
এস চাঙমা সত্যজিৎ
বিশেষ প্রতিনিধি।।
খাগড়াছড়ি পার্বত্য জেলা হতে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা এবং অনলাইন সংবাদ মাধ্যম সাপ্তাহিক আলোকিত পাহাড় পত্রিকার কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ০৯ ফেব্রুয়ারি ২০২৩ সকালে মিলাদ মাহফিলের মাধ্যমে সাপ্তাহিক আলোকিত পাহাড় পত্রিকার কার্যালয়ের শুভ উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলার জেলা প্রশাসক মোহাম্মদ সহিদুজ্জামান। মিলাদ মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত সকল সদস্যদের জন্য দোয়া করা হয়।
এসময় আলোকিত পাহাড় পত্রিকার কার্যালয উদ্বোধন অনুষ্ঠানে খাগড়াছড়ি বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা হুমায়ন কবির, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আতিকুর রহমান, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, আলোকিত পাহাড় পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ সাজু, বার্তা সম্পাদক মনিরুল ইসলাম মাহিম, দৈনিক জনতা‘র জেলা প্রতিনিধি রহিম হৃদয়, দহেন বিকাশ ত্রিপুরা, লোকমান হোসেনসহ খাগড়াছড়ির বিডি ক্লিন স্বেচ্ছাসেবী সংহঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

























