Dhaka , Sunday, 15 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
শনিবারের অঙ্গীকার, বাসা-বাড়ি রাখি পরিষ্কার” স্লোগানে চসিকের পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান উদ্বোধন মধুপুরে বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ডায়াগনস্টিক ও ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল হরিপুরে অনলাইন প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল পাইকগাছায় তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি, মোবাইল কোর্টে জরিমানা রূপগঞ্জে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত কক্সবাজার থেকে নোয়াখালীতে ইয়াবা পাচার, গ্রেপ্তার-২ ঈদে নৌ-যাত্রায় নিরাপত্তা নিশ্চিতে মোংলায় কোস্ট গার্ডের বিশেষ টহল ঝালকাঠিতে মাহে রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্ন সোনাইমুড়ীতে হিযবুত তওহীদের দুই সদস্য হত্যার ১০ বছরেও বিচার হয়নি: মামলা প্রত্যাহারে ক্ষোভ, সংবাদ সম্মেলনে বিচার দাবি নোয়াখালীতে নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার মির্জাপুরে নবম শ্রেণির স্কুলছাত্রী অপহরণ শ্রীপুরে ঝড়ো হাওয়ায় গাছের ডাল পরে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু। লক্ষ্মীপুরে দোকানের তালা ভেঙ্গে ২৬ লাখ টাকার মালামাল চুরি রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাড়ির মালিকের মৃত্যু, দগ্ধ ২ শরীয়তপুরে দাদির সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রের মর্মান্তিক মৃত্যু পাইকগাছায় ৭৭টি মাদ্রাসায় সৌদি বাদশাহর উপহারের খেজুর বিতরণ ঝালকাঠিতে ১৬০টি গাছ কাটার পর স্থগিত প্রায় দুই হাজার গাছ কাটার প্রকল্প রাজাপুরে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অভিযান মধুপুরে এতিমখানা ও প্রতিবন্ধী বিদ্যালয়ে সৌদির খেজুর বিতরণ রূপগঞ্জে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে : পানিসম্পদ মন্ত্রী। অফিসে সময়মতো উপস্থিতি বাধ্যতামূলক, অন্যথায় শাস্তির হুঁশিয়ারি ত্রাণমন্ত্রীর তারাগঞ্জে আলোচিত জোড়া খুনের আসামি মজিদুল গ্রেফতার: র‍্যাবের ঝটিকা অভিযানে সাফল্য রূপগঞ্জে আগুনে চার দোকান পুড়ে ছাই ॥ অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি রূপগঞ্জে তিন মাদককারবারির আত্মসমর্পণ হাকিমপুরে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ইফতার মাহফিল হিলিতে ব্যতিক্রমী উদ্যোগ ৫ টাকায় ৫০০ মানুষের ইফতার দিল উদ্দীপ্ত তরুণ আড়াইহাজারে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ

কুমিল্লায় কোরআন অবমাননার প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল-ভাংচুর,আটক ১

  • Reporter Name
  • আপডেট সময় : 09:53:38 pm, Wednesday, 13 October 2021
  • 267 বার পড়া হয়েছে

কুমিল্লায় কোরআন অবমাননার প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল-ভাংচুর,আটক ১

নোয়াখালী প্রতিনিধি।।

কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে নোয়াখালীর হাতিয়াতে ভাংচুরের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ এক মুসল্লিকে আটক করে।
আটককৃত মো.সোহলে (২৫) হাতিয়া পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের আবুল কালামের ছেলে।

বুধবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে হাতিয়া পৌরসভার এলাকার মাষ্টার পাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়,কুমিল্লায় পূজা মন্ডপে পবিত্র কুরআন অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হাতিয়া পৌরসভার ওছখালী মোড় থেকে পবিত্র কুরআন অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শতাধিক মুসল্লি মাষ্টার পাড়া শ্রী কালী মন্দিরের দিকে বিক্ষোভ মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাঁধা দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বিক্ষোভকারীরা ২-৩ টি হিন্দু সম্প্রদায়ের ঘরের জানালা ও বেড়া ভাংচুর করে এবং পূজা মন্ডপের গেটের কাপড় ছিঁড়ে ফেলে।

এ ছাড়াও কোরআন অবমাননার প্রতিবাদে জেলার চাটখিল,বেগমগঞ্জ ও সুবর্ণচর উপজেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

চাটখিল থানা সূত্রে জানা যায়, কোরআন অবমাননার প্রতিবাদে বিকেল পৌনে ৫টার দিকে আসর নামাজ শেষে চাটখিল কেন্দ্রীয় জামে মসজিদ থেকে নামাজ শেষে ৫০-৬০ জন মুসল্লি বিক্ষোভ মিছিল করে।

বেগমগঞ্জ থানা সূত্রে জানা যায়, মাগরিবের নামাজের পর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের রাজগঞ্জ বাজারে ২০-২৫ জন মুসল্লি বাজারের মসজিদ থেকে ইউনিয়ন পরিষদের সামনে পর্যন্ত প্রতিবাদ মিছিল করে। মিছিলে তারা ‘‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই নাস্তিকের ফাঁসি চাই’’ বলে শ্লোগান দেয়।

চরজব্বার থানা সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টার দিকে সুবর্ণচর উপজেলায় চরওয়াপদা ইউনিয়নের খাসের হাট বাজারে কুমিল্লার কোরআন অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ৫০০-৬০০ মুসল্লি বিক্ষোভ মিছিল করে। সুবর্ণচর উপজেলার বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা দলে দলে এ মিছিলে যোগদান করে।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো জানান, যে কোন অনাকাঙ্খিত ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শনিবারের অঙ্গীকার, বাসা-বাড়ি রাখি পরিষ্কার” স্লোগানে চসিকের পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান উদ্বোধন

কুমিল্লায় কোরআন অবমাননার প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল-ভাংচুর,আটক ১

আপডেট সময় : 09:53:38 pm, Wednesday, 13 October 2021