
মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুরের কালিয়াকৈরে জেলা পরিষদ ডাকবাংলো এর শুভ উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জনাব আ.ক.ম. মোজাম্মেল হক এম.পি ।
রোববার সকালে কালিয়াকৈর বাজার এলাকায় গাজীপুর জেলা পরিষদ কর্তৃক নির্মিত ডাকবাংলো কালিয়াকৈর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এম.পি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান জনাব আখতারউজ্জামান , জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব জামিল আহমেদ, কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন শিকদার, জেলা ও উপজেলা পরিষদের সদস্যবৃন্দ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক , উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সহ স্থানীয় নেতৃবৃন্দ।

























