Dhaka , Saturday, 14 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় ৭৭টি মাদ্রাসায় সৌদি বাদশাহর উপহারের খেজুর বিতরণ ঝালকাঠিতে ১৬০টি গাছ কাটার পর স্থগিত প্রায় দুই হাজার গাছ কাটার প্রকল্প রাজাপুরে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অভিযান মধুপুরে এতিমখানা ও প্রতিবন্ধী বিদ্যালয়ে সৌদির খেজুর বিতরণ রূপগঞ্জে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে : পানিসম্পদ মন্ত্রী। অফিসে সময়মতো উপস্থিতি বাধ্যতামূলক, অন্যথায় শাস্তির হুঁশিয়ারি ত্রাণমন্ত্রীর তারাগঞ্জে আলোচিত জোড়া খুনের আসামি মজিদুল গ্রেফতার: র‍্যাবের ঝটিকা অভিযানে সাফল্য রূপগঞ্জে আগুনে চার দোকান পুড়ে ছাই ॥ অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি রূপগঞ্জে তিন মাদককারবারির আত্মসমর্পণ হাকিমপুরে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ইফতার মাহফিল হিলিতে ব্যতিক্রমী উদ্যোগ ৫ টাকায় ৫০০ মানুষের ইফতার দিল উদ্দীপ্ত তরুণ আড়াইহাজারে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ নেত্রকোণার দুই উপজেলায় বজ্রপাতে নিহত ২ দুর্গাপুরে সাংবাদিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাত্ররাজনীতি হতে হবে মেধা ও যোগ্যতার ভিত্তিতে: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল জাতীয়তাবাদী চেতনা শক্তিশালী করতে জাসাসকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে:- ব্যারিস্টার মীর হেলাল পাইকগাছায় মুক্তি ফাউন্ডেশনের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)’র কথিত ইফতার মাহফিলের আড়ালে আওয়ামী সমাবেশ আয়োজনের অপচেষ্টা রোধ ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের আহ্বান। রামগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে খালেদা জিয়ার বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল পাইকগাছায় অবৈধ জাল জব্দ; পোনা নদীতে অবমুক্ত ১০ কেজির বদলে ৮ কেজি: রূপগঞ্জে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ বেগমগঞ্জের গোপালপুর ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত  রাজাপুরে চাঁদাবাজির মামলার দুই আসামি গ্রেফতার আতঙ্কের সাম্রাজ্য ফারাজ করিম, মানবিকতার মুখোশে অভিযোগের পাহাড় চট্টগ্রামে পতেঙ্গা ১৫ নম্বর ঘাট এলাকায় থেকে প্রায় ৫ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ১ লক্ষ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধারসহ ০৫ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৭,চট্টগ্রাম শ্রীপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার রামু গর্জনিয়ায় তাঁতীদলের আয়োজনে দোয়া ও মাহফিল ইফতার সম্পন্ন

কোন ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না -ধর্ম উপদেষ্টা।।

  • Reporter Name
  • আপডেট সময় : 09:27:18 am, Saturday, 30 November 2024
  • 97 বার পড়া হয়েছে

কোন ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না -ধর্ম উপদেষ্টা।।

ঢাকা- ৩০ নভেম্বর ২০২৪।।

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন- দেশের ভিতরে ও বাইরে একটি গোষ্ঠী আমাদের সৌহার্দ্য ও সম্প্রীতিকে বিনষ্ট করে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা চালাচ্ছে। দেশবাসীকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্র নস্যাৎ করা হবে। কোন ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না।

আজ সকালে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-আইডিইবি’র মাল্টিপারপাস হলে বাউফল ফাউন্ডেশন ঢাকা আয়োজিত গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বাংলাদেশকে বৈচিত্র্যময় দেশ হিসেবে অভিহিত করে ধর্ম উপদেষ্টা বলেন- আমাদের প্রিয় মাতৃভূমিতে নানা ধর্ম-বর্ণ ও সম্প্রদায়ের মানুষের বসবাস। সাংবিধানিকভাবে সকলের অধিকার সমান। সকল ধর্মের মানুষ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে তাদের নিজের ধর্মচর্চা- ধর্ম প্রচার ও পালন করে আসছে। আগামীতেও সকলে নিবির্ঘ্নে তাদের ধর্ম পালন করে যাবে।

ধর্ম উপদেষ্টা আরো বলেন-  ব্যক্তিই হোক কিংবা গোষ্ঠীই যারা চক্রান্ত করবে সরকার তদন্তের মাধ্যমে তাদেরকে বিচারের মুখোমুখি দাঁড় করাবে। ফৌজদারি অপরাধের সাথে জড়িত ব্যক্তিদেরকে বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।

ড. খালিদ বলেন- বর্তমানে বাংলাদেশ যেখানে দাড়িয়ে আছে তার পিছনে গুনীজনদের অবদান অনস্বীকার্য। অতীতে বাউফল থানার গুনীজনেরা জাতি গঠনে বিশেষ ভূমিকা পালন করেছে। আগামীদিনেও বাঙালি জাতিসত্তার বিকাশে বাউফল থানা হতে আরো বেশি গুণীজন তৈরি হবে বলে উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন।

ড. খালিদ আরো বলেন- সরকার নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে নির্বাচন কমিশন পুনর্গঠিত হয়েছে এবং প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার শপথ নিয়েছেন। এরপর ভোটার তালিকা হালনাগাদ করা হবে। একটি অবাধ- সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রধান উপদেষ্টা নির্বাচনের যে তারিখ ঘোষণা দিবেন সেই তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ১৫-১৬ বছর পর জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে।

উপদেষ্টা বলেন- ভোটের সংস্কৃতি বিলুপ্ত হয়ে গেছে এবং রাজনৈতিক সংস্কৃতিও হারিয়ে ফেলেছিলাম। এই সংস্কৃতিকে আমরা ফিরিয়ে আনতে চাই। জনগণ যাদেরকে নির্বাচিত করবে তাদের হাতে দায়িত্ব হস্তান্তর করে আমরা বিদায় নেব। আগামীতে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবেন তাদের পথ আমরা সুগম করে যাব।

উল্লেখ্য- এ অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ২০ জন গুণী ব্যক্তি, ১২০ জন গুণী শিক্ষার্থী ও ৬ জন শহিদ পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়।

বাউফল ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তৃতা করেন সাবেক যুগ্মসচিব রফিকুল ইসলাম ও  আব্দুল হক প্রমুখ। এ অনুষ্ঠানে সাইমুম শিল্পীগোষ্ঠী দেশাত্মবোধক ও ইসলামি সঙ্গীত পরিবেশন করে।

পরে উপদেষ্টা উত্তর যাত্রাবাড়ীতে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের কেন্দ্রীয় কার্যালয় এবং মাদ্রাসা মুহাম্মাদীয়া আরাবীয়া পরিদর্শন করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় ৭৭টি মাদ্রাসায় সৌদি বাদশাহর উপহারের খেজুর বিতরণ

কোন ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না -ধর্ম উপদেষ্টা।।

আপডেট সময় : 09:27:18 am, Saturday, 30 November 2024