Dhaka , Saturday, 18 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ফতুল্লায় গোসলঘর নির্মাণ উদ্বোধন ও বৃক্ষ বিতরণ ঝালকাঠিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন রাজাপুরে ঘর মেরামতের সময় টিনের চালা থেকে পা ফসকে পড়ে কাঠমিস্ত্রীর মৃত্যু পাইকগাছায় ‘উদয়ী-মধুরাজ’ বাজপাখি উদ্ধার; চলছে চিকিৎসা লক্ষ্মীপুরে ধানক্ষেত থেকে ইট ভাটা শ্রমিকের মুখ বাধাঁ লাশ উদ্ধার মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা “যোগ্যদের স্বীকৃতি দিতে পেরে গর্বিত”:- মেয়র ডা. শাহাদাত হোসেন লালমনিরহাটের মহেন্দ্রনগরে নিখোঁজের পর পুকুরে ভাসছিল বৃদ্ধের নিথর দেহ ঝালকাঠিতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি ইলেন ভুট্টো নলছিটিতে সেলাই মেশিন, খেলাধুলার সামগ্রী ও বাদ্যযন্ত্র বিতরণ নোয়াখালীতে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  সরাইলে নুরু আলী হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন  নোয়াখালীতে শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নোয়াখালীতে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নারী নিহত কাউখালী উপজেলা প্রশাসনের সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান বাংলাদেশি শ্রমিকের ঘামে টিকছে পর্তুগালের কৃষি ; খরা-শ্রমিক সংকট মোকাবেলায় প্রযুক্তি নির্ভরতা বৃদ্ধি পার্কের লেকে গোসল করতে নেমে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু স্থানীয় সন্ত্রাসীদের হামলায় চবি’র তিন শিক্ষার্থী আহত;গ্রেফতার ১ মধুপুরে ঢাকা বিভাগীয় স্কাউট অ্যাডভেঞ্চার ক্যাম্প শুরু দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর হিলিতে তেল নিতে গিয়ে সাংবাদিকসহ ৩ জন অসুস্থ আড়াইহাজরে বসতবাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়েছে হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে : ধর্মমন্ত্রী শাজাহানপুর-এ শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত বৃদ্ধের বিরুদ্ধে মামলা এই সংসদ জনগণের সংসদ,সম্মানিত ভোটারদের প্রতি আমারও দায়বদ্ধতা রয়েছে :ডেপুটি স্পিকার পাইকগাছায় হাম-রুবেলা ভ্যাকসিন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত রূপগঞ্জে এতিম শিক্ষার্থীদের সঙ্গে সময় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী বর্তমানে অপতথ্য ও গুজব মহামারি আকার ধারণ করেছে: ফারুক ওয়াসিফ বাংলাদেশকে ‘রেইনবো নেশন’ হিসেবে গড়ে তোলার প্রতিচ্ছবি যেন এই সাংগ্রাই উৎসব:- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

কালিয়াকৈরে ঝুকিপুর্ণ সড়ক, যাত্রীদের সীমাহীন দূর্ভোগ

  • Reporter Name
  • আপডেট সময় : 05:02:34 pm, Friday, 9 July 2021
  • 231 বার পড়া হয়েছে

কালিয়াকৈরে ঝুকিপুর্ণ সড়ক, যাত্রীদের সীমাহীন দূর্ভোগ

মো. ইমরান হোসেন হান্নান,
কালিয়াকৈর ( গাজীপুর) প্রতিনিধি।।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর -টালাবহ -চান্দাবহ আঞ্চলিক সড়কের সুত্রাপুর ইউনিয়নের কাঠালতলী এলাকায় বহু খানাখন্দকের কারণে যানবাহন চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চারটি উপজেলার হাজার হাজার যাত্রী সাধারণ সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে।
উপজেলার সূত্রাপুর ইউনিয়নের এল,জি ই,ডি বিভাগের বোর্ডঘর টালাবহ -চান্দাবহ আঞ্চলিক সড়কটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কালিয়াকৈর, মির্জাপুর, আশুলিয়া ধামরাই উপজেলার একমাত্র যোগাযোগ ব্যবস্থা হিসেবে প্রচুর যানবাহন চলাচল করছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সুত্রাপুর ইউনিয়নের বোর্ডঘর নামক স্থানের সাথে সংযুক্ত হওয়ায় চারটি উপজেলার ব্যবসায়িক পণ্যপরিবহন ও যাত্রী সাধারণের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, অবহেলিত সূত্রাপুর ইউনিয়নে উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত। গতবছর বন্যায় বোর্ডঘর চান্দাবহ সড়কের কাঠালতলী এলাকার প্রায় এক কিলোমিটার রাস্তা পানিতে তলিয়ে যায়। ফলে রাস্তার কার্পেটিং উঠে গিয়ে বিভিন্ন স্থানে প্রচুর গর্ত ও খানা খন্দকের সৃষ্টি হয়। অপরদিকে স্কয়ার ফার্মাসিটিক্যাল লিমিটেড কাঠালতলী এলাকায় নতুন কারখানা নির্মাণের জন্য এই রাস্তা ব্যবহার করে ড্রামট্রাক দিয়ে মাটি ভড়াট করার কারণে রাস্তার অনেক জায়গায় গর্ত ও ধসে পড়েছে। দীর্ঘ এক বছরেও রাস্তার সংস্কার না করার কারণে চলতি বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতে প্রতিনিয়ত যানবাহন খানা খন্দকের গর্তে পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছে। ফলে প্রতিদিন হাজার হাজার যাত্রী সাধারণ ঝুঁকিপূর্ণ যাতায়াতে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে এবং সিএনজি ও অটোরিকশা উল্টে যাত্রীদের হতাহতের ঘটনা ঘটছে ।
সরেজমিনে গেলে রাস্তার বেহাল অবস্থা দেখে যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারকে বহুবার বলার পরেও রাস্তা সংস্কারের কোন প্রকার পদক্ষেপ নিচ্ছে না। এ ব্যাপারে সূত্রাপুর ইউপি চেয়ারম্যান মোঃ বজলুর রহমানের সাথে মুঠোফোনে বারবার চেষ্টা করেও পাওয়া যায়নি । কালিয়াকৈর উপজেলা প্রকৌশলী বিপ্লব পাল জানান, এ উপজেলায় আমি নতুন যোগদান করেছি, এই রাস্তা সম্পর্কে আমার জানা নেই। সরেজমিনে গিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফতুল্লায় গোসলঘর নির্মাণ উদ্বোধন ও বৃক্ষ বিতরণ

কালিয়াকৈরে ঝুকিপুর্ণ সড়ক, যাত্রীদের সীমাহীন দূর্ভোগ

আপডেট সময় : 05:02:34 pm, Friday, 9 July 2021