Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির রোনালদোকে বিশেষ সংবর্ধনা দেবে পর্তুগিজ ফুটবল ফেডারেশন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন ছাত্রদল নেতা আবু হাসান নাহিয়ান ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন এনসিপিকে কড়া বার্তা সামান্তা শারমিনের নেত্রকোণায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ লাখ টাকার ফেনসিডিলসহ আটক ১ অক্টোবরজুড়ে পাইকগাছা থানা পুলিশের অভিযান: ৪৪ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী জ্যাঙ্গুর সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়ে প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের ২৩৫ সাবেক ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কক্সবাজারের সাহিত্য ও গবেষণা পরিষদের নেতারা রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ মধুপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন ফেনীর মহিপাল থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম শ্রীপুরে এমপি মনোয়ার হোসেন খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত মধুপুরে পুলিশের পৃথক দুই অভিযানে ১৪৩ লিটার চোলাইমদ ও ৯০ লিটার উপকরণ উদ্ধার,গ্রেফতার- ৪ মধুপুরে মাদ্রাসার হেফজখানায় ১১ বছরের ছাত্রের হাত কাটা, রহস্য নিয়ে উদ্বেগ! কালিয়াকৈরে অঙ্গীভূত আনসারের সমাপনী কুচকাওয়াজ, পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের দীঘিনালায় মহিলা মাদ্রাসার ১০ বছর পূর্তি উদ্‌যাপন ২৩ নভেম্বর, থাকছে পুনর্মিলনী ও হাফেজাদের সংবর্ধনা হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২ প্রতিদিন জনভোগান্তি: পরিত্যক্ত সুইমিংপুল ঘীরে বিষাক্ত হচ্ছে জীবনানন্দ দাশ স্টেডিয়ামের আশপাশের পরিবেশ সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই তাসকিন-হাসানের ইনসুইংয়ে শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ কোলকাতায় কয়লার বিস্ফোরণে ছাদ ভেদ করে মহিলার মাথায় পাথর, স্তব্ধ বোনজেমারি ওসিপি রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪

কুরআনের হাফেজদের নোয়াখালীতে সংবর্ধনা দিল ছাত্রশিবির

  • Reporter Name
  • আপডেট সময় : 08:29:33 pm, Sunday, 16 March 2025
  • 169 বার পড়া হয়েছে

কুরআনের হাফেজদের নোয়াখালীতে সংবর্ধনা দিল ছাত্রশিবির

নোয়াখালী প্রতিনিধি

পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নোয়াখালীতে ১২০ কোরআনে হাফেজকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির।

রোববার -১৬ মার্চ- দুপুরে জেলার বেগমগঞ্জ মডেল মসজিদে নোয়াখালী জেলা উত্তর শাখা এ সংবর্ধনার আয়োজন করে।

জানা যায়, পবিত্র রমজান মাস উপলক্ষ্যে কোরআনের হাফেজদের সম্মানিত করতে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে নোয়াখালী জেলা উত্তর শাখা ছাত্রশিবির। সংবর্ধনা অনুষ্ঠানে ১২০ জন কুরআনের হাফেজ অংশগ্রহণ করেন। প্রত্যেক হাফেজকে ছাত্রশিবিরের পক্ষ থেকে ক্রেস্ট ও সুন্নাহ সামগ্রী উপহার দেওয়া হয়। সংবর্ধনা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সংবর্ধিত হাফেজরা। এমন আয়োজন যেন অব্যাহত থাকে আয়োজকদের প্রতি সেই দাবি জানিয়েছেন তারা।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির কেন্দ্রীয় শিল্প ও সাংস্কৃতিক সম্পাদক হাফেজ আবু মুসা বলেন, রমজান মাস কুরআন নাজিলের মাস। এই মাসে কোরআন যারা বুকে ধারণ করেছে তাদের সম্মানিত করা আমাদের সকলের জন্য প্রয়োজন। সমাজের ইসলামের ধারক এবং বাহক হচ্ছে কোরআনের হাফেজরা। ইসলামের চার জন খলিফাই হাফেজ ছিলেন। হাফেজরা সমাজের নেতৃত্বে এগিয়ে আসলে সুন্দর একটি সমাজ গড়ে উঠবে।

নোয়াখালী জেলা উত্তর সভাপতি দাউদ ইসলাম বলেন, মানুষের হেদায়েতের জন্য রমজান মাসে পবিত্র কোরআন নাযিল হয়। কোরআনের আলোকেই ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র পরিচালনার আহ্বান জানাই আমি। মানুষের কাছে কোরআনের সঠিক বার্তা প্রচার করতে হবে। পবিত্র কোরআনের আলোতে বিশ্ব আলোকিত হোক এই চাওয়া ছাত্রশিবিরের।  পূর্বের ফ্যাসিস্ট শাসনের সময় অনেক আলেম এবং হাফেজকে বিনা অপরাধে নির্যাতিত হতে হয়েছে। আমরা চাই আমাদের সমাজে কুরআনের হাফেজরা সবসময় যেন সম্মানের আসনে থাকে যার জন্য আজকের এ আয়োজন।

এসময় আরও উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা উত্তর শাখা শিবিরের অফিস সম্পাদক আমিমুল ইহসান ফাহাদ, প্রকাশনা সম্পাদক ওসমান গনি, সাহিত্য সম্পাদক ইয়াকুব আলী প্রমুখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

কুরআনের হাফেজদের নোয়াখালীতে সংবর্ধনা দিল ছাত্রশিবির

আপডেট সময় : 08:29:33 pm, Sunday, 16 March 2025