
মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাকিষবাথান এলাকায় একটি বসত বাড়িতে অগ্নিকাণ্ডে ৮টি কক্ষ পুড়ে বশীভূত হয়েছে। রবিবার দুপুরে এ অগ্নিকাণ্ড ঘটে। এসময় আহত হয়েছে ৫জন। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার মাকিষবাথান এলাকায় বাড়ির ওপর দিয়ে বৈদ্যুতিক তারের লাইনসহ বিভিন্ন সার্ভিসের তার জরাজীর্ণভাবে বাড়ি ও টিনের চালের সাথে সংযুক্ত রয়েছে। রবিবার দুপুরে হঠাৎ করে নাজমা ভিলা নামের বাসায় বৈদ্যুতিক তার থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মূহুর্তের মধ্যে বাড়ির সকল রুমে আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে এলাকাবাসী ও স্থানীয় লোকজন আগুন নেভাতে চেষ্টা করে কিন্তু আগুনের লেলিহান শিখা মূহুর্তের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ইতিমধ্যে বসত বাড়ির ৮টি কক্ষ পুড়ে বশীভূত হয়ে যায়। এতে বাড়ির কক্ষে থাকা চাল, ডাল, আসবাবপত্র, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র, ফ্রিজ, টেলিভিশন ও নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
কালিয়াকৈরে ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে এলাকাবাসী খবর দিলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার মধ্যে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। ইতিমধ্যে ৮টি কক্ষ পুড়ে ভষ্মিভূত হয়ে যায়। তবে তাৎক্ষণিক ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।

























