সাজ্জাদ আহম্মেদ খোকসা
কুষ্টিয়া- নিজস্ব প্রতিনিধি।।
উন্নয়ন সংগ্রাম ঐতিহ্য ও সফলতার গৌরবময় পথ চলা বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খোকসা উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেল ৪.০০ ঘটিকার সময় খোকসা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন খোকসা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরিফুল আলম তসর।
খোকসা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খোকসা পৌর মেয়র,প্রভাষক মোঃ তারিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায়- অতিথি হিসেবে বক্তব্য রাখেন সালাউদ্দিন মাহমুদ বাটু -হাবিবুর রহমান হবি- সাবেক ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান- ওহেদুল ইসলাম- কৃষক লীগের নেতা হামিদ- ৮ নং ওয়ার্ড কাউন্সিলর ইউনুস আলী ও ২ নং ওয়ার্ড কাউন্সিলর মহব্বদ আলী ফকর।

























