্পন্ন ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে দুর্গাপুর উন্নয়ন ভাবনা বিষয়ক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইন্ডিয়ান বলে দেশীয় শাড়ি-থ্রি-পিস বিক্রি হিলি বাজারে ভোক্তা অধিকার অভিযানে জরিমানা ধুলোবালিতে অতিষ্ঠ লালমনিরহাট: বায়ুদূষণ রোধে মাঠে নামলো ভ্রাম্যমাণ আদালত লালমনিরহাটে অনলাইন জুয়াড়ি চক্রের ৩ সদস্য গ্রেফতার: ডিবির অভিযানে মোবাইল ও সিম জব্দ পাইকগাছায় ওয়াশ ফর আপ-২ প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় গ্রাম সমিতির নবনির্মিত অফিস ভবন উদ্বোধন রংপুরের পীরগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণ: নারায়ণগঞ্জে র‍্যাবের যৌথ অভিযানে প্রধান আসামি গ্রেফতার কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র অভিযান: ভারতীয় স্বর্ণকাতান শাড়ি ও মাদক উদ্ধার গুলির ভয় দেখিয়ে গারো পরিবারের বাড়ি ঘর ভাঙার অভিযোগ আর্থিক সহায়তা পেল ক্ষতিগ্রস্থ পরিবার পবিত্র রমজানে বাংলাদেশজুড়ে ১০ হাজার অসহায় পরিবারের পাশে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন সাভার আশুলিয়ায় দারুল ইহসান ট্রাস্টের ভু-সম্পত্তি ও মাদ্রাসা নিয়ন্ত্রণ নিয়ে তীব্র সংঘাত, সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হলো নোয়াখালীতে বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ নেতাকর্মীদের কর্মসংস্থান হলে সালিশ বাণিজ্য, চাঁদাবাজি করবে না: এমপি ফখরুল ইসলাম “আল আমিন শিশু একাডেমির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত” ইবিতে শিক্ষার্থীদের সম্মানে শহীদ আনাস হল ছাত্রশিবিরের ইফতার মাহফিল পাইকগাছায় খুচরা তেল বিক্রেতাদের ওপর প্রশাসনের মনিটরিং মধুপুর থানার উদ্যোগে ইফতার ও দোয়া   মাহফিল অনুষ্ঠিত বিশ্ব নারী দিবসে বিএইচআরএফ’র ‘স্বনির্ভর নারী’ কর্মসূচির আওতায় সেলাই মেশিন বিতরণ

গাংনীতে প্রধান শিক্ষক সহকারী শিক্ষককে পিটালো

  • Reporter Name
  • আপডেট সময় : 10:21:20 pm, Friday, 9 September 2022
  • 201 বার পড়া হয়েছে

গাংনীতে প্রধান শিক্ষক সহকারী শিক্ষককে পিটালো

মেহেরপুর প্রতিনিধি।।

প্রধান শিক্ষক ও তার আত্মীয়দের পিটুনীতে মারাত্মক আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন সহকারী শিক্ষক মিরাজ শরীফ। তিন শিক্ষার্থীকে প্রহার করার প্রতিবাদ করায় রাগান্বিত হয়ে প্রধান শিক্ষক হাবিবুর রহমান ও তার লোকজন লাঠি সোঠা ও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করেন সহকারী শিক্ষক মিরাজ শরীফকে। ঘটনাটি ঘটেছে বুধবার বেলা ১১টার দিকে মেহেরপুরের গাংনীর রাধাগোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে । এ ব্যাপারে আহত শিক্ষক উপজেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
শিক্ষা অফিস বলছে, ঘটনাটি তদন্তে দুই সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির গনিত ক্লাশে যান প্রধান শিক্ষক হাবিবুর রহমান। ক্লাশে অংক না পারায় তিন শিক্ষার্থীকে ডাস্টার দিয়ে মাথায় আঘাত করে আহত করে। এ ঘটনায় ওই তিন শিক্ষার্থীর অভিভাবকগণ বিদ্যালয়ে আসেন। প্রধান শিক্ষককে না পেয়ে সহকারী শিক্ষকদের কাছে বিষয়টি জানতে চান। সহকারী শিক্ষকগণ অভিভাবকদেরকে শান্তনা দিয়ে বাড়ি পাঠিয়ে দেন।
আজ বুধবার সকালে সহকারী শিক্ষক মিরাজ শরীফ শিক্ষার্থীদেরকে প্রহারের বিষয়টির প্রতিবাদ করেন ও অভিভাবকদের আগমনের বিষয়টি জানান। এতে রাগান্বিত হয়ে প্রধান শিক্ষক হাবিবুর রহমান তার আতœীয় স্বজনদের খবর দিয়ে বিদ্যালয়ে ডেকে এনে শিক্ষক মিরাজ শরিফকে পিটিয়ে আহত করে। অন্যান্য শিক্ষক ও স্থানীয়রা মিরাজ শরিফকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে প্রেরণ করেন।
শিক্ষক মিরাজ শরিফ জানান, প্রধান শিক্ষক ক্লাশে গিয়ে শিক্ষার্থীদের ভয়ভীতি দেখান ও অকথ্য ভাষায় গালি গালাজ করেন। যার ফলে শিক্ষার্থীরা স্কুলে আসা বন্ধ করে দেয়। অনেক কষ্ট করে হোম ভিজিটের মাধ্যমে শিক্ষার্থীদের স্কুলে নিয়ে আসা হয়। এই নিয়ে মাঝে মধ্যে প্রধান শিক্ষক আমাদের ওপর রাগান্বিত হন এবং মারমুখি আচরন করেন। পূর্বের ঘটনার রেশ ধরেই তাকে পিটিয়ে আহত করা হয়েছে বলেও দাবী করেন তিনি।
বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুর রশিদ বলেন, একজন প্রধান শিক্ষক হচ্ছেন আমাদের অভিভাবক। তিনি যা করবেন তার মধ্যে আমাদের সম্মান অক্ষুণ্য রেখে এবং শালীনতা বজায় রেখে করবেন। সহকারি শিক্ষক মিরাজ শরিফ আহতর ঘটনার সত্যতা স্বীকার করে সুষ্ঠ বিচার দাবী করেন তিনি।
প্রধান শিক্ষক হাবিবুর রহমান বলেন, আমি শিক্ষক হলেও রক্তে মাংসে গড়া একটি মানুষ। আমাকে সমস্ত শিক্ষকরা মিলে বিভিন্ন সময় হেয় পতিপন্ন করার চেষ্টা করে। আমি বিদ্যলয় থেকে বদলি নিতে চেয়ে শিক্ষা অফিসে দরখাস্ত করেছি। আজকে আমার ধৈর্যের বাধ ভেঙ্গে গেলে একটি অনাকাংখিত ঘটনা ঘটেছে। তবে কোন শিক্ষার্থীদের মারধর করিনি । আমার বিরুদ্ধে কোন শিক্ষার্থীর অভিযোগ নেই। অভিভাবকরা যদি আমার বিরুদ্ধে এমন অভিযোগ করতে পারেন তবে আমি স্বেচ্ছায় বিদ্যালয় ছেড়ে চলে যাব।
গাংনী উপজেলা শিক্ষা অফিসার শাজাহান রেজা জানান, শিক্ষক মিরাজ শরিফের অভিযোগের ভিত্তিতে দুই সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে তিন কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন পেলে জেলা শিক্ষা অফিসার সমীপে প্রেরণ করা হবে। তদন্ত প্রতিবেদন অনুযায়ি তিনিই আইনগত ব্যবস্থা নেবেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় মুক্তি ফাউন্ডেশনের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা

গাংনীতে প্রধান শিক্ষক সহকারী শিক্ষককে পিটালো

আপডেট সময় : 10:21:20 pm, Friday, 9 September 2022