Dhaka , Thursday, 12 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রংপুরের পীরগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণ: নারায়ণগঞ্জে র‍্যাবের যৌথ অভিযানে প্রধান আসামি গ্রেফতার কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র অভিযান: ভারতীয় স্বর্ণকাতান শাড়ি ও মাদক উদ্ধার গুলির ভয় দেখিয়ে গারো পরিবারের বাড়ি ঘর ভাঙার অভিযোগ আর্থিক সহায়তা পেল ক্ষতিগ্রস্থ পরিবার পবিত্র রমজানে বাংলাদেশজুড়ে ১০ হাজার অসহায় পরিবারের পাশে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন সাভার আশুলিয়ায় দারুল ইহসান ট্রাস্টের ভু-সম্পত্তি ও মাদ্রাসা নিয়ন্ত্রণ নিয়ে তীব্র সংঘাত, সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হলো নোয়াখালীতে বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ নেতাকর্মীদের কর্মসংস্থান হলে সালিশ বাণিজ্য, চাঁদাবাজি করবে না: এমপি ফখরুল ইসলাম “আল আমিন শিশু একাডেমির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত” ইবিতে শিক্ষার্থীদের সম্মানে শহীদ আনাস হল ছাত্রশিবিরের ইফতার মাহফিল পাইকগাছায় খুচরা তেল বিক্রেতাদের ওপর প্রশাসনের মনিটরিং মধুপুর থানার উদ্যোগে ইফতার ও দোয়া   মাহফিল অনুষ্ঠিত বিশ্ব নারী দিবসে বিএইচআরএফ’র ‘স্বনির্ভর নারী’ কর্মসূচির আওতায় সেলাই মেশিন বিতরণ চকবাজারে বৈদ্যুতিক টেকনিশিয়ান সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত আনন্দ টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমনিরহাটে মিলনমেলা ও ইফতার মাহফিল ঢাকাস্থ লালমনিরহাট জেলা সমিতির সভায় ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু: ‘১৮০ দিনের মধ্যে জেলাকে মাদকমুক্ত করতে জিরো টলারেন্স নীতি’ রূপগঞ্জকে মাদককারবারিদের ধাওয়া, বিদেশী পিস্তল, বিপুল পরিমান মাদকসহ শীর্ষ করবারি আবু হানিফসহ আটক-২ , আহত ৮ যুবদল নেতা দিপু ভূঁইয়া বিপুল ভোটে বিজয়ী হওয়ায় রূপগঞ্জে যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে ঈদের আগে শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধে শিল্প মালিকদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় মাদকাসক্ত ছেলের হামলায় বাবা ও বড়ভাই একইসাথে টেটাবিদ্দ ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট’স এসোসিয়েশন অব চন্দনাইশের ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটি নোয়াখালীতে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা: ৩ দিনেও রহস্যের জট খুলেনি পাইকগাছা পৌরসভার শহর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত রামুর দক্ষিণ মিঠাছড়িতে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাত আটক ঈদকে ঘিরে পাঁচবিবিতে জমে উঠেছে বেচাকেনা, ক্রেতাদের ভিড়ে সরগরম মার্কেটগুলো রূপগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত রূপগঞ্জে পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ রামুতে অপহৃত ৬ বছরের শিশু উদ্ধার : অপহরণকারী নূর হোসেন গ্রেফতার মধুপুরে শালবন ক্রিয়েশন পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান পাইকগাছায় স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত জঙ্গল সলিমপুর–আলিপুর এলাকায় অস্থায়ী ক্যাম্প পরিদর্শন করলেন পুলিশ সুপার

গবেষণায় নতুন দিগন্ত বিশ্বের ৪০০ গবেষককে নিয়ে রূপগঞ্জে গ্রিন ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্মেলন

  • Reporter Name
  • আপডেট সময় : 04:55:53 pm, Tuesday, 13 January 2026
  • 25 বার পড়া হয়েছে

মোঃ আবু কাওছার মিঠু, রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি:

গবেষণায় নতুন দিগন্ত বিশ্বের ৪০০ গবেষককে নিয়ে প্ল্যানেট ল্যাংলিট ২০২৬-এর অংশ হিসেবে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ। মঙ্গলবার(১৩ জানুয়ারী) দুপুরে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ রূপগঞ্জ স্থানী ক্যাম্পাসের সভা কক্ষে এক সংবাদ সম্মেলনে প্ল্যানেট ল্যাংলিটের আহ্বায়ক ড. মো. শামিম মণ্ডল সম্মেলনটির বিস্তারিত তথ্য তুলে ধরেন।
‎এসময় তিনি জানান, ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও সসামাজিক বিজ্ঞানের নানা গুরুত্বপূর্ণ বিষয়ে গবেষণা বিনিময়ের লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এটি বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক সম্মেলন যেখানে গবেষকদের চারটি বিশ্বখ্যাত ইনডেক্সড জার্নালে গবেষণা প্রকাশের সুযোগ থাকবে।
‎যুক্তরাষ্ট্রের মরগান স্টেট ইউনিভার্সিটি, মিশরের আল-আজহার ইউনিভার্সিটি, স্পেনের ইউনিভার্সিটি অব আলকালা এবং অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের সাউথইস্ট ইউনিভার্সিটি এবং নর্দান ইউনিভার্সিটি সহযোগী প্রতিষ্ঠান হিসেবে যুক্ত আছে। বিশ্বের শতাধিক প্রতিষ্ঠানের গবেষকরা সম্মেলনে অংশ নেবেন।
‎তিনি আরো জানান, সম্মেলনের জন্য ১৬টি দেশ থেকে মোট ৮৮৩টি গবেষণা প্রবন্ধ জমা পড়ে। কঠোর পর্যালোচনার মাধ্যমে ৪৫ শতাংশ গবেষণা প্রবন্ধ গ্রহণ করা হয়েছে। এসব গবেষণা জুন ২০২৬-এর মধ্যে চারটি আন্তর্জাতিক জার্নালে প্রকাশ করা হবে।
‎ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশের গবেষণাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা সম্ভব হবে। পাশাপাশি বৈশ্বিক সমস্যা, পরিবেশ, ভাষা ও সাংস্কৃতিক অধ্যয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে।
‎সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ১৫ জানুয়ারি সকাল ৯টায় গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের অডিটোরিয়াম A-302-এ।
‎সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক ড. সলিমুল্লাহ খান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক ফারুক ওয়াসিফ।

সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি সন্ধ্যা ৭টায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার, বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ।
আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গ্রীন ইউনিভার্সিটি অফ বাংলাদেশের উপ-উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এম শহিদুল্লাহ, গ্রীন বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ তারিক আজিজ, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. এলহাম হোসেন আরো শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রংপুরের পীরগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণ: নারায়ণগঞ্জে র‍্যাবের যৌথ অভিযানে প্রধান আসামি গ্রেফতার

গবেষণায় নতুন দিগন্ত বিশ্বের ৪০০ গবেষককে নিয়ে রূপগঞ্জে গ্রিন ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্মেলন

আপডেট সময় : 04:55:53 pm, Tuesday, 13 January 2026