Dhaka , Thursday, 11 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পদ্মানদীতে স্পিডবোটের ইঞ্জিল ডাকাতি- যাত্রীকে কুপিয়ে জখম- আতঙ্কে নৌযান চালকরা। ঝরে পড়াদের হাতে নিয়োগপত্র, আলো ছড়ালেন ডিসি জাহিদ প্রশিক্ষণ শেষে চাকরি, ঝরে পড়াদের পাশে মানবিক ডিসি জাহিদ নড়িয়া থানায় যানবাহন সংকট, সামাজিক মাধ্যমে আলোচনায় বিএনপি নেতার পোস্ট ক্রীড়াবান্ধব উদ্যোগ: পাইকগাছার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল বিতরণ চট্টগ্রামের জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসনে প্রকল্প নেয়া হচ্ছে: মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রামের পটিয়া প্রেস ক্লাবে সাংবাদিকের ওপর হামলা অভিযোগ দক্ষিণ মিঠাছড়ির চাইন্দা ঘোনারপাড়ায় ঝুঁকিপূর্ণ কালভার্ট, বর্ষার আগেই সংস্কারের দাবি রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদক দ্রব্যসহ ৬ মাদক কারবারি গ্রেফতার ২৮ ঘন্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার সরাইলে মায়ের নেতৃত্বে পুত্র হত্যাকারীদের বিচারের দাবিতে মিছিল ও সমাবেশ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দুই দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত  বাবার জন্য খাবার নিয়ে গিয়ে মেঘনায় নিখোঁজ শিশু শরীয়তপুরে গৃহবধু কনিকা হত্যার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারের দাবিতে মানববন্ধন জাজিরায় দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‘চোখের বদলে চোখ’, নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে মার্কিন-ইরান পালটাপালটি হামলা স্বামীর চেয়ে স্ত্রীর আয় বেশি হলে পুরুষের মানসিক স্বাস্থ্যে প্রভাব পড়ে: গবেষণা বিশ্বকাপ ২০২৬: মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার আট দলের সম্ভাবনা বিশ্লেষণ দলীয় সম্পদ-প্রতীকও কি হারাতে পারেন মমতা? সেভেন আপের বোতলে দুধ ঢেলে গোসল করে সৌদিকে সমর্থন ব্রাজিল সমর্থকের সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমার গৃহনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান শিক্ষার্থীদের জন্য নিরাপদ নগর গড়তে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে:- মেয়র ডা. শাহাদাত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীন মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক, জিরো টলারেন্স নীতির ঘোষণা আজিজুল হক আজিজের নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু রূপগঞ্জে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচির উদ্বোধন  বিশ্বকাপ উন্মাদনায় রামগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর ব্যতিক্রমী উদ্যোগ পাইকগাছায় ফ্রেন্ডশিপের পরিবেশ সচেতনতা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত রূপগঞ্জে খাল দখলমুক্ত করতে পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযান হামলার ভিডিও ধারণ করতে গিয়ে মামলার আসামি স্টার নিউজের সাংবাদিক রামুতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

গণভোট ২০২৬ বিষয়ে জনসচেতনতা বাড়াতে কক্সবাজারে সভা ও প্রচার কার্যক্রম

  • Reporter Name
  • আপডেট সময় : 02:15:12 pm, Sunday, 18 January 2026
  • 68 বার পড়া হয়েছে

শওকত আলম, কক্সবাজার:

১৭ জানুয়ারি ২০২৬ (শনিবার) সকালে কক্সবাজার শহরের শহীদ সুভাষ হল, কক্সবাজার ইন্সটিটিউট ও পাবলিক লাইব্রেরিতে জেলা প্রশাসন, কক্সবাজারের উদ্যোগে গণভোট ২০২৬ সংক্রান্ত একটি জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় শুরু হওয়া এ সভায় গণভোটের গুরুত্ব, উদ্দেশ্য ও প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আদিলুর রহমান খান। এসময় তিনি তাঁর বক্তব্যে বলেন, গণভোট একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় জনগণের সরাসরি মতামত প্রকাশের গুরুত্বপূর্ণ মাধ্যম, যা রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সম্মানিত সচিব জনাব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী। তিনি তাঁর বক্তব্যে গণভোটের প্রয়োজনীয়তা ও নাগরিকদের সচেতন অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। প্রধান ও বিশেষ অতিথি তাঁদের বক্তব্যে গণভোট কী, কেন গণভোট প্রয়োজন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় এর ভূমিকা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। একই সঙ্গে উপস্থিত সুধীজনদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করে বিষয়টি আরও স্পষ্ট করেন। এসময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবদুল মান্নান, পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সমাজের বিভিন্ন স্তরের অসংখ্য নেতৃবৃন্দ। এছাড়াও এদিন জেলা প্রশাসকের কার্যালয়, কক্সবাজার প্রাঙ্গণে স্থাপিত ভোটের গাড়িতে গণভোট ২০২৬ সংক্রান্ত প্রচার-প্রচারনামূলক ভিডিও প্রদর্শন করা হয়, যা সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখে। সংশ্লিষ্টরা জানান, গণভোট ২০২৬ সম্পর্কে জনগণের সঠিক ধারণা সৃষ্টি ও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

পদ্মানদীতে স্পিডবোটের ইঞ্জিল ডাকাতি- যাত্রীকে কুপিয়ে জখম- আতঙ্কে নৌযান চালকরা।

গণভোট ২০২৬ বিষয়ে জনসচেতনতা বাড়াতে কক্সবাজারে সভা ও প্রচার কার্যক্রম

আপডেট সময় : 02:15:12 pm, Sunday, 18 January 2026