
মো. ইমরান হোসেন ,
কালিয়াকৈর ( গাজীপুর ) প্রতিনিধি ।।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ।
সভায় সাংগঠনিক , মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল ও নতুন সদস্য ভর্তির ব্যাপারে আলোচনা করা হয় ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক উপজেলা সংবাদদাতা আরিফ হোসেন খোকন ।
সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা কালিয়াকৈর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইমরান হোসেন হান্নান , উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক
আব্দুল আলীম অভি , সহ সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান , সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান , তুরাগ টেলিভিশনের সম্পাদক মো. নাজমুল হাসান , নির্বাহী সদস্য আফজাল হোসেন , অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন ,
প্রচার ও প্রকাশনা সম্পাদক জিল্লুর রহমান , ধর্মীয় সম্পাদক মীর সোহেল মিয়া , সাংস্কৃতিক সম্পাদক খোরশেদ আলম , সাহিত্য সম্পাদক আশিকুর রহমান , অজহারুল ইসলাম লিখন , জাহাঙ্গীর আলম শরিফ ,আবু হানিফ হিরা , মো. মনিরুজ্জামান প্রমুখ ।

























