Dhaka , Thursday, 4 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রামুর নবাগত ইউএনও জিল্লুর রহমানের সঙ্গে রামু প্রেস ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পাইকগাছায় ৫ দিনব্যাপী রেড ক্রিসেন্ট সোসাইটির ‘হিট অ্যাকশন ডে’ কর্মসূচির উদ্বোধন ​ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি+) কর্তৃক মুরগির বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ সম্পন্ন রূপগঞ্জে কলেজ ছাত্রীকে অপহরণ প্রতিবেশীর হা’ম’লা’য় নবজাতক যমজ শিশুর মৃ’ত্যু’র অ’ভি’যো’গ, বিচার দাবিতে রায়পুরে মানববন্ধন অবশেষে রূপগঞ্জে দুই মহাসড়কের বিষফোঁড়া ময়লার ভাগাড় অপসারণ মানুষকে হয়রানি না করে সর্বোচ্চ সেবা দিতে হবে :- জহিরুল ইসলাম, এমপি আধুনিক প্রযুক্তির মাধ্যমে দ্রুত ও নির্ভুল রোগ নির্ণয় সম্ভব : মেয়র ডা. শাহাদাত হোসেন বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতিতে নির্মিত “বাংলার ঈগল” ১৪ জুন কক্সবাজার যাবেন প্রধানমন্ত্রী : পানি সম্পদ মন্ত্রী আত্রাই নদীতে গোসলে নেমে দুই ভাইয়ের মৃত্যু সীতাকুণ্ডে সরকারি সড়কের দুই পাশের গাছ কাটার অভিযোগ, তদন্তের দাবি হাদি হত্যার বিচার দাবিতে মাঠে নামছে ইনকিলাব মঞ্চ, নতুন কর্মসূচি ঘোষণা হামে মৃত্যুর মিছিল যেন থামছেই না, দেশে মৃত্যু ছাড়াল ৬০০ মুক্তিযুদ্ধ-মুক্তিযোদ্ধাদের অসম্মানের চেষ্টা করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: নোয়াখালীতে প্রতিমন্ত্রী ইশরাক হাতিয়াতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু নোয়াখালীতে বর্গাচাষীর ঘরে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ, গর্ভবতী নারীসহ আহত ৬ বেতাগীর কাউনিয়ায় হামে আক্রান্তে এক শিশুর মৃত্যু  নোয়াখালীতে চার বাস কাউন্টারকে জরিমানা রূপগঞ্জে প্রবাসী হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সড়ক দুর্ঘটনায় রামু ফতেখাঁরকুল মন্ডলপাড়ার যুবক মারুফের মৃত্যু, এলাকায় শোকের ছায়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আউশনারা ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী হতে চাচ্ছেন এম. রতন হায়দার শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকীতে ড্যাব- চট্টগ্রাম’র দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ জিয়ার নেতৃত্ব জাতিকে মুক্তির পথ দেখিয়েছিল:- ডা. শাহাদাত হোসেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর পদত্যাগপত্র গ্রহন করে গেজেট প্রকাশ পাইকগাছায় পারিবারিক জমি নিয়ে বিরোধ; থানায় অভিযোগ চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের বিবৃতি সীতাকুণ্ডে সংঘর্ষের জেরে মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে চট্টগ্রাম জেলা পুলিশের ক্যাম্প, ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রের ইনচার্জদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ক্ষতিকর সিঙ্গেল ইউজ প্লাস্টিক পণ্য উৎপাদন বন্ধ করতে মানববন্ধন

  • Reporter Name
  • আপডেট সময় : 01:51:16 pm, Tuesday, 6 June 2023
  • 299 বার পড়া হয়েছে
জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর সিঙ্গেল ইউজ প্লাস্টিক পন্য উৎপাদন বন্ধ করতে হবে। সিঙ্গেল ইউজ প্লাস্টিক পন্য উৎপাদনের মাধ্যমে মুনাফা অর্জন কোন সামাজিক দায়বদ্ধতার কাজ হতে পারেনা। এটির উৎপাদন বন্ধ করতে হবে। প্রতিটি জেলায় পরিবেশ আদালত স্থাপন এবং পলিথিন ও প্লাস্টিক বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে হবে। 
সোমবার (৫ জুন) বিকেল ৪টায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মোংলাপোর্ট পৌরসভা কার্যালয় চত্বরে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), দুর্নীতি দমন কমিশন বাগেরহাট, উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটি, ওয়াটারকিপার্স বাংলাদেশ, নবলোক, বিএএসডি, পশুর রিভার ওয়াটারকিপার ও ইয়ুথ এম্বাসেডর আয়োজিত আলোচনা সভায় বক্তারা একথা বলেন।
“সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ” শ্লোগানে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মোংলার আহ্বায়ক মোঃ নূর আলম শেখ’র সভাপতিত্বে বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান।
বিশেষ অতিথির বক্তৃতা করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহি অফিসার ও সহকারি কমিশনার (ভূমি) মোঃ হাবিবুর রহমান, দুর্নীতি দমন কমিশন বাগেরহাটের সহকারি উপ-পরিচালক মোঃ সজিব হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এইচ এম দুলাল। আলোচনা সভায় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন সবুজ অভিভাবক সুভাষ চন্দ্র বিশ্বাস, প্রভাষক এস এম মাহবুবুর রহমান, নবলোক’র পল্লব রায়, বিএএসডি’র এডওয়ার্ড এলিও মধু, বাপা নেতা নাজমুল হক, গীতিকার মোল্লা আল মামুন, শেখ রাসেল, ইয়ুথ পিস্ এম্বাসেডর শিকদার ইয়াসিন আরাফাত, মঈনউদ্দিন জনি, মেহেদী হাসান বাবু প্রমূখ। আলোচনা সভায় বক্তারা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমকে আধুনিক এবং গতিশীল করা ও মেরিন ড্রাইভ রোডকে প্রশস্ত করার দাবি জানান। আলোচনা সভা ছাড়াও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে “সবুজ বাংলাদেশ” শীর্ষক শিশু চিত্রাংকন প্রতিযোগিতা, পরিবেশ বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং “শিল্প দূষণই পরিবেশ বিপর্যয়ের জন্য দায়ী” শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অন্যদিকে একই মঞ্চে দুদক বাগেরহাটের বাস্তবায়নে মোংলা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে “আইনের শাসনের অভাবই দুর্নীতি বিস্তারের মূল কারন” শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সবশেষে পরিবেশ বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রামুর নবাগত ইউএনও জিল্লুর রহমানের সঙ্গে রামু প্রেস ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

ক্ষতিকর সিঙ্গেল ইউজ প্লাস্টিক পণ্য উৎপাদন বন্ধ করতে মানববন্ধন

আপডেট সময় : 01:51:16 pm, Tuesday, 6 June 2023