
মো.ইমরান হোসেন স্টাফ রিপোর্টার:
গাজীপুরের কালিয়াকৈরে ৩০২বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলসহ আন্তজেলা মাদক পাচারকারী দলের কুখ্যাত ২ সদস্যকে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। শনিবার ভোররাতে উপজেলার বক্তারপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত জীবন মিয়া (৩৫) কিশোরগঞ্জ জেলার নিকলী থানার কারপাশা গ্রামের ধন মিয়ার ছেলে ও জামরুল ইসলাম (২৭) লালমনিরহাট জেলার, হাতীবান্ধা থানার, খুরদা বিছনদই গ্রামের আব্দুল আজিজের ছেলে।
থানা সূত্রে জানা যায়,এলাকায় চুরি ডাকাতি ও ছিনতাই রোধে প্রতিদিনের মত কালিয়াকৈর থানার একদল টহল পুলিশ শনিবার ভোর রাতে উপজেলার বক্তারপুর এলাকায় অভিযান চালায়। এ সময় একটি কভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ৩০২ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলসহ আন্তজেলা মাদক পাচারকারী দলের কুখ্যাত দুই সদস্যকে গ্রেফতার করে। সেই সাথে ফেনসডিল বহনকারী কাভার্ডভ্যানটিও জব্দ করা হয়। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের গাজীপুর কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

























