Dhaka , Friday, 13 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় মুক্তি ফাউন্ডেশনের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)’র কথিত ইফতার মাহফিলের আড়ালে আওয়ামী সমাবেশ আয়োজনের অপচেষ্টা রোধ ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের আহ্বান। রামগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে খালেদা জিয়ার বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল পাইকগাছায় অবৈধ জাল জব্দ; পোনা নদীতে অবমুক্ত ১০ কেজির বদলে ৮ কেজি: রূপগঞ্জে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ বেগমগঞ্জের গোপালপুর ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত  রাজাপুরে চাঁদাবাজির মামলার দুই আসামি গ্রেফতার আতঙ্কের সাম্রাজ্য ফারাজ করিম, মানবিকতার মুখোশে অভিযোগের পাহাড় চট্টগ্রামে পতেঙ্গা ১৫ নম্বর ঘাট এলাকায় থেকে প্রায় ৫ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ১ লক্ষ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধারসহ ০৫ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৭,চট্টগ্রাম শ্রীপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার রামু গর্জনিয়ায় তাঁতীদলের আয়োজনে দোয়া ও মাহফিল ইফতার সম্পন্ন ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে দুর্গাপুর উন্নয়ন ভাবনা বিষয়ক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইন্ডিয়ান বলে দেশীয় শাড়ি-থ্রি-পিস বিক্রি হিলি বাজারে ভোক্তা অধিকার অভিযানে জরিমানা ধুলোবালিতে অতিষ্ঠ লালমনিরহাট: বায়ুদূষণ রোধে মাঠে নামলো ভ্রাম্যমাণ আদালত লালমনিরহাটে অনলাইন জুয়াড়ি চক্রের ৩ সদস্য গ্রেফতার: ডিবির অভিযানে মোবাইল ও সিম জব্দ পাইকগাছায় ওয়াশ ফর আপ-২ প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় গ্রাম সমিতির নবনির্মিত অফিস ভবন উদ্বোধন রংপুরের পীরগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণ: নারায়ণগঞ্জে র‍্যাবের যৌথ অভিযানে প্রধান আসামি গ্রেফতার কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র অভিযান: ভারতীয় স্বর্ণকাতান শাড়ি ও মাদক উদ্ধার গুলির ভয় দেখিয়ে গারো পরিবারের বাড়ি ঘর ভাঙার অভিযোগ আর্থিক সহায়তা পেল ক্ষতিগ্রস্থ পরিবার পবিত্র রমজানে বাংলাদেশজুড়ে ১০ হাজার অসহায় পরিবারের পাশে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন সাভার আশুলিয়ায় দারুল ইহসান ট্রাস্টের ভু-সম্পত্তি ও মাদ্রাসা নিয়ন্ত্রণ নিয়ে তীব্র সংঘাত, সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হলো নোয়াখালীতে বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ নেতাকর্মীদের কর্মসংস্থান হলে সালিশ বাণিজ্য, চাঁদাবাজি করবে না: এমপি ফখরুল ইসলাম “আল আমিন শিশু একাডেমির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত” ইবিতে শিক্ষার্থীদের সম্মানে শহীদ আনাস হল ছাত্রশিবিরের ইফতার মাহফিল পাইকগাছায় খুচরা তেল বিক্রেতাদের ওপর প্রশাসনের মনিটরিং মধুপুর থানার উদ্যোগে ইফতার ও দোয়া   মাহফিল অনুষ্ঠিত বিশ্ব নারী দিবসে বিএইচআরএফ’র ‘স্বনির্ভর নারী’ কর্মসূচির আওতায় সেলাই মেশিন বিতরণ

কালিয়াকৈরে নিম্ম ও মধ্যবিত্তরা ছুটছে ফুটপাতের গরম পোশাকের দিকে

  • Reporter Name
  • আপডেট সময় : 06:10:49 pm, Friday, 6 January 2023
  • 184 বার পড়া হয়েছে

কালিয়াকৈরে নিম্ম ও মধ্যবিত্তরা ছুটছে ফুটপাতের গরম পোশাকের দিকে

মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।

টানা কয়েকদিন শৈত্য প্রবাহ বয়ে যাওয়ায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় কনকনে ঠাণ্ডাশীত অনুভূত হচ্ছে। যার কারণে এ এলাকার মানুষেরা শীত নিবারনের জন্য সাধ্য অনুযায়ী গরম কাপড় কিনতে মার্কেট, বিপনী বিতানসহ বিভিন্ন জায়গাতে ভিড় জমাচ্ছে। বিশেষ করে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ ভিড় জমাচ্ছে রাস্তার পাশে ফুটপাতে ও খোলা জায়গায় বসা গরম কাপড়ের দোকানে।

গতকাল শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার কালিয়াকৈর হাট, পল্লীবিদ্যুৎ বাসস্ট্যান্ড, চন্দ্রা ত্রি -মোড় বাসস্ট্যান্ড ও সফিপুর এলাকায় সরজমিনে ঘুরে দেখা গেছে, মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষ তাদের পরিবার সদস্যদের জন্য ফুটপাতে বসা স্বল্পমূল্যে দোকান থেকে বেছে বেছে গরম কাপড় কিনে নিচ্ছেন। আর যারা উচ্চবিত্তবান রয়েছেন তারা বিভিন্ন মার্কেট ও বিপনি বিতান থেকে তাদের পছন্দ মতো শীতের জন্য গরম কাপড় ক্রয় করছেন। কালিয়াকৈর হাটে গরম কাপড় কিনতে আসা চাপাইর এলাকার কৃষক নাজিমুদ্দিনের সঙ্গে কথা হলে তিনি বলেন, এবছর প্রচুর শীত পড়েছে। দরিদ্র পরিবার নিয়ে বাস করি। দিনের বেলায় শীত সহ্য হলেও রাতে আর সহ্য হয় না। গরিব হলেও শীত তো আর গরীবমানে না। তাই আজ শুক্রবার কালিয়াকৈর হাটের দিন বাজার রোড ও হাইস্কুল মাঠে ফুটপাতে বসা গরম কাপড়ের দোকান থেকে নিজের জন্য ও পরিবারের সবার জন্য শীতের কাপড় কিনেছি। মার্কেটে গেলে বেশী টাকা লাগবে তাই হাটে থেকে ফুটপাত থেকে শীতের কাপড় কিনেছি।

পূর্ব চান্দুরা এলাকার দিনমজুর হাসমত আলী জানান, দেশের বাড়ি সিরাজগঞ্জ। আগে তাঁতের কাজ করে সংসার চালিয়েছি। তাঁত কারখানা বন্ধ হয়ে যাওয়ার কারণে এখন চন্দ্র এলাকায় কামলা দিয়ে খেয়ে না খেয়ে কোনমতো সংসার চালাই। এবার যে শীত পড়ছে তাতে শীতের পোশাক ছাড়া কুলান কঠিন হয়ে গেছে। তাই হাওলাত- বরাত করে শীতের পোশাক কিনতে এসেছি। মার্কেট থেকে কেনার সাধ্য না থাকায় ফুটপাত থেকে কিনে নিয়ে যাচ্ছি।

সফিপুর বাজারে ফুটপাতে বসা শীতের গরম কাপড় বিক্রেতা আব্দুল আলিমের সঙ্গে কথা হলে তিনি বলেন, অন্যান্য বছরের তুলনায় এবছর ক্রেতা বেশী। বেচা-বিক্রি বেশ ভালো হচ্ছে। আমাদের কাছ থেকে গরীব মানুষেরা বেশী কাপড় চোপড় কিনতে আসে। গরম কাপড় বিক্রেতা জামাল হোসেন জানান, শীত বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের গরম কাপড়ের চাহিদা বেড়ে গেছে। গত কয়েক বছরে যা বেচা-বিক্রি করেছি। এবছর আল্লাহর রহমতে বেশী হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় মুক্তি ফাউন্ডেশনের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা

কালিয়াকৈরে নিম্ম ও মধ্যবিত্তরা ছুটছে ফুটপাতের গরম পোশাকের দিকে

আপডেট সময় : 06:10:49 pm, Friday, 6 January 2023