Dhaka , Sunday, 1 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দুর্গাপুর সাংবাদিক সমিতির আহবায়ক কমিটি গঠন পাইকগাছা পৌরসভা বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে পৌর প্রশাসক পাইকগাছায় মৎস্য লীজ ঘের নিয়ে পক্ষে-বিপক্ষে উত্তেজনা গাজীপুরে ইয়াবাসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার সন্ত্রাসী ও চাঁদাবাজির বিরুদ্ধে লুটপাটের শিকার কারখানা মালিকের সংবাদ সম্মেলন পতাকা বিধিমালার তোয়াক্কা নেই লালমনিরহাট খামারবাড়িতে; নিয়ম জানেন না খোদ উপ-পরিচালক! ভঙ্গুর সংযোগ সড়কে মরণফাঁদ: মোগলহাটে ৬৯ লাখ টাকার সেতুতে জনভোগান্তি চরমে রামগঞ্জে সন্ধ্যার পর কোন শিক্ষার্থী বাহিরে থাকতে পারবে না শাহাদাত হোসেন সেলিম এমপি ইরান–যুক্তরাষ্ট্র সংঘাতে আকাশপথে অচলাবস্থা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ আটকা কয়েক হাজার যাত্রী মির্জাপুরে মাটিবোঝাই ট্রাক ঢুকল ঘরে, চাপা পড়ে ঘুমন্ত বৃদ্ধ নিহত স্বনির্ভর বাংলাদেশ গড়তে খাল খনন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে: পানি সম্পদ মন্ত্রী হাজীদের কষ্ট দিলে শাস্তি পেতে হবে: ধর্মমন্ত্রী কায়কোবাদ প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর হামলার ঘটনায় দুই মাসের মধ্যে চার্জশিট দাখিলের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিএ’র বিভিন্ন প্রকল্প পরিদর্শন করলেন নৌমন্ত্রী শেখ রবিউল আলম নরসিংদীসহ সারাদেশে খুন-ধর্ষণের প্রতিবাদে নারায়ণগঞ্জে মশাল মিছিল ট্র্যাব এর পক্ষ থেকে ঢাকা-১৬ আসনের নবনির্বাচিত এমপি কর্নেল (অব:) মোহাম্মদ আব্দুল বাতেনকে ফুলেল শুভেচ্ছা এই জনপদ আমাদের সন্তানদের জন্য উপযোগী করে রাখতে হবে- প্রতিমন্ত্রী ড. ফরিদ নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা: চবি এলাকায় মসজিদ সংস্কার কার্যক্রম রামগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত “বরকল ইউনিয়নের কানাইমাদারী লেসন ভিউ একাডেমি’র শিক্ষার্থীদের সাফল্য অর্জন “ স্যার কে.জি. গুপ্ত : কৃতিত্ব থাকলেও পালন করা হয় না জন্মবার্ষিকী পলিথিন বর্জন ও পরিবেশ রক্ষায় সদর উপজেলা প্রশাসনের পাটের ব্যাগ বিতরণ কর্মসূচি জনগণের ‘দুলু ভাই’-এর নির্দেশে রমজানে বড়বাড়ীতে ‘জনতার বাজার’: অর্ধেক দামে মিলছে দুধ-মাংস সাতকানিয়ায় অবৈধ মাটিকাটার বিরুদ্ধে মধ্যরাতের অভিযান, ২ এস্কেভেটর বিকল সাতকানিয়ায় টপসয়েল কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ট্রাক-এক্সেভেটর জব্দ, জরিমানা ৪০ হাজার আইসিটি খাতে ১০লাখ লোকের কর্মসংস্থান করা হবে: তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম ঝালকাঠিতে অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত নোয়াখালীতে নিখোঁজের ২ দিন পর ডোবায় মিলল শিশুর মরদেহ স্বামীর দেয়া আগুনে দগ্ধ অন্তঃসত্ত্বা আমেনা (২০) বেতন ভাতা, শ্রমিক নির্যাতন ও ছাটাই এর প্রতিবাদে রূপগঞ্জে শ্রমিক অসন্তোষ, শ্রমিক পুলিশ সংঘর্ষ, আহত ২০, ৫ ঘন্টা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ, ১৮ কিমি যানজট

কালিয়াকৈরে দুই ভুয়া ডিবি পুলিশ আটক

  • Reporter Name
  • আপডেট সময় : 03:19:23 pm, Wednesday, 16 March 2022
  • 273 বার পড়া হয়েছে

মো.ইমরান হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।

মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুরের কালিয়াকৈরে দুই ভূয়া ডিবি পুলিশকে আটক করে কালিয়াকৈর থানা পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী। পুলিশের দাবী, তারা নিজেদের ডিবি পুলিশসহ বিভিন্ন পরিচয় দিয়ে সারা দেশে চুরি-ছিনতাই করতো। তাদের নামে আছে হত্যাকান্ডসহ একাধিক মামলাও। মঙ্গলবার গ্রেপ্তারকৃত ওই দুজনকে জেলহাজতে পাঠানো হয়েছে।  গ্রেপ্তারকৃতরা হলেন- নড়াইলের কালিয়া থানার দেবীপুর এলাকার মৃত বাবু মোল্লার ছেলে বসার ওরফে বাশার (৪১) ও গাজীপুরের কাপাসিয়া থানার পাবুর এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে দুলাল হোসেন (৪৫)।
     এলাকাবাসী  ও পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় অটোরিকশা নিয়ে অবস্থান করছিলেন চালক সবুজ শেখ। বেলা সাড়ে ১১টার দিকেই তার অটোরিকশায় হানা দেয় ওই ভূয়া ডিবি পুলিশ চক্রটি। পাশের  হরিণহাটি বাসষ্টেশনের এপেক্স কারখানার সামনে যাওয়ার কথা বলে তার অটোরিকশায় উঠেন ওই চক্রের সদস্য বাসার। কিন্তু সেখানে পৌছানোর আগেই তিনি নেমে যান এবং ওই চক্রের অপর সদস্য দুলালকে নিয়ে সামনে যেতে বলেন। মাত্র ২০০ গজ সামনে গেলেই দুলাল নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে অটোরিকশা থামান এবং নেমে যাওয়া বাসারকে ডেকে আনতে বলেন। প্রথমে যেতে রাজি হননি অটোচালক, পরে তিনি ডিবি পুলিশের ভয়ে অপরজনকে ডাকতে যান। কিন্তু তিনি পিছন ফিরে দেখেন ওই দুজন একটি প্রাইভেটকার যোগে এবং অজ্ঞাত আরো ২/৩ জন অটোরিকশা ও সেখানে থাকা একটি মোবাইল ফোন নিয়ে চলে যাচ্ছে। এসময় তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন একটি পিকআপ নিয়ে ধাওয়া দিয়ে ওই প্রাইভেটকারের গতিরোধ করে। পরে ওই দুই ভুয়া ডিবি পুলিশকে গণধুলাই দিয়ে কালিয়াকৈর থানা পুলিশের কাছে সোপর্দ করে। এসময় ওই চক্রের ব্যবহৃত প্রাইভেটকারটি আটক করা হয়। 
   এ ঘটনায় ওইদিন রাতেই অটোরিকশা চালক সবুজ শেখ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। পরের দিন মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামীদের গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে। শুধু সবুজ শেখের অটোরিকশা চুরিই নয়, ওই চক্রটি আশুলিয়া ও কালিয়াকৈরসহ বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে সারাদেশে এসব অটোরিকশা চুরি ও ছিনতাই করে আসছিল। এছাড়াও এসব অপরাধ লোকাতে তারা হত্যাকান্ডেও জড়িয়ে আছে।      
     কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ আকবর আলী খান জানান, ওই চক্রটি ভূয়া ডিবি পুলিশসহ বিভিন্ন পরিচয়ে সারা দেশে চুরি-ছিনতাই করে আসছে। এছাড়াও বিভিন্ন থানায় তাদের নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তবে গ্রেপ্তারকৃত দুজনকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দুর্গাপুর সাংবাদিক সমিতির আহবায়ক কমিটি গঠন

কালিয়াকৈরে দুই ভুয়া ডিবি পুলিশ আটক

আপডেট সময় : 03:19:23 pm, Wednesday, 16 March 2022